পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একতাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রাণের বন্ধনে বাঁধা পটুয়াখাইল্লা চবিয়ান। 🤎

হে নবীন,পাহাড়ে ঘেরা এই ক্যাম্পাস হোক তোমার স্বপ্নপূরণের আরাধ্য আশ্রয়।
02/05/2026

হে নবীন,
পাহাড়ে ঘেরা এই ক্যাম্পাস হোক তোমার স্বপ্নপূরণের আরাধ্য আশ্রয়।

আলহামদুলিল্লাহ। পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক বহুল আকাঙ্ক্ষিত ‘শহীদ হৃদয় তরুয়া স্মৃতি ...
25/04/2026

আলহামদুলিল্লাহ।
পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক বহুল আকাঙ্ক্ষিত ‘শহীদ হৃদয় তরুয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এবং 'গ্রীষ্মকালীন ফল উৎসব' শাহ আমানত হল প্রাঙ্গণে সফলতার সাথে আয়োজিত হয়েছে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে জানাই আন্তরিক অভিনন্দন। সিনিয়র-জুনিয়রের উপস্থিতিতে একটি উৎসবমুখর আয়োজন সম্পন্ন করায়– সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

ব্যস্ততার মাঝেও মূল্যবান সময় প্রদান করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

টুর্নামেন্টের ফলাফল:
চ্যাম্পিয়ন: টিম তেতুলিয়া (২৩-২৪ সেশন)।
রানারআপ: টিম পায়রা (২২-২৩ সেশন)।

পটুয়াখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন এর আইন বিষয়ক সম্পাদক ইমতেহান হোসাইন ধ্রুব এর পিতা, পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা ব...
23/04/2026

পটুয়াখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন এর আইন বিষয়ক সম্পাদক ইমতেহান হোসাইন ধ্রুব এর পিতা, পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি'উন।

তার মৃত্যুতে আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়া’লা তাকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করুন।

ফল, ক্রিকেট আর বন্ধুত্ব—সবকিছুর এক অনন্য মিলনমেলা!পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আয়োজনে আসছ...
20/04/2026

ফল, ক্রিকেট আর বন্ধুত্ব—সবকিছুর এক অনন্য মিলনমেলা!

পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আয়োজনে আসছে “আন্তঃএসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট ও গ্রীষ্মকালীন ফল উৎসব ২০২৬” উত্তেজনাপূর্ণ ম্যাচের রোমাঞ্চের সাথে থাকছে রসালো দেশি ফলের স্বাদ—একদিনেই দু’টি আনন্দ!

পটুয়াখালীর মনুরা সবাই তৈরি তো?

পুরোনো দিনের ধুলোমাখা ক্লান্তিঝেড়ে ফেলি বৈশাখী হাওয়ায়...
13/04/2026

পুরোনো দিনের ধুলোমাখা ক্লান্তি
ঝেড়ে ফেলি বৈশাখী হাওয়ায়...

✨ ঈদ মোবারক! ✨পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন এই সময়ে পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আ...
21/03/2026

✨ ঈদ মোবারক! ✨

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন এই সময়ে পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন।

আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে কল্যাণময় করে তুলুন।

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে পটুয়াখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ‘ইফতার মাহফিল- ২০২৬’ সম্পন্ন হয়...
02/03/2026

পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে পটুয়াখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ‘ইফতার মাহফিল- ২০২৬’ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

রমাদ্বানের মহিমা এবং ভ্রাতৃপ্রেম ছড়িয়ে দিতে পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যদের নিয়ে আয়োজিত হয় এবারের ইফতার মাহফিল। 🤍

রক্তে লেখা আমাদের ভাষা, আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব।যে ভাষায় স্বপ্ন দেখি, যে ভাষায় গর্ব প্রকাশ করি সেই বাংলার মর্যাদা ...
20/02/2026

রক্তে লেখা আমাদের ভাষা, আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব।
যে ভাষায় স্বপ্ন দেখি, যে ভাষায় গর্ব প্রকাশ করি
সেই বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা।

এসোসিয়েশনের পক্ষ থেকে নববী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
24/01/2026

এসোসিয়েশনের পক্ষ থেকে নববী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ২০২৪-২০২৫ শিক্ষা...
24/01/2026

আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ রহমতে
পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ২০২৬ সম্পন্ন হয়েছে।

মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ফুল, ক্রেস্ট ও উপহার পেয়ে উচ্ছ্বাসিত নবীনেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্যার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যার এবং পটুয়াখালীর কৃতি সন্তান দর্শন বিভাগের প্রভাষক মোঃ বাপ্পারাজ হাওলাদার স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস, মোঃ আইবুর রহমান তৌফিক সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তাহসিনা রহমান, সাবেক সভাপতি, মোঃ ওয়াহিদ জামান তন্ময় এবং বর্তমান কমিটির সভাপতি, সাকিব মাহমুদ রুমী, সেক্রেটারি মো: শওকত হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। সাথে এক গুচ্ছ নবীন সদস্যের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।

তোমাদের যেকোনো প্রয়োজনে-আয়োজনে, সুখ-দুঃখে পটুয়াখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন বটবৃক্ষ হয়ে আছে। তোমরাও নিজেদের সংগঠনের প্রতি দায়িত্ববান হবে সেই প্রত্যাশা করছি।

Address

Chittagong University
Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পটুয়াখালী স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

Shortcuts

Share

Category