Kadhurkhil Islamia Fazil Madrasah

Kadhurkhil Islamia Fazil Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kadhurkhil Islamia Fazil Madrasah, Education, West Kadhurkhil, Kazi Road, Jamtol, Chittagong.

কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
প্রতিষ্ঠিত: ০১ জানুয়ারি ১৯৭৭
অবস্থান: পশ্চিম কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম

যোগাযোগ:
📍 পশ্চিম কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম
📞 ফোন: [ 01815681335]
📧 ইমেইল: [[email protected]] চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম কধুরখীল ০১ নং ওয়ার্ডে, দেশের সৌন্দর্যের রাণী খ্যাত কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্ব পাশে মনোরম পরিবেশে, ০১ জানুয়ারি ১৯৭৭ খ্রিস

্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

এই প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার সঠিক শিক্ষাদানের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এই সময়ে সাধারণ শিক্ষার সকল বিষয়ের আলো বিতরণ করে আসছে। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে এ প্রতিষ্ঠানটি যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে।

পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় সরকারি স্বীকৃতিস্বরূপ ''ইনস্টিটিউশন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'' সম্মানে ভূষিত হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক হোস্টেল ব্যবস্থা, যা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

15/08/2026

অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান
গত সপ্তাহে মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের পৃথকভাবে ডাকা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, ৫ম শ্রেণিতে মাত্র ১০ জন এবং ৮ম শ্রেণিতে মাত্র ৮ জন অভিভাবক উপস্থিত হয়েছেন।
প্রতিষ্ঠানের ডাকে যদি অভিভাবকদের কাঙ্ক্ষিত সাড়া না পাওয়া যায়, তাহলে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
বছর শেষে কোনো শিক্ষার্থী পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল করতে না পারলে তখন অনেকের বিবেক সচল হয়। শুরু হয় প্রতিষ্ঠানের সমালোচনা; সঙ্গে যুক্ত হন দায়িত্ব পালনে অনুপস্থিত অনেক অভিভাবক ও সমাজের সমালোচকরা। অথচ সন্তানের শিক্ষা ও গঠনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের উপস্থিতি ও সহযোগিতা প্রয়োজন ছিল।
তাই সময় থাকতে সচেতন হোন। সন্তানের শিক্ষার দায়িত্ব নিন, প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এবং শিক্ষকদের সহযোগিতা করুন। আজকের সচেতনতা ও দায়িত্বশীলতাই আপনার সন্তানকে আগামী দিনের মানবসম্পদে পরিণত করতে পারে।

13/08/2026
গতকাল ১০ আগস্ট ২০২৬ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।এ বছর কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ...
11/08/2026

গতকাল ১০ আগস্ট ২০২৬ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বছর কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে A+সহ ৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার প্রায় ৮০%, যেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার প্রায় ৫৫%।

আজ উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসায় এসে শিক্ষকবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে এবং অফিসে তাদের অনুভূতি প্রকাশ করে।

উল্লেখ্য, এ বছর বোয়ালখালীতে স্কুল-কলেজসহ কোনো প্রতিষ্ঠানেই শতভাগ পাসের ফলাফল হয়নি।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে।

অদ্য ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার রেজিস্ট্রার শাখার সহকারী রেজিস্ট্রার ...
31/07/2026

অদ্য ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার রেজিস্ট্রার শাখার সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ মাহবুবুর রহমান মহোদয় কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিদর্শনে আগমন করেন।
পরিদর্শনকালে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মাদরাসার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, ক্যাশবই, কলাম রেজিস্টার, আয়-ব্যয়ের ভাউচারসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণে সন্তোষ প্রকাশ করেন।
এরপর তিনি শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, দেয়ালিকা ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে তাঁর উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় তিনি মাদরাসার শিক্ষা, প্রশাসন, শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে তিনি পরিদর্শন বহিতে অত্যন্ত প্রশংসাসূচক মন্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর প্রদান করেন।

https://chattala24.com/?p=23103&fbclid=IwcGRvZgRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZA8yNzUyNTQ2OTI1OTgyNzkAAR4XMIc7afx7ASqGC9U...
30/07/2026

https://chattala24.com/?p=23103&fbclid=IwcGRvZgRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZA8yNzUyNTQ2OTI1OTgyNzkAAR4XMIc7afx7ASqGC9U81bzjzZT_HoIl_pweKeiHV2G_mNVOQdcK3Kn6QMRc4w_aem_AuVBSiD7hWAMEx8r8SwNmQ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. মাহবুবুর রহমান চট্টগ্রামের বোয়ালখ.....

মাদ্রাসার হোস্টেল শিক্ষার্থীদেরকে হোস্টেল তত্ত্বাবধায়কের অনুপস্থিতিতে নিঃস্বার্থভাবে পাঠদান করিয়ে যাচ্ছেন শিক্ষার মানোন্...
16/05/2026

মাদ্রাসার হোস্টেল শিক্ষার্থীদেরকে হোস্টেল তত্ত্বাবধায়কের অনুপস্থিতিতে নিঃস্বার্থভাবে পাঠদান করিয়ে যাচ্ছেন শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ আমাদের সবার সম্মানিত নাছির উদ্দিন স্যার। স্যারের এই মহৎ অবদান আল্লাহ তাআলা নাজাতের উসিলা হিসেবে কবুল করুন।

13/05/2026

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! নিস্তব্ধ শহর, Mohammad Sarwar, Mohammad Alamgir

Address

West Kadhurkhil, Kazi Road, Jamtol
Chittagong
4368

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801815681335

Alerts

Be the first to know and let us send you an email when Kadhurkhil Islamia Fazil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kadhurkhil Islamia Fazil Madrasah:

Shortcuts

Share

Category