MD. SHAHIN SOROWAR TUHIN'S EDUCATION

MD. SHAHIN SOROWAR TUHIN'S EDUCATION WORDS = WORKS

24/12/2025
25/02/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনAMINUL ISLAM EASINSTUDENT NUMBER 111CLASS : 4-5. YEAR : 2023-24MD. SHAHIN SOROWAR ...
16/08/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

AMINUL ISLAM EASIN
STUDENT NUMBER 111
CLASS : 4-5. YEAR : 2023-24
MD. SHAHIN SOROWAR TUHIN'S EDUCATION
- 15 AUGUST 2024

প্রিয় আমিনুল,
ভালো থাকিও পরকালে। আল্লাহ তোমাকে জান্নাত দান করার জন্য আমাদের কাছ থেকে নিয়ে চলে গেল। আর কথা হবে না তোমার সাথে, আর দেখা হবে না কখনও, আর পড়তে হবে না তোমাকে, আর প্রয়োজন নেই বিদ্যালয়ে যাওয়ার, আর কখনও পরিধান করবে না বিদ্যালয়ের সে পোশাকটি, আর শুনতে হবে না শিক্ষকের বকাঝকা, আর কখনও পড়াতে পারব না তোমায়। আর কখনও তোমার মুখে শুনব না " Good morning, may I come in sir" বাক্যটি। তুমি সেই ছেলে যে নাস্তা না করে পড়তে চলে আসতে দেরি হয়ে যাবে বলে, এর জন্য মায়ের সাথে রাগ করতে। যেখানে অন্যরা দেরি করে আসার জন্য বকা শোনে, আর তুমি বেশি তাড়াতাড়ি আসার কারণে বকা শোনেছিলে। তুমি পড়ার জন্য কোচিং এ সবার আগে আসতে। সময়মত আসার নিয়মটি অনেক শিক্ষার্থী অমান্য করলেও তুমি তা সবসময় পালন করেছিলে। যেখানে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে, হার মেনে নেয়, টিকে থাকতে পারে না, তুমি সেখানে টিকে ছিলে আমার সমস্ত নিয়ম মেনে। তুমি আমাকে ভীষণ ভয় পেতে এবং শ্রদ্ধা করতে অন্যদের চেয়ে বেশি। তুমি সে যার হাতের লেখা সুন্দর ছিল ও নিয়মিত পড়া শিখে আসতে। তোমার ফলাফল আরো ভালো করার জন্য অনেক বার তোমার মায়ের সাথে কথা বলেছিলাম। কিন্তু আমার এই লক্ষ্য যে অপূর্ণ থাকবে তা জানতাম না। তুমি যে আমাদের কাছ থেকে এইভাবে বিদায় নিবে তা আমি কল্পনা করিনি। ভাবতে পারিনি যে অসুস্থতার কাছে হার মেনে নিতে হবে তোমাকে। এই মৃত্যু তোমার অনেক স্বপ্ন অপূর্ণ করেছে। কিন্তু তোমার জন্য আল্লাহ এমন সুন্দর কিছু রেখেছে যা তোমার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তুমি সর্বদা জীবিত থাকবে আমার হৃদয়ে। তুমি আমার স্মৃতির একটি অংশ, যা আমি অন্যদের বলবো। তোমার সাথে কাটানো সময় ও স্মৃতি মনে থাকবে সারাজীবন। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।

- MD. SHAHIN SOROWAR TUHIN
TEACHER
MSSTE COACHING

Address

Chittagong
4315

Alerts

Be the first to know and let us send you an email when MD. SHAHIN SOROWAR TUHIN'S EDUCATION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MD. SHAHIN SOROWAR TUHIN'S EDUCATION:

Shortcuts

Share

Category