01/12/2025
ডিজিটাল ফ্রুটপ্রিন্ট কেন আমাদের প্রফেশনাল ও ক্যারিয়ার এর জন্য জরুরি
ডিজিটাল ফ্রুটপ্রিন্ট হলো ইন্টারনেটে আপনার সব ধরনের অনলাইন কার্যকলাপ, পোস্ট, ছবি, মন্তব্য, লাইক, শেয়ার এবং সার্চ হিস্ট্রির মাধ্যমে তৈরি হওয়া ব্যক্তিগত পরিচয়ের চিহ্ন।
কেন ডিজিটাল ফ্রুটপ্রিন্ট গুরুত্বপূর্ণ? – একটি বাস্তব গল্প
যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি মাঝে মাঝে সার্কুলার শেয়ার করি সেই প্রেক্ষিতে কিছু দিন আগে একজন ভাইয়ের অনুরোধে আমি একটি চাকরির সার্কুলারের জন্য সিভি খুঁজছিলাম। বিভিন্ন গ্রুপে পোস্ট করার পর বেশ কয়েকজন আমাকে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নক করলেন। যেহেতু তারা ফেসবুকে যোগাযোগ করেছেন, তাই স্বাভাবিকভাবেই প্রথমে আমি তাদের প্রোফাইলে গেলাম ফেসবুক, লিংকডিন বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হোক।
কারণ খুবই সহজ একজন মানুষের সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিত্ব, মানসিকতা, পেশাদারিত্ব এবং আচরণের একটি পরিষ্কার ধারণা দেয়।
কিছু প্রোফাইল ভিজিট করতে গিয়ে দেখি—
তাদের প্রোফাইলে নেই কোনো পেশাদার পোস্ট, নেই ক্যারিয়ার-সম্পর্কিত তথ্য, বরং শুধু টিকটক টাইপ ভিডিও, অপ্রাসঙ্গিক কনটেন্ট এবং এলোমেলো পোস্ট।
এখন সোশ্যাল মিডিয়া অবশ্যই ব্যক্তিগত জায়গা আপনি যা ইচ্ছা পোস্ট করার অধিকার রাখেন।
কিন্তু প্রশ্ন হলো নিয়োগদাতা আপনার সেই কনটেন্ট দেখে আপনার সম্পর্কে কী ধারণা করছেন?
আমি যখন এমন প্রোফাইল দেখি, তখন স্বাভাবিকভাবেই চিন্তা করি—
আমি কি এই ক্যান্ডিডেটকে কল করতে আগ্রহী হবো?
হতে পারে, তবে আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কারণ আপনার কনটেন্টই আপনার রুচি, চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের প্রতিফলন।
রিক্রুটাররা কেন সোশ্যাল মিডিয়া চেক করেন?
আজকের দিনে প্রায় সব রিক্রুটারই ক্যান্ডিডেটের সোশ্যাল মিডিয়া দেখে নেন, কারণ এতে তারা জানতে পারেন—
১. আপনি কতটা পেশাদার
২. আপনার আচরণ কেমন
৩. আপনার আগ্রহ ও দক্ষতা
৪. আপনি কী ধরনের কনটেন্ট ফলো করেন
৫. আপনি কোন বিষয়ে কথা বলেন
এগুলোই প্রথম ইমপ্রেশন তৈরি করে।
তাই আমাদের উচিত নিজের ডিজিটাল ফ্রুটপ্রিন্ট সম্পর্কে সচেতন থাকা
কারণ এখন শুধু ভালো সিভি নয় আপনার অনলাইন উপস্থিতি, আপনার পোস্ট, আপনার ছবি, আপনার আচরণ সবই আপনার ক্যারিয়ারের অংশ।
আপনার কনটেন্টই আপনার পরিচয়।
আপনার পরিচয়ই আপনার ভবিষ্যৎ।