কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় Govt. Primary School.

21/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

দৃষ্টি আকর্ষণ :************এতদ্ধারা কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে য...
24/11/2024

দৃষ্টি আকর্ষণ :
************
এতদ্ধারা কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২-১২-২০২৪ তারিখ রোজ সোমবার হতে ছাত্র ছাত্রীদের ৩য় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) অনুষ্ঠিত হতে যাচ্ছে।তাই আপনাদের সন্তানের প্রতি আরো যত্নশীল হলে পরীক্ষায় কাংক্ষিত ফলাফল অর্জন করতে পারবে বলে প্রত্যাশা করি।

আগামীকাল ২৮ এপ্রিল হতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ৮ টা হতে ১১:৩০ পর্যন্ত, প্রাক-প্রাথমিক বন্ধ।
27/04/2024

আগামীকাল ২৮ এপ্রিল হতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ৮ টা হতে ১১:৩০ পর্যন্ত, প্রাক-প্রাথমিক বন্ধ।

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়  এলাকার অভিভাবক এবং ছাত্র ছাত্রী দের জানানো যাচ্ছে যে আগামী ২১/০৪/২০২৪ ইং তাং প্রাথমিক...
20/04/2024

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার অভিভাবক এবং ছাত্র ছাত্রী দের জানানো যাচ্ছে যে আগামী ২১/০৪/২০২৪ ইং তাং প্রাথমিক বিদ্যালয়ের কার্য ক্রম শুরু হওয়ার কথা থাকলেও তীব্র তাপদাহের কারনে বাংলাদেশ সরকার ছাত্র ছাত্রী দের সুরক্ষার কথা ভেবে ছুটি বাড়িয়ে আগামী ২৭/০৪/২০২৪ করা হয়েছে।অর্থাৎ যথারীতি ২৮/০৪/২০২৪ বিদ্যালয়ের কার্য ক্রম শুরু হবে।সকল ছাত্র ছাত্রী দের নির্ধারিত তারিখ বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।

বই বিতরণ উৎসব,১লা জানুয়ারি ২০২৪ ইং কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
01/01/2024

বই বিতরণ উৎসব,১লা জানুয়ারি ২০২৪ ইং
কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

28/12/2023

📕বই বিতরণ উৎসব ২০২৪📕
কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী পহেলা জানুয়ারি ২০২৪খ্রিস্টাব্দ সোমবার সকাল ৮.০০টা হইতে ৯.০০টা পর্যন্ত প্রত্যেক শ্রেণীর নতুন বই বিতরণ করা হবে। উক্ত সময়ের মধ্যে প্রত্যেক অভিভাবককে শিক্ষার্থীসহ উপস্থিত থেকে নতুন বই সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে-
প্রধান শিক্ষক
কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
আনোয়ারা, চট্টগ্রাম।

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মহান বিজয় দিবস উদযাপন।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2023

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মহান বিজয় দিবস উদযাপন।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

15/07/2022

"বিষয়টি অতীব জরুরী"
--------------------------------------------

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক বৃন্দ, শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরী করতে নিম্নলিখিত কাগজ পত্র সমূহ আগামী ১৭/০৭/২০২২ তারিখের মধ্যে শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করছি।
১। শিক্ষার্থীর অনলাইন জন্মসনদ।
২। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)
৩। পিতা ও মাতার মোবাইল নম্বর।
৪। পিতা ও মাতার আইডি কার্ড এর ফটোকপি।
৫। শিক্ষার্থীর ব্লাড গ্রুপ ।

18/06/2022

কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, বিগত ২০২০-২০২১ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের (শুধু মাত্র যারা উপবৃত্তি ও কিট এলাউন্সের টাকা ইতোপুর্বে পাননি তাদের জন্য) বকেয়া টাকা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিঘ্রই বিতরণ শুরু হবে। এই টাকা প্রাপ্তির ক্ষেত্রে অভিভাবকদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবেঃ

✅নগদ পোর্টালে প্রদানকৃত মোবাইল নম্বরটি সচল রাখতে হবে।
✅সিম যদি হারিয়ে যায় খুব দ্রুত (২/১ দিনের মধ্যেই) ওই সিম তোলার ব্যবস্থা করতে হবে।
✅পিন ভুলে যাওয়া বা অন্য কেউ জেনে গেলে দ্রুত পিন রিসেট করে নতুন পিন সেট করতে হবে।
✅ব্যবহৃত মোবাইলটি (অন্তত ১৫ দিন) নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
✅মোবাইলে প্রেরিত ম্যাসেজ, পিন এবং ওটিপি অন্য কাউকে কোনোভাবেই শেয়ার করা যাবে না।
✅ রেজিষ্ট্রেশনের জন্য/টাকা পেতে (একটি নম্বর উল্লেখ করে) যোগাযোগ করুন। এমন কোনো ম্যাসেজ আসলে কখনোই যোগাযোগ করবেন না। মনে রাখবেন, নগদ কতৃপক্ষ/সরকার কখনও আপনাকে রেজিষ্ট্রেশন বা যোগাযোগ করতে বলবে না।
✅ম্যাসেজ আসার ২-৩ দিনের মধ্যেই টাকা CASH OUT (উত্তোলন) করতে হবে।
✅বর্তমানে যারা ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত আছে তারাও এই টাকা পাবে। তাই তাদেরকে গুরুত্বসহকারে বিষয়টি অবগত করাতে হবে।
✅নিজে সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন।

ম্যাসেজ পিন ওটিপি গোপন রাখি, নিজের টাকা নিজেই তুলি।

09/04/2022
07/09/2021

অদ্য ০৭.০৯.২০২১ ইং রোজ মঙ্গলবার শ্রদ্ধেয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব বিটন চন্দ্র দেব কুনিরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় ,আনোয়ারা, চট্টগ্রাম এ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় খোলার পূর্ব প্রস্তুতি স্বরূপ সুরক্ষা সামগ্রী, হোমভিজিট, ওয়ার্কসীট বিতরণ,গ্রহণ ও মূল্যায়ন,শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি, পরিষ্কার -পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সব মিলিয়ে তিনি খুব সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

প্রধান শিক্ষক,
কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
আনোয়ারা,চট্টগ্রাম।

Address

তেকোটা
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category