Communication and Journalism Research Association - CAJRA

Communication and Journalism Research Association - CAJRA

Share

Communication and Journalism Research As is a student based research organization.

26/02/2025

আজ সকাল ৯:৪৫ থেকে বিকাল ৫টা পর্যন্ত চবি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্টলে আপনাকে স্বাগতম। আপনি আসুন, উৎসাহিত হোন আর উৎসাহ দিন গবেষণা কর্মকাণ্ডে। চবিসহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাক নতুন নতুন গবেষণায়।

10/12/2024

𝑳𝒆𝒂𝒓𝒏𝒊𝒏𝒈 𝒇𝒓𝒐𝒎 𝑽𝒊𝒔𝒊𝒕𝒊𝒏𝒈 𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔: 𝑼𝒏𝒅𝒆𝒓𝒕𝒂𝒌𝒊𝒏𝒈 𝒂𝒏𝒅 𝑺𝒕𝒆𝒆𝒓𝒊𝒏𝒈 𝑹𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉

➤Topics will be focused on
- generating ideas
- ⁠formulating research questions
- ⁠writing and structuring the manuscript
- ⁠Selecting and publishing in a high quality journals
- Undergraduate Research and Career Opportunity

➤Open for all

Grab this opportunity.
Please fill in the Google form to register and join the discussion:

https://forms.gle/CofCPdA1GeCsJAFW8

11/11/2024

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ মোট ২৪ জন অংশ নিয়েছেন "The 3rd International Conference on Innovation and Transformation for Development (ITD-2024)" শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সে। তারা প্যানেল চেয়ার ও সেশন চেয়ারের দায়িত্ব পালনের পাশাপাশি মোট ১৭ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

গত ৯ ও ১০ নভেম্বর গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের ২১টি দেশের শিক্ষক-গবেষকরা অংশ নেন।

নির্বাচিত গবেষণাগুলোর বিষয়বস্তু ছিল সমাজ-রাষ্ট্রের যোগাযোগ, পরিবর্তিত সাংবাদিকতার ধারা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, নয়া গণমাধ্যমের চ্যালেঞ্জ ও বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে সামাজিক মাধ্যমের ভূমিকা।

সম্মেলনে প্যানেল চেয়ার হিসেবে ছিলেন চবি সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্লাহ। একটি সেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। একই বিভাগের অধ্যাপক ড. আলী আজগর চৌধুরীও ছিলেন সেশন চেয়ারের দায়িত্বে।
বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো: শহীদুল হক সেশন চেয়ারের দায়িত্ব পালন ও প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া শিক্ষকদের মধ্য হতে আরও প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক মোহাম্মদ আতিক উল্লাহ।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে জুয়েল দাস, প্রশান্ত কুমার, তাসলিমা ইরিন, নঈম উদ্দিন, তাসনুভা তাহসিন, আব্দুল হাবিব, নুসরাত শোভা, তানজিনা তাহেরিন, ওয়াহিদা প্রান্তি, ফারহানা আক্তার, ফারজানা আক্তার জেসিয়া ও গিয়াস উদ্দিন রিয়াদ কনফারেন্সে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া নাজনীন আক্তার, আফরোজা আক্তার, পিংকি চাকমা, সাদ্দাম হোসেন ও তানজিনা আলম শান্তার গবেষণা প্রবন্ধ কনফারেন্সে উপস্থাপনের জন্য গৃহীত হলেও অসুস্থতার কারণে তারা কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করতে পারেননি।

২৪ জন শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণ প্রসঙ্গে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন, এটা বিভাগের জন্য অত্যন্ত গৌরবের। শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণের সংখ্যাটি প্রমাণ করে আমরা জ্ঞান অর্জন ও গবেষণায় এগিয়ে যাচ্ছি।

কনফারেন্সে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের ব্যাপারে অন্যতম সংগঠক ড. মোঃ শহীদুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতি দরদ দিয়ে বিশেষভাবে যত্ন নিতে পারলে আরও অনেক গবেষক গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, এ সাফল্যের জন্য বিভাগের গবেষণা সংশ্লিষ্ট কোর্স শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো: শহীদুল হক ও সহযোগী অধ্যাপক জনাব শাহাব উদ্দিনসহ থিসিস সুপারভাইজারদের বিশেষ অবদান রয়েছে।

সম্মেলনে যোগ দেওয়ার অভিজ্ঞতা ব্যক্ত করে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারজানা আক্তার জানান, প্রথমবার প্রবন্ধ উপস্থাপন করলাম। ইন্টারন্যাশনাল স্কলারদের সামনে নিজের গবেষণা তুলে ধরতে পারা এবং তাদের থেকে পাওয়া পরামর্শ আমাকে আরও অনুপ্রাণিত করবে।

29/10/2024

In the ever-evolving field of social sciences, research methodologies often vary in their approach and effectiveness. We are excited to announce an upcoming session "𝗠𝘆𝘁𝗵𝘀 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝗶𝗲𝘀 𝗼𝗳 𝗔𝗹𝗹 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗦𝘁𝗿𝗮𝘁𝗲𝗴𝗶𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗦𝗼𝗰𝗶𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲𝘀," which will provide an insightful overview of key aspects related to research publication, university admissions, research trends, and scholarship opportunities in the social sciences. This session aims to guide students in understanding the critical factors that contribute to academic success in this field.

The session will feature 𝗠𝗱. 𝗧𝗮𝗿𝗲𝗾 𝗛𝗼𝘀𝘀𝗮𝗶𝗻, a doctoral candidate at the National University of Singapore (QS 8th), as the speaker. With his experience in communication, digital anthropology, and social justice, Mr. Hossain brings valuable expertise. Having worked with organizations like UNHCR, UNICEF, and Transparency International Bangladesh (TIB), he will share his knowledge on understanding the complexities of higher education and research in the social sciences. Notably, he authored and published his first research paper during his second year of university, gaining valuable firsthand experience in early-stage research publication.

Key topics that will be covered in this session include:
★ How to publish a Research Paper
★ Basic requirements for university admission.
★ Funding mechanisms and scholarships in social sciences.
★ Types of students who receive admission offers and funding from top schools.
★ The importance of research and current trends in social science.
★ How to secure scholarships and meet the criteria for funding.
★ Common myths about social science research and academic opportunities.

📅 Date: 2nd November, 2024
⏰ Time: 7:00 PM (BD Time)
📍 Platform: Google Meet

Don’t miss this opportunity to engage with an expert and gain valuable insights into academic and research opportunities in the social sciences.

🔗 Register now to secure your spot:
https://curhs.org/registration-research-for-social-sciences/



Photos from Chittagong University Research and Higher Study Society's post 20/01/2023
27/12/2022

অভিনন্দন ড. আতিকুর রহমান
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান স্যার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি (QUT) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। দুনিয়া ও আখেরাতে স্যারের সাফল্য ও কল্যাণ কামনা করছি। ইতোমধ্যে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৩ জন ছাড়া বিভাগের আরও ১২ জন সম্মানিত শিক্ষক ২/৩ বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করবেন, ইনশাআল্লাহ। উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে প্রিয় বিভাগ। সকলের দোয়া, প্রচেষ্টা ও ভালোবাসায় আরও এগিয়ে যাক।

13/11/2022

Dear participants,
We are cordially inviting you to attend the 'Workshop on Research and Publication' at 8:30 am for collecting your materials from our collection booth. The program will start at 9:00 am at the auditorium of the Faculty of Social Sciences.

Thanks,
CAJRA, University of Chittagong

13/11/2022

Are you ready?

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


University Of Chittagong
Chittagong