রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সকল খবরাখবর এবং আপড?

16/09/2026

ক্লাস টেস্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি (দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য)
এতদ্বারা অত্র বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ১৭/০৯/২০২৬ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ক্লাস টেস্ট নেয়া হবে।সকল শিক্ষার্থীদের কে বিদ্যালয়ে উপস্থিত থেকে ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক।

14/09/2026

জরুরি নোটিশ (২০২৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের জন্য)
এতদ্বারা অত্র বিদ্যালয় হতে ২০২৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ১৪/০৯/২০২৬ সোমবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের প্রশংসা পত্র বিতরণ করা হবে।পাশকৃত যে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত প্রশংসা পত্র গ্রহণ করেননি্ তাদের কে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ফিঃ প্রদানপূর্বক সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব তাহামিনা আকতার এর কাছ থেকে প্রশংসা পত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

জরুরি নোটিশ (২০২৬ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত(এতদ্বারা অত্র বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত নিয়মিত শিক...
14/09/2026

জরুরি নোটিশ (২০২৬ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত(
এতদ্বারা অত্র বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত নিয়মিত শিক্ষার্থী ও ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি নির্বাচনী পরীক্ষা আগামী ২৭/১০/২০২৬ মঙ্গলবার হতে শুরু হতে যাচ্ছে।নিয়মিত ও অনিয়মিত সকল শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হতে হবে। কোনমতে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত ও অকৃতকার্য শিক্ষার্থীকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক যে সকল অকৃতকার্য শিক্ষার্থী এখনো পর্যন্ত ভর্তি হয় নাই তাদের কে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জমা দিয়ে ১৭/০৯/২০২৬ বৃহস্পতিবারের মধ্যে সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব তাহামিনা আকতারের নিকট ভর্তি হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হল।উল্লেখ্য যে ভর্তি কৃত অকৃতকার্য শিক্ষার্থীদের কে তাদের অকৃতকার্য বিষয়ে চলমান ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।আরো উল্লেখ্য যে কোন শিক্ষার্থী মোট কর্ম দিবসের ৮০% উপস্থিত না থাকলে হাজিরা খাতা থেকে নাম কর্তন করা হবে।বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
প্রয়োজনেঃ০১৮১২৪২৩৮৩২

12/09/2026

জরুরি নোটিশ
(জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য)
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ১২/০৯/২০২৬ শনিবার বিকাল ০৩.০০ ঘটিকা হতে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় বৃত্তি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্লাস করাবেন।সকল বৃত্তি পরীক্ষার্থীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রস্তুতি মূলক ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।বিষয়টি অতীব জরুরী।

08/09/2026

জরুরি নোটিশ (২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য)
এতদ্বারা অত্র বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২০/০৮/২০২৬ বৃহস্পতিবার দশম শ্রেণীর অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদে র আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল ০৯/০৯/২০২৬ বৃহস্পতিবার সকাল ০৮.০০ ঘটিকা হতে প্রতিদিন ( রবিবার হতে বৃহস্পতিবার) অপেক্ষাকৃত জটিল বিষয় গনিত,ইংরেজি ও পদার্থবিজ্ঞান/ভূগোল ও পরিবেশ/হিসাববিজ্ঞান বিষয়ের প্রস্তুতিমূলক/নির্দেশনা মূলক ক্লাস করানো হবে।উল্লেখ্য যে প্রতি শনিবার রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত পাঠদানকৃত বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।সকল শিক্ষার্থীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রস্তুতিমূলক ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক।

06/09/2026

জরুরি নোটিশ (২০২৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের জন্য)
এতদ্বারা অত্র বিদ্যালয় হতে ২০২৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ০৭/০৯/২০২৬ সোমবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের প্রশংসা পত্র বিতরণ করা হবে।পাশকৃত সকল শিক্ষার্থীদের কে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ফিঃ প্রদানপূর্বক সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব তাহামিনা আকতার এর কাছ থেকে প্রশংসা পত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

05/09/2026

জরুরি নোটিশ
(জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য)
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ০৫/০৯/২০২৬ শনিবার সকাল ০৯.০০ ঘটিকা হতে প্রতি শনিবার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় বৃত্তি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্লাস করাবেন।সকল বৃত্তি পরীক্ষার্থীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রস্তুতি মূলক ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।বিষয়টি অতীব জরুরী।

অভিভাবক সমাবেশ ও ফলাফল কার্ড বিতরণী অনুষ্ঠানরায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় (ষষ্ঠ  শ্রেণীর শিক্ষার্থীদের)সম্মানিত ...
30/08/2026

অভিভাবক সমাবেশ ও ফলাফল কার্ড বিতরণী অনুষ্ঠান
রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
(ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের)
সম্মানিত অভিভাবক
আসসালামু আলাইকুম/ আদাব
আজ ৩০/০৮/২০২৬ রবিবার দুপুর ০২.০০ ঘটিকা হতে ষষ্ঠ শ্রেণীর সম্মানিত অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ ও সদ্য সমাপ্ত অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড বিতরণ করা হবে।উক্ত অভিভাবক সমাবেশ ও ফলাফল কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলার শিক্ষা পরিবারের অভিভাবক বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মানিত একাডেমিক সুপারভাইজার জনাব এয়ার মোহাম্মদ মহোদয়।উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।উল্লেখ্য যে অভিভাবক সমাবেশে কোন শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত না থাকলে ফলাফল কার্ড দেওয়া হবে না।সুতরাং সকল সম্মানিত অভিভাবকদের উপস্থিতি বাধ্যতা মূলক।
শিক্ষক,শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের ত্রি্মুখী প্রচেষ্টায় আমরা আসন্ন বার্ষিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়ঃ
রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক

27/04/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প নতুন কুঁড়ি স্পোর্টস এ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হতে যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছ তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ২৮/০৪/২০২৬ মঙ্গলবার সকাল ০৮.০০ ঘটিকার সময় গুনাগরী বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে ক্রিকেট ও বিকাল ০২.০০ ঘটিকার সময় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, জলদি মাঠে ফুটবল বাছাই করা হবে।রেজিস্ট্রেশন ধারী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
ক্রিকেট বাছাইঃবাঁশখালী ডিগ্রী কলেজ মাঠ,গুনাগরী
সময়ঃসকাল ০৯.০০ ঘটিকা
যোগাযোগঃ আমির হোসাইন
মোবাইলঃ০১৬৪২৭৭৩২৭২
ফুটবল বাচাইঃবাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ,জলদি
সময়ঃদুপুর ০২.০০ ঘটিকা
যোগাযোগঃতেীহিদুল আলম চৌধুরী
মোবাইলঃ০১৯৫৮০৩২৩৪৩

Address

Chittagong

Telephone

+8801812423832

Website

Alerts

Be the first to know and let us send you an email when রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category