RUDRA

RUDRA

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUDRA, College & University, Chittagong.

19/09/2022

✪ এক নজরে রাণী ২য় এলিজাবেথ ✪পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ-
☑ জন্ম: ২১এপ্রিল ১৯২৬ (মেফেয়ার, লন্ডন, যুক্তরাজ্য)
☑ মৃত্যু: ০৮সেপ্টেম্বর ২০২২ (বয়স ৯৬)
☑ পূর্ণ নাম: এলিজাবেথ অ্যালেকজান্ড্রা মেরি উইন্ডসর
☑ রাজবংশ: উইন্ডসর
☑ পিতা: ষষ্ঠ জর্জ
☑ মাতা: এলিজাবেথ বোয়েস-লিয়ন

☑ ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থে বঙ্গবন্ধুর উক্তি “আমরা তো রানী মা’রই প্রজা” - উক্তিটিতে সেই ১৯৫৩ সালে রাণীমা বলতে যাকে বুঝিয়েছেন তিনিই সদ্যপ্রয়াত ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ।

☑ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

☞ ব্রিটেনের নতুন রাজা হতে যাচ্ছেন - চার্লস।
[ নোটঃ চার্লস হলেন রাণীর একমাত্র পুত্র এবং প্রিন্সেস ডায়ানার সাবেক স্বামী। ]

☞ চুলদাড়ি পাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম যেই সালে ঠিক সেই বছর রাণী হিসেবে দায়িত্ব নেন রাণী।

☞ তিনিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকার প্রধান।
[ নোটঃ একটানা ৭০ বছর। যদিও থাইল্যান্ডের সাবেক রাজা ভূমিবলও ৭০ বছর রাজত্ব করেন। তবে দিনের হিসেবে এলিজাবেথ এগিয়ে। ]

☞ তাঁর রাজত্বকালে তিনি ১৬ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ১৩ জন আমেরিকান প্রেসিডেন্ট দেখেছেন।

☞ ব্রিটেনের ইতিহাসে ৩ জন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। ৩জনই তাঁর সময়ে ক্ষমতাসীন হন।
[ নোটঃ তারা ৩জন হলেন মার্গারেট থ্যাচার, থেরেসা মে ও লিজ ট্রস। ]

☞ তিনি ব্রিটেন ছাড়াও বর্তমানে ১৫ টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন।

☞ তিনিই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কোথাও গেলে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হতো না।

☞ জাতিসংঘ সম্মেলনে যখন সরকার ও রাষ্ট্রপ্রধানেরা একসাথে হাঁটতেন তখন তাঁর সামনে কেউ হাঁটতেন না। সবাই কমপক্ষে ১/২ কদম পেছনে হাঁটতেন।
[ নোটঃ একমাত্র তাঁর সামনে পদক্ষেপ ফেলে একমাত্র এই প্রটোকল ভেঙেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প😄

☑ উপাধিঃ
☞ ইয়র্কের রয়্যাল হাইনেস প্রিন্সেস এলিজাবেথ
☞ হার রয়েল হাইনেস দ্য প্রিন্সেস এলিজাবেথ
☞ হার ম্যাজেস্টি দ্য কুইন

#জেনে_রাখা_ভাল:
রানি দ্বিতীয় এলিজাবেথ ঢাকা সফর করেন - ২ বার।
প্রথমবার: ১৫ ফেব্রুয়ারি, ১৯৬১
তার জন্য নির্মিত বাসভবনটি ই বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।
দ্বিতীয়বার: ১৪ নভেম্বর, ১৯৮৩।
রানি দ্বিতীয় এলিজাবেথ এই সফরে স্মৃতিবিজড়িত বৈরাগীরচালা গ্রাম সফর করেন। গ্রামটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত।

ব্রিটেনের জাতীয়

Photos from মু. শাহিনুজ্জামান শাকিল's post 27/08/2022
25/06/2022

বাঁশখালী উপজেলার বৃত্তান্তঃ--

আয়তন
• মোট ৩৯২ কিমি ২ (১৫১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
• মোট ৪,২৭,৯১৩
• ঘনত্ব ১১০০/কিমি ২ (২৮০০/বর্গমাইল)
স্বাক্ষরতার হার
• মোট ৩৬.৩০%

অবস্থান ও আয়তন
বাঁশখালী উপজেলার আয়তন ৩৯২ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম মহানগরী থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে ২১°৫৩´ থেকে ২২°১১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫১´ থেকে ৯২°০৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বাঁশখালী উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে
সাঙ্গু নদী ও আনোয়ারা উপজেলা , পূর্বে
সাতকানিয়া উপজেলা ও লোহাগাড়া উপজেলা , দক্ষিণে কক্সবাজার জেলার
চকরিয়া উপজেলা ও পেকুয়া উপজেলা এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল ,
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা ও বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক এলাকা
বাঁশখালী থানা গঠিত হয় ১৯১৭ সালের ১৫ জুলাই এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ বাঁশখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন।
পৌরসভা:
বাঁশখালী
ইউনিয়নসমূহ:
১নং পুকুরিয়া
২নং সাধনপুর
৩নং খানখানাবাদ
৪নং বাহারছড়া
৫নং কালীপুর
৬নং বৈলছড়ি
৬নং (ক) কাথরিয়া
৭নং সরল
৮নং জলদী (৮নং জলদী ইউনিয়ন সম্পূর্ণ
বাঁশখালী পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম বিলুপ্ত হয়ে গেছে)
৯নং গণ্ডামারা
৯নং (ক) শীলকূপ
১০নং চাম্বল
১১নং পুঁইছড়ি
১২নং ছনুয়া
১২নং (ক) শেখেরখীল

জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঁশখালী উপজেলার জনসংখ্যা ৪,২৭,৯১৩ জন। এর মধ্যে পুরুষ ২,২৪,৬৯৭ জন এবং মহিলা ২,০৩,২১৬ জন। [২] মোট জনসংখ্যার ৮৮% মুসলিম, ১১% হিন্দু এবং ১% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।
শিক্ষা
বাঁশখালী উপজেলার স্বাক্ষরতার হার ৩৬.৩০%। এ উপজেলায় ৩টি ডিগ্রী কলেজ, ৭টি ফাজিল মাদ্রাসা, ২টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি আলিম মাদ্রাসা, ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি দাখিল মাদ্রাসা ও ১৫৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

বাঁশখালী উপজেলার অধিকাংশ লোক কৃষিজীবি। এছাড়া অনেকে বিভিন্ন চাকরি, ব্যবসা বা অন্যান্য পেশার সাথেও জড়িত।
প্রধান কৃষি ফসল
পান, ধান, চা, আলু, আদা, শাকসবজি।
প্রধান ফল-ফলাদি
আম , কাঁঠাল , লিচু, কলা , পেঁপে, তরমুজ ,
লেবু , পেয়ারা ।
প্রধান রপ্তানিদ্রব্য
পান লিচু , চা , আদা, চিংড়ি , ইলিশ ও আরো অনেক সামুদ্রিক মাছ।
যোগাযোগ ব্যবস্থা
বাঁশখালী উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সব ধরণের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া উপজেলার অভ্যন্তরে ১৭৩ কিলোমিটার পাকারাস্তা, ৪৭ কিলোমিটার আধা-পাকারাস্তা ও ৭১২ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে।

স্বাস্থ্য
বাঁশখালী উপজেলায় ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩টি পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ৩টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে।
ধর্মীয় উপাসনালয়
বাঁশখালী উপজেলায় ৪৬৪টি মসজিদ, ৫২টি মন্দির, ৬টি বিহার ও ১টি গীর্জা রয়েছে।

নদ-নদী
বাঁশখালী উপজেলার উত্তর সীমান্ত দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে জলকদর খাল।

দর্শনীয় স্থান
বখশী হামিদ মসজিদ (১৫৫৮)
ছনুয়া কমিউনিটি সেন্টার (১৯৬৫)
নিম কালীবাড়ী (১৭১০)
শিখ মন্দির (বাণীগ্রাম)
মনু মিয়াজি বাড়ি জামে মসজিদ
জমিদার মনু মিয়াজি বাড়ির পুরোনো ভবন
জমিদার মনু মিয়াজি বাড়ির মসজিদের মিনার
মালকা বানুর দীঘি এবং মসজিদ; এখানে চট্টগ্রামের লোক-কাহিনি মনু মিয়া-মালকা বানুর নায়িকা-চরিত্র মালকা বানু চৌধুরীর জন্মস্থান।

দর্শনীয় স্থান-

বাঁশখালী ইকোপার্ক

চাঁদপুর-বেলগাঁও চা বাগান

বাহারছড়া সমুদ্র সৈকত

খানখানাবাদ সমুদ্র সৈকত

জলদী সংরক্ষিত বনাঞ্চল

জলকদর খাল

পশ্চিম উপকূলের লবণ মাঠ

জাতেবী জামে মসজিদ

নবী মসজিদ (অষ্টাদশ শতক)

সরল্যার মসজিদ

সরল্যার দীঘি

মহিষের টেক সবুজ বেস্টনী

বাঁশখালী সমুদ্র সৈকত

বৈলছড়ি খান বাহাদুর বাড়ী

কৃতী ব্যক্তিত্বঃ--

আবদুল করিম –– ইতিহাসবিদ।

আসহাব উদ্দীন আহমদ –– লেখক, সম্পাদক ও রাজনীতিবিদ।

আহমদুল ইসলাম চৌধুরী –– লেখক, সম্পাদক ও সমাজসেবক।

মাহমুদুল ইসলাম চৌধুরী –– রাজনীতিবিদ ও সমাজসেবক।

খান বাহাদুর বদি আহমদ চৌধুরী –– জমিদার, সমাজসেবক ও রাজনীতিবিদ।

জাফরুল ইসলাম চৌধুরী –– রাজনীতিবিদ।

নসরুল্লাহ খাঁ –– মধ্যযুগের কবি।

ফরহাদ উদ দৌলা –– রাজনীতিবিদ ও শহীদ মুক্তিযোদ্ধা।

মনু মিয়াজি –– জমিদার ও সমাজসেবক।

মুফতি ইজহারুল ইসলাম –– রাজনীতিবিদ।

সোলতানুল কবির চৌধুরী –– রাজনীতিবিদ।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chittagong
4390