Madrasatun Noor

Madrasatun Noor এই প্ল্যাটফর্ম কুরআন ও রাসূল (সা.)-এর সহীহ হাদীসভিত্তিক শিক্ষাকে মানুষের মাঝে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। তাই দেরি...
11/05/2026

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা সকলের জন্য উন্মুক্ত কোর্সটিতে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। তাই দেরি না করে আজই রেজিষ্ট্রেশন কনফার্ম করুন। মহান আল্লাহ তাওফিক দান করুন আমিন।

✅ স্পেশাল অনলাইন কুরআন শিক্ষা কোর্স।

👉 কোর্সটি করছেন ৫২০+ ব্যক্তি। আপনিও এখনি যুক্ত হোন তাদের সাথে।

✅ কোর্সটি যাদের জন্য:
◆ যারা একদমই কুরআন পড়তে পারেন না।
◆ যারা কুরআন পড়তে পারেন কিন্তু উচ্চারণ সাবলিল নয়।
◆ যারা কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখতে চাচ্ছেন।
◆ যাদের সঠিক উচ্চারণ নিয়ে সন্দেহ আছে।

🕦 ক্লাস সময়ঃ যেহেতু এটি ভিডিও কোর্স তাই আপনার সময় মত দিনের যে কোন সময় দেখে নিতে পারবেন।

✅ কোর্সে যা থাকছে:
★ একেবারে বেইসিক লেভেল থেকে সাজানো হয়েছে।
★ এডভান্স ক্লাস তাজবিদ ও সিফাতের পুর্ণ আলোচনা।
★ কোর্সটি যে কোন বয়সের ছেলে-মেয়ে উভয়ের জন্য।
★ হরফ থেকে শুরু করে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের নিশ্চয়তা।

★ ক্লাস মাধ্যমঃ Facebook private group এ ভিডিও ক্লাস। রেজিষ্ট্রেশন করা স্টুডেন্টরাই কেবল ক্লাসে অংশ নিতে পারবেন।

★ প্রত্যেকটি ক্লাস প্রাইভেট গ্রুপেই থেকে যাবে, আপনি পরবর্তীতে বারবার ক্লাসগুলো দেখতে পারবেন।

🔰 কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি (কোন কোর্স ফি নেই)
🔰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৪৫০/- টাকা।

💬 রেজিষ্ট্রেশন প্রসেস:
✔️ প্রথমে আপনি বিকাশ/নগদে এই 01795 100 393 নাম্বারে ৪৫০/- টাকা রেজিষ্ট্রেশন ফি প্রদান করুন।
✔️ এরপর নিচের লিংকে গিয়ে যথাযথ ভাবে উত্তর দিয়ে গ্রুপে যুক্ত হোন।

প্রাইভেট গ্রুপ ⬇️
https://www.facebook.com/groups/onlinequranshikkhacourse/?ref=share_group_link

রাতে ঘুমানোর আগে জরুরি আমলগুলোকরার চেষ্টা করুন, আল্লাহ্ তা'আলা বিপদ থেকে রক্ষা করবেন, ইনশা-আল্লাহ্।(১) রাসূল সাল্লাল্লাহ...
20/04/2026

রাতে ঘুমানোর আগে জরুরি আমলগুলোকরার চেষ্টা করুন, আল্লাহ্ তা'আলা বিপদ থেকে রক্ষা করবেন, ইনশা-আল্লাহ্।

(১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না (বুখারি-২৩১১)

(২) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসূলু–) তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে । (বুখারি- ৪০০৮)

(৩) প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সূরা কা-ফিরুন) পাঠ করা শির্ক থেকে মুক্তি পেতে উপকারী। (সহীহ তারগীব-৬০২)

(৪) ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, প্রতি রাতে নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাক্কালে সূরাহ ইখ্লাস, সূরাহ ফালাক ও সূরাহ নাস পাঠ করে দু’হাত একত্র করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তাঁর দেহের সম্মুখ ভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন। (সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ৫০১৭

(৫) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন, তারপর এ দো‘য়া টি বলতেন।

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃَﻣُﻮﺕُ ﻭَﺃَﺣْﻴَﺎ
(আল্ল-হুম্মা বিইসমিকা আমূতু ওয়া আহ্ইয়া)

❛হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো❜। (বুখারি- ৬৩২৪)।

(৬) প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ) এবং ফতেমা (রাঃ)- কে বলেন, আমি কি তোমাদের এমন একটি ’আমল বলে দেব না, যা তোমাদের জন্য একটি খাদিমের চেয়েও অনেক অধিক উত্তম। যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে, তখন তোমরা আল্লাহু আকবার ৩৪ বার, সুবহানাল্লাহ ৩৩ বার, আল্হামদুলিল্লাহ ৩৩ বার পড়বে। এটা তোমাদের জন্য একটি খাদিমের চেয়েও অনেক অধিক কল্যাণকর। (সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ৬৩১৮)

(৭) প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সূরা মূলক) পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। ( তিরমিজি-২৮৯০)

আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক আমল করার তাওফীক দান করুক,, আমিন।

Address

Chittagong
2409

Telephone

+8801795100393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatun Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madrasatun Noor:

Shortcuts

Share

Category