Daffodil C C - Suabil Branch

Daffodil C C - Suabil Branch

Share

The Beauty of education

15/06/2022

এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

১) পরীক্ষার এডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে , যেন কোন কারনবশতঃ মূলকপি হারিয়ে গেলে ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যায়।
২) পড়ার টেবিলের সামনে সদ্য সংশোধিত পরীক্ষার রুটিনের এককপি লাগিয়ে রাখবে ।
৩) পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি নিবে । লোক মুখে শুনে কখনই প্রস্তুতি নিবে না ।
৪) পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না । যথা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সকালে তাড়াতাড়ি উঠে রিভিশন দিবে ।
৫) পরীক্ষার বিষয় নিয়ে কোন অবস্থাতেই বাড়তি চাপ বা টেনশন নিবে না আর কোন কিছুতেই তাড়াহুড়া করবে না ।
৬) পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম পেনসিল ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে রেডি করে রাখবে ।
৭) হালকা ব্যবহারকৃত কিছু কালো বলপয়েন্ট কলম রাখবে তাতে হাতের লিখার গতি পাবে যা নতুন কলমে কিছুটা সমস্যা হয় ।
৮) পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে ।
৯) রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড বক্সে অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে কালো বল পয়েন্ট কলম দ্বারা । কোন অবস্থাতেই নীল, পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
১০) সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়েও যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত পর্যবেক্ষককে অবশ্যই বলবে । উনি ঠিক করে দিবে । আর ভুল হওয়ার পরেও সঠিক নাম্বারটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে ।
১১) নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর সবার আগে সেট কোড দেখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে । সেট কোডের ভুল সংশোধন করা জটিল বিষয়।
১২) হিসাববিজ্ঞান ব্যতীত অন্যান্য বিষয়গুলোতে খাতার মার্জিন দিবে এবং এই মার্জিন কোন অবস্থাতেই এক স্কেলের যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে ।
১৩) পরীক্ষার্থীদেরকে অবশ্যই স্ব স্ব বিদ্যালয়ের নির্দিস্ট ইউনিফর্ম পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করবে & পরীক্ষার হলের পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে ।
১৪) পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের অর্জিত জ্ঞাণ আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে ।
১৫) পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এহেন কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে পড়ো এবং হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাতপ্রাপ্ত হয় ।
১৬) পরীক্ষার হলে তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা পর্যবেক্ষকের দৃষ্টিতে আনবে & তা পরিষ্কার করে ফেলবে।
সকলের সফলতা কামনা করি ।

08/02/2022

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
চলতি বছরের এসএসসি-এইচএসসি ও সমমানে প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে ২০ নম্বরে এবং লিখিত অংশের ৩০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই পাবলিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে লিখিত অংশের ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি উত্তর দিতে হবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে ১১টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটির উত্তর দিতে হবে। এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ওপরও গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভায়।

♦️ এসএসসিতে ইসলাম শিক্ষা এবং আইসিটি বাদ দেয়া হয়েছে এবং এইচএসসিতে শুধু মাত্র আইসিটি বাদ দেয়া হয়েছে।
♦️তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়।♦️এসএসসির পরীক্ষা শুরু হবে ১৯ মে, বৃহস্পতিবার। আর শেষ হবে ৯ জুন, বৃহস্পতিবার।
♦️এইচএসসি পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই, সোমবার।
৩১ আগস্ট, বুধবার এই পরীক্ষা শেষ হবে।

27/12/2021

ভর্তি_চলছে...!!
ভর্তি চলছে...!!
ভর্তি চলছে...!!
#ষষ্ঠ_থেকে_দ্বাদশ_শ্রেণির_নিয়মিত_কোচিং_ও_মডেল_টেস্ট
্পেশাল_কোচিং_মডেল_টেস্ট_২০২২
্পেশাল_কোচিং_মডেল_টেস্ট_২০২২
্পেশাল_কোচিং_মডেল_টেস্ট_২০২২
#সেরা_শিক্ষক_প্যানেল_নিয়ে_শুরু_হতে_যাচ্ছে_SSC_স্পেশাল_ব্যাচ_২০২২ইং (ইনশাআল্লাহ )

#সেরা_শিক্ষকদের_সমন্বিত_পাঠদানে_অংশ_নিয়ে__তুমিও_সেরা_রেজাল্ট_করার_গল্পে_সামিল_হতে_ চলে_এসো_আমাদের আঙ্গিনায়.......!!

📝ভর্তি_চলছে...
📝ভর্তি_চলছে....
০----------------------------------------------------🔮 আমাদের বৈশিষ্ট্যঃ
🎓প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরিক্ষা।
🎓 শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান দেওয়া হয়।
🎓 প্রতিদিন ক্লাস ও অধ্যায় শেষে পরীক্ষার মাধ্যমে ধারাবাহিকভাবে জটিল বিষয়সহ বোর্ড পরীক্ষার আলোকে প্রস্তুতি সম্পন্ন করানো হয়।
🎓 শিক্ষার্থীদের জটিল বিষয় গুলোর তাৎক্ষণিক
সমাধানের মাধ্যমে পাঠদান।
💻 Weekly Exam.
🎓 একাডেমিক রিপোর্ট ও পরীক্ষা সংক্রান্ত তথ্য
অভিভাবকদের জানানো হবে।

💠 ক্লাস_সময়ঃ
সকালঃ ৭টা ৩০ মিঃ থেকে ১০.০০টা

🔰ঠিকানা :
🏢 নুরুচ্ছাপা ভবন, সুয়াবিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি, চট্টগ্রাম।

☎ 01828434925, 01836414642
।--------------------------------------------------------।
🌐 Facebook : Daffodil CC Suabil Branch

Photos from Daffodil C C - Suabil Branch's post 21/12/2021

#ভর্তি_চলছে...!!
ভর্তি চলছে...!!
ভর্তি চলছে...!!
্পেশাল_কোচিং_মডেল_টেস্ট_২০২২

#সেরা_শিক্ষক_প্যানেল_নিয়ে_শুরু_হতে_যাচ্ছে_SSC_স্পেশাল_ব্যাচ_২০২২ইং (ইনশাআল্লাহ )

ক্লাস শুরুঃ ১০ জানুয়ারী ২০২২সাল।

#সেরা_শিক্ষকদের_সমন্বিত_পাঠদানে_অংশ_নিয়ে__তুমিও_সেরা_রেজাল্ট_করার_গল্পে_সামিল_হতে_ চলে_এসো_আমাদের আঙ্গিনায়.......!!

📝ভর্তি_চলছে...
📝ভর্তি_চলছে....
০----------------------------------------------------🔮 আমাদের বৈশিষ্ট্যঃ
🎓প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরিক্ষা।
🎓 শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান দেওয়া হয়।
🎓 প্রতিদিন ক্লাস ও অধ্যায় শেষে পরীক্ষার মাধ্যমে ধারাবাহিকভাবে জটিল বিষয়সহ বোর্ড পরীক্ষার আলোকে প্রস্তুতি সম্পন্ন করানো হয়।
🎓 শিক্ষার্থীদের জটিল বিষয় গুলোর তাৎক্ষণিক
সমাধানের মাধ্যমে পাঠদান।
💻 Weekly Exam.
🎓 একাডেমিক রিপোর্ট ও পরীক্ষা সংক্রান্ত তথ্য
অভিভাবকদের জানানো হবে।

💠 ক্লাস_সময়ঃ
সকালঃ ৭টা ৩০ মিঃ থেকে ১০.০০টা

🔰ঠিকানা :
🏢 নুরুচ্ছাপা ভবন, সুয়াবিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি, চট্টগ্রাম।

☎ 01828434925, 01836414642
।--------------------------------------------------------।
🌐 Facebook : Daffodil CC Suabil Branch

10/12/2021

******* বাট্টা ( Discount) ********

হিসাববিজ্ঞানে বাট্টা একটি গুরুত্বপূর্ণ টপিক। সাধারণত বাট্টার পরিবর্তে ইংরেজি ডিসকাউন্ট (Discount) শব্দটি বাস্তব জীবনে আমরা বেশী ব্যবহার করি।

আজ আপনাদের জন্য বাট্টা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব।

শুরুতে আমরা জেনে নিব বাট্টা কি?

বাট্টা ( Discount) :
============
পণ্য ক্রয়-বিক্রয় এবং দেনা-পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বাট্টা বলে।

বাট্টা সাধারণত দুই প্রকার।
১. কারবারী বাট্টা (Trade Discount)
২. নগদ বাট্টা (Cash Discount)

কারবারী বাট্টা :
==========
পণ্য ক্রয়-বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে কারবারী বাট্টা বলে।

পণ্যের লিখিত মূল্য বা তালিকা মূল্য থেকে বাট্টা বাদ দিয়ে চালান তৈরী করা হয়। এজন্য কারবারী বাট্টা জাবেদাভুক্ত হয় না। তবে পণ্য ক্রয় ও বিক্রয়ের জাবেদা দেওয়ার সময় বাট্টার টাকা বাদ দিতে হয়।

একটি উদাহরণ দিচ্ছি------

হিসাববিজ্ঞানের একটি প্রকাশিত বই তার ক্রেতাদের জন্য ২০% ছাড়ে/বাট্টায় বিক্রয় করল। বিক্রয়ের পরিমান ১,০০,০০০ টাকা।
এখানে উল্লেখিত বাট্টাটি কারবারী বাট্টা। এই বাট্টার জন্য আলাদা কোন জাবেদা হবে না। তবে বিক্রয়ের জাবেদা দেওয়ার সময় বাট্টা বাদ যাবে।
বিক্রয়ের জন্য জাবেদা হবে-----

নগদান হিসাব..... ডে. ৮০,০০০
বিক্রয় হিসাব........ ক্রে. ৮০,০০০

একই নিয়ম ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নগদ বাট্টা (Cash Discount) :
=====================
বাকীতে পণ্য ক্রয়-বিক্রয়ের দেনা-পাওনা নিদিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে নগদ বাট্টা বলে। নগদ বাট্টা জাবেদাভুক্ত হয়।

নগদ বাট্টা ২ প্রকার।
১. প্রদত্ত বাট্টা ( Discount Allowed)
২. প্রাপ্ত বাট্টা (Discount Received)

প্রদত্ত বাট্টা:
প্রাপ্য হিসাবের নিকট থেকে দ্রুত পাওনা আদায়ের জন্য যে ছাড় দেওয়া হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। প্রদত্ত বাট্টা একটি খরচ।

জাবেদা:

> বাট্টা প্রদান করা হল ৫০০ টাকা।

প্রদত্ত বাট্টা........ডে. ৫০০
প্রাপ্য হিসাব.......ক্রে ৫০০

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাট্টা প্রদান করা হয়েছে কিন্তু নগদান ক্রে. না হয়ে প্রাপ্য হিসাব ক্রে. হল কেন?

ব্যাখ্যা: আপনি প্রাপ্য হিসাব থেকে যে পরিমাণ টাকা পাবেন সেই পাওনা টাকা থেকে আপনি তাকে ছাড় দিয়েছেন। এজন্য আপনাকে কোন নগদ টাকা প্রদান করতে হয়নি। তাই নগদ হৃাস পাবে না তবে প্রাপ্য হিসাব হৃাস পাবে।

প্রাপ্ত বাট্টা:
প্রদেয় হিসাবকে যথাসময়ে দেনা পরিশোধের জন্য যে ছাড় পাওয়া যায় তাকে প্রাপ্ত বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা একটি আয়।

জাবেদা:

> বাট্টা পাওয়া গেল ৫০০ টাকা।

প্রদেয় হিসাব .....ডে. ৫০০
প্রাপ্ত বাট্টা .......ক্রে ৫০০

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাট্টা পাওয়া গেল কিন্তু নগদান ডে. না হয়ে প্রদেয় হিসাব ডে. হল কেন?

ব্যাখ্যা: আপনি প্রদেয় হিসাবকে যে পরিমাণ টাকা দিবেন সেই দেনা টাকা থেকে সে আপনাকে ছাড় দিয়েছে। এজন্য আপনি কোন নগদ টাকা গ্রহন করেন নাই। তাই নগদ বৃদ্ধি পাবে না তবে প্রদেয় হিসাব হৃাস পাবে।

**** এই দুই ধরনের বাট্টা ছাড়াও পরিমাণ বাট্টা নামে এক ধরনের বাট্টা রয়েছে।

পরিমাণ বাট্টা :
নিদিষ্ট পরিমাণ পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য যে ছাড় দেওয়া হয় তাকে পরিমান বাট্টা বলে। এই বাট্টা কারবারী বাট্টার মতই পণ্যের মূল্য থেকে বাদ দিতে হয়।

01/12/2021

আসসালামুয়ালাইকুম,
প্রতিযোগিতার বেলাভূমিতে অবস্থানরত SSC পরীক্ষার্থী বন্ধুরা,

অাকাশ ছোঁয়া স্বপ্ন নয়,
তোমাদের পাশে থাকার অঙ্গিকার মাত্র।

জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি ও স্বপ্নচারীদের রাজত্ব। স্বপ্নচারীরা হল নবজাগরণ, সৃজনশীলতা এবং সভ্যতা বিনির্মাণে সফল অভিযাত্রিকা। বড় হবার ও প্রতিকূলতাকে জয় করার অদম্য আকাঙ্খাই মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যায়। তোমরা যারা এবারের SSC পরীক্ষায় অংশগ্রহণের অভিপ্রায় আছ তোমাদেরকে ঐতিহ্যবাহী কোচিং সেন্টার সুয়াবিল ডেফোডিল এর পক্ষ থেকে জানাচ্ছি একরাশ ফুলেল শুভেচ্ছা। তোমাদের সবার স্বপ্ন SSC-তে ভালো রেজাল্ট এবং পরবর্তীতে ভালো কলেজ-এ ভর্তি হ‌ওয়া। ডেফোডিল তোমাদের স্বপ্ন পূরণের সিঁড়ি হিসেবে কাজ করতে প্রস্তুত। আমরা তোমাদের প্রয়োজনকে সামনে রেখে অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ সৃজনশীল প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক কতিপয় ছাত্রের সমন্বয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি SSC Special Coaching & Model Test'22- কোর্সটি।

🔮 আমাদের_স্বাতন্ত্র্যঃ-
।---------------------------------------------------------।
🎓 প্রতিটি বিষয়ে লেকচার শীট ও সাজেশন প্রদান করা হবে।
🎓 শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান দেওয়া হয়।
🎓 প্রতিদিন ক্লাস ও অধ্যায় শেষে পরীক্ষার মাধ্যমে ধারাবাহিকভাবে জটিল বিষয়সহ বোর্ড পরীক্ষার আলোকে প্রস্তুতি সম্পন্ন করানো হয়। 🎓 শিক্ষার্থীদের জটিল বিষয় গুলোর তাৎক্ষণিক সমাধানের মাধ্যমে পাঠদান। 💻 Daily / Weekly Exam. 💻 পর্ব শেষে পর্ব মূল্যায়ন। 🎓 একাডেমিক রিপোর্ট ও পরীক্ষা সংক্রান্ত তথ্য অভিভাবকদের জানানো হবে।

Photos from Daffodil C C - Suabil Branch's post 23/11/2021

"স্বপ্ন দেখ আকাশ সমান, বিশ্ব কর আলোকিত!
স্বপ্নের সমান তুমি, জীবন কর প্রস্ফুটিত। "

ঐতিহ্যবাহী সুয়াবিল ডেফোডিল কোচিং সেন্টার কর্তৃক অায়োজিত চুড়ান্ত মডেল টেষ্ট'২১ -এ সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের পুরষ্কার প্রদান করেন ডেফোডিল পরিবার।

22/11/2021

''কষ্ট না করলে সাফল্য আসবে না"
"স্বপ্ন দেখা থামানো যাবে না"
''প্রত্যেক দিনই নতুন চ্যালেঞ্জ আসবে এবং সেটাকে গ্রহণ করতে হবে"!
"জীবন সুন্দর ''
"মৃত্যুর আগ পর্যন্ত কখনোই হাল ছাড়া যাবে না ''

#বাস্তব জীবন এইটাই।''কষ্ট না করলে সাফল্য আসবে না"

Photos from Daffodil C C - Suabil Branch's post 21/11/2021

অালহামদুলিল্লাহ! ডেফোডিল কোচিং সেন্টার সুয়াবিল শাখার চুড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষা সম্পন্ন হলো।
#আজকের উপস্থিতির খন্ড চিত্র।

19/11/2021

ব্রেকিং নিউজ
২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন।

ডা_দীপু মনি

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Suabil, Fatikchhari
Chittagong