18/02/2022
বিসিএস প্রিলি + লিখিত + ভাইভা
বঙ্গবন্ধু সর্ম্পকে প্রশ্ন ও সমাধান
১। বঙ্গবন্ধু উপাধি >> ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯সালে। তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
২। জাতির জনক >> ৩মার্চ ১৯৭১। আ, স, ম আব্দুর রব। পল্টন ময়দানে
৩। রাজনীতির কবি (Poet of politics) >> ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী >> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
৪। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির
তালিকায় স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি >>৮জানু, ১৯৭২।
৬। স্বদেশ প্রত্যাবর্তন >> ১০জানুয়ারি ১৯৭২।
৭।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার >> ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
৮। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। >> ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬।
৯।ছয় দফা দিবস >> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
১০।বাংলাদেশ -এর নামকরণ করেন >> ৫ডি: ১৯৬৯।
১১। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯। শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর, ১৯৫৫। সম্পাদক হন ১৬ নভে: ১৯৫৩।
১২। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন >> ১৯৬৬।
১৩।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন >>১২ জানু, ১৯৭২।
১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ
………………………………………….
১।৩মার্চ পল্টন ময়দানে “স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ” কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
২।এপ্রিল মাসে “নিউজ উইক” ম্যাগাজিন ওনাকে “Poet of Politics” (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
৩।মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল “সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস
———————
(১) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
(৩) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
৪) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(৫) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(৬) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(৭) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(৮) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(৯) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(১০) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের
আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(১১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(১২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(১৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(১৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(১৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(১৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(১৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(২০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(২১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা
করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(৩২) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(৩৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(৩৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(৩৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(৩৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(৩৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
(৩৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(৪০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
===========================
বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?
———————————–
ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫
বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২
আরবি ৮ শাবান ১৩৯৫
সেদিন শুক্রবার ছিল।
২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল বা তিনি কোথায় ছিলেন?
144 ভঙ্গকরলে তাঁকে জেলে যেতে হয়।
বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল কতটি?
১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)/২৯টি(সজীব ভাইভা/ওরাকল এ বই)?বঙ্গবন্ধুকে কিভাবে গ্রেফতার করা হয়?
অপারেশন বিগ বার্ড
How many times bangabandhu was arrested?
কোথাও ১৯ বার আবার কোথাও ২২ বার দেয়া আছে। ১ম ১৯৩৮ সালে। প্রশ্ন : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার গ্রেফতার হন?
——————————
১৯৩৮ সালে মার্চ- এপ্রিল প্রথম জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত আত্মজীবনী)
১.১১ ই মার্চ১৯৪৮ শেখ মুজিব প্রথম গ্রেফতার হন।
২.১৪ ই অক্টোবর ১৯৪৯ শেখ মুজিব ২য় বার গ্রেফতার হন।
৩.১১ ই অক্টোবর ১৯৫৮ শেখ মুজিব ৩য় বার গ্রেফতার হন।
৪.৬ ই ফেব্রুয়ারি ১৯৬২ শেখ মুজিব ৪র্থ বার গ্রেফতার হন।
৫.১৮ই জানুয়ারি ১৯৬৮ শেখ মুজিব ৫ম বার গ্রেফতার হন।
৬.২৬ মার্চ ১৯৭১ শেখ মুজিব ষষ্ঠ বার গ্রেফতার হন।
–
এগুলো উল্লেখ যোগ্য । এছাড়াও অসংখ্যবার তিনি গ্রেফতার হন । কোথাও কোথাও ৩১বারের উল্লেখ আছে।
Bangladesh a nibondhito freedom fighters kotojon eder modhey nari freedom fighters kotojon ?
–204929. Women 203 Jon . সম্প্রতি ৪১জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয ।
মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়স >> ১৩বছর।
1971 মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবার কোথায় ছিল?
প্রথমে প্রতিবেশী মোশারফ হোসেন এর বাড়িতে, এরপর মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে এবং সবশেষে ১৮ নম্বর রোডে ।
বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী মন্ত্রী ছিলেন ?
১. বদরুন নেছা আহমেদ- শিল্প প্রতিমন্ত্রী
২.বেগম নুরজাহান মোশের্দ – শ্রম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর হত্যা মামলার পলাতক আসামী ও বর্তমান অবস্থান :
১. কর্নেল ( অব) খন্দকার রশীদ = লিবিয়া
২. লে. কর্নেল ( অব) শরিফুল হক ডালিম = কানাডা
৩. লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী = দক্ষিণ আফ্রিকা
৪. মেজর ( অব) নুর চৌধুরী = USA
৫. রিসালাদার মোসলেহ উদ্দিন = USA
৬. ক্যাপ্টেন ( অব) আবদুল মাজেদ = কেনিয়া।
কেন শেখ মুজিবকে ১৯৭২সালে শান্তিতে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয় ?
বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতাকে ১৯৭২ সালে ১০
অক্টোবর জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
বঙ্গবন্ধুর >> নিউক্লিয়াস
———————-----------
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২ সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে একটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন
১. সিরাজুল আলম খান
২. তোফায়েল আহমেদ
৩. ফজলুল হক মনি
৪.আব্দুর রাজ্জাক
৫.কাজী আরিফ
৬.মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।
বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের নিজের সন্তানদের মতোই আদর করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায় ১৯৬৪সালে বাংলাদেশ স্বাধীন করার কথা প্রচারে আসে। িএবং স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র ধর , বাংলাদেশ স্বাধীন কর ।
বঙ্গবন্ধুর >>>>> ৪খলিফা
———————————-
নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে দায়িত্ব দেয়া হয় তারা হলেন
১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >> নূর আলম সিদ্দিকী
২. তত্কালীন ছাত্রলীগের সা. সম্পাদক >>শাহাজান সিরাজ
৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত ভিপি >> আ, স. ম , আব্দুর রব
৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত জি, এস >>আব্দুল কুদ্দুস মাখন
মুজিব ব্যাটারি
————-------------
স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১সালের ২২জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর
প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি‘ ।
মুজিব বাহিনী
————————–
১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে
গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব বাহিনী
===================
প্রশ্ন:১৯৭৫সালের ১৫ই আগস্ট মোট কতজন নিহত হন?
পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন
বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো
অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:
১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ
8. অসমাপ্ত আত্মজীবনী
৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)
15/09/2020
ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজি গ্রামারের মধ্যে ৮টি পার্থক্য
মনে করুন, আপনি একজন আমেরিকান রুমমেটের সাথে নতুন বাসায় উঠেছেন। দুজন মিলে কোনো দোকানে যাওয়ার সময় হঠাৎ আপনি বললেন-
“I shan’t be gone long!”
কথাগুলো শুনে আপনার রুমমেট আপনার দিকে এমনভাবে তাকালো যেন সে এরকম ইংরেজি বাক্য জীবনে প্রথমবার শুনেছে।
মূলত আপনার রুমমেট আমেরিকান হওয়ায় বাক্যটি তার কাছে অদ্ভুত মনে হয়েছে। কারণ আমেরিকানরা “shan’t” (বা “shall not”) এর মতো কিছু মোডাল ভার্ব কখনোই ব্যবহার করবে না। এগুলো আমেরিকানদের কাছে অতিরিক্ত ফরমাল এবং অহংকারী মনে হয়।
অন্যদিকে, একজন ব্রিটিশ ইংলিশ স্পিকারের কাছে আপনার ইংরেজি সম্পূর্ণ স্বাভাবিক এবং মার্জিত মনে হবে।
তাহলে এর মানে কী হলো!?
এর সহজ ব্যাখ্যা হচ্ছে এই যে ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজি গ্রামারের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে কিংবা একজন ন্যাটিভ আমেরিকান ইংরেজি স্পিকারের মতো কথা বলতে হলে ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজির মধ্যে কিছু পার্থক্য জানতে হবে।
আমেরিকান ইংরেজি গ্রামার কিভাবে কাজ করে তা সঠিকভাবে বুঝতে আমি আপনাদের জন্য আটটি সহজবোধ্য ধাপ সাজিয়েছি। এছাড়াও এগুলোর মাধ্যমে আপনি ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজির মধ্যে পার্থক্য জানতে পারবেন।
Download: This blog post is available as a convenient and portable PDF that you can take anywhere. Click here to get a copy. (Download)
FluentU Ad
Try FluentU for FREE!
আমেরিকান ইংরেজি গ্রামার অনুশীলন করার উপায় (এমনকি কোচের সাহায্য নিয়েও)
আমেরিকান ইংরেজি গ্রামার অনুশীলনের বেশ কিছু সহজ উপায় রয়েছে। এর মধ্যে একটি সহজ এবং আনন্দদায়ক উপায় হচ্ছে টিভি দেখা।
অসংখ্য আমেরিকান টিভি অনুষ্ঠানই আপনার ভালো লাগবে তবে শুরু করার জন্য আমি আপনাকে “Modern Family” দেখার জন্য অনুরোধ করবো। এই অনুষ্ঠানের অভিনেতারা বিভিন্ন রকমের আমেরিকান উচ্চারণভঙ্গিতে কথা বলে। এমনকি এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের অভিনেতা থাকার ফলে আপনি ব্যাকরণের অনেক প্রকার নিয়ম এবং আমেরিকান ইংরেজি ভাষার অনেক কথ্য শব্দ জানতে পারবেন।
আমেরিকা-ইংরেজি-গ্রামার
লিসেনিং স্কিল প্র্যাকটিস করতে চাইলে আপনি “This American Life” এর মতো জনপ্রিয় একটি আমেরিকান পোডকাস্ট দিয়ে শুরু করতে পারেন। এটি এমন একটি প্রোগ্রাম যেখানে অনেক রকমের গল্প তুলে ধরা হয়।
ব্যক্তিগতভাবে আমার পছন্দ হচ্ছে “Serial” নামক পোডকাস্টটি যার প্রতি সিজনে একটি করে গল্প বলা হয়। এখানে উল্লেখ্য যে গল্পগুলো বিভিন্ন অপরাধ অথবা বড়সড় রাজনৈতিক খবর সম্পর্কিত হয়। এই অনুষ্ঠানের উপস্থাপিকা হচ্ছেন সারাহ কোনিগ। তার আমেরিকান উচ্চারণভঙ্গি খুব সহজেই বোঝা যায়। তিনি তার কথাবার্তায় নির্ভুল (অত্যন্ত ভালো) ব্যাকরণ ব্যবহার করেন।
আমেরিকা-ইংরেজি-গ্রামার
আপনি কি আত্মবিশ্বাসের সাথে যেকোন আমেরিকান ইংরেজি ভিডিও অথবা অডিও ক্লিপ বুঝতে চান? FluentU সৃষ্টির মূল লক্ষ্য ছিল সহজাত ইংরেজি শিক্ষামূলক উপকরণগুলোকে ভাষা শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করা।
FluentU তে আপনি বাস্তব জীবনের ইংরেজি ভিডিও যেমন সিনেমার ট্রেইলার মিউজিক ভিডিও, অনুপ্রেরণাদায়ক বক্তৃতা ইত্যাদি পাবেন। FluentU সেগুলোকে ভাষা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে সাজিয়ে রেখেছে। উদাহরণস্বরূপ, প্রতিটি ভিডিও এর সাথে ইন্টার্যাক্টিভ সাবটাইটেল রয়েছে। সাবটাইটেলের যেকোন শব্দে ক্লিক করলে আপনি তৎক্ষণাৎ শব্দটির সংজ্ঞা, গ্রামার সম্পর্কিত তথ্য এবং শব্দটির আমেরিকান উচ্চারণ পেয়ে যাবেন।
আপনি যা কিছু শিখেছেন তা মনে আছে কিনা নিশ্চিত করার জন্য অনেক ফ্ল্যাশকার্ড এবং মজার মজার কুইজ পাবেন। এখানে ভিডিওগুলো তাদের প্রকার এবং লার্নিং লেভেল অনুযায়ী সাজানো থাকে। ফলে আপনার জন্য উপযুক্ত ভিডিওটি আপনি খুব সহজেই খুঁজে নিতে পারবেন। FluentU এর হাজার হাজার ভিডিও এর মধ্যে আপনি অনেক আমেরিকান ইংরেজি ভিডিও দেখতে পাবেন। এখানে আপনি জনপ্রিয় সব হাস্যকর TV কমার্শিয়াল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতাসহ অনেক প্রকার ভিডিও পাবেন।
আপনি FluentU এর ট্রায়াল মেম্বারশিপ বিনামূল্যে নিয়ে এখানকার সবগুলো ভিডিও এবং লার্নিং ফিচার যাচাই করে দেখতে পারবেন।
অন্যদিকে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো তুলনামূলক প্রথাগত উপায়ে আমেরিকান ইংরেজি গ্রামার শিখতে চাইছেন। সেক্ষেত্রে আপনাদেরকে “Basic American Grammar and Usage” এর মতো একটি ইংরেজি গ্রামার বই কিনতে অনুরোধ করবো। বইটি অ্যামাজন থেকে আপনি সহজেই কিনতে পারবেন।
এই বইয়ে আমেরিকান ইংরেজির উপর অনেক প্র্যাকটিকাল লেসন আছে যার মধ্যে বেশ কিছু কুইজও আছে। ফলে আপনি আপনার কতটুকু উন্নতি হয়েছে সে সম্পর্কে ধারণা পাবেন।
আপনি “American English File” ওয়ার্কবুক এর মতো কিছু প্র্যাকটিস বুক কেনার কথাও বিবেচনা করে দেখতে পারেন। এসব বইয়ের মধ্যে বিভিন্ন লার্নিং লেভেল আছে। প্রতিটি লার্নিং লেভেলে আমেরিকান ইংরেজি গ্রামার প্র্যাকটিসের জন্য আপনি অনেক অনুশীলনী পাবেন।
প্র্যাকটিস শুরু করার আগে, চলুন ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য জেনে নিই!
যুক্তরাষ্ট্রের মানুষদের মতো ইংরেজি বলার জন্য ৮টি ব্যাকরণগত নিয়ম
আমেরিকান ইংরেজি গ্রামারের নিয়মানুযায়ী Collective noun একবচন হয়
“Collective noun” হচ্ছে এমন সব noun যার মাধ্যমে একদল মানুষকে বোঝানো হয়।
Collective noun এর কিছু উদাহরণ হচ্ছে band, team, staff, community, family and committee এবং এরকম অন্যান্য শব্দ।
Collective noun একবচন নাকি বহুবচন হিসেবে ব্যবহৃত হচ্ছে তার ভিত্তিতে ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজির মধ্যে পার্থক্য করা যায়।
ব্রিটিশ ইংরেজিতে সাধারণত collective noun কে plural noun হিসেবে গণ্য করা হয়। ফলে বাক্যের verb কে অবশ্যই plural হতে হবে। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন।
ব্রিটিশ ইংরেজি: The staff are taking the day off.
ব্রিটিশ ইংরেজি: The committee are making the decision today.
অন্যদিকে, collective noun এর ক্ষেত্রে আমেরিকান ইংরেজিতে singular subject-verb agreement এর নিয়ম মেনে চলা হয়। একই বাক্যগুলো আমেরিকান ইংরেজিতে কিভাবে লেখা হয় তার উদাহরণ নিচে দেওয়া হলো।
আমেরিকান ইংরেজি: The staff is taking the day off.
আমেরিকান ইংরেজি: The committee is making the decision today.
আমেরিকান এবং ব্রিটিশ ইংরেজির মধ্যে এই গুরুত্বপূর্ণ distinction (পার্থক্য) আপনি অধিকাংশ সময়ই লক্ষ্য করবেন।
আমেরিকানরা ইংরেজি Present Perfect Tense খুব একটা ব্যবহার করে না
আমেরিকান ইংরেজি গ্রামার ব্যবহার করে অতীতকালের কথা বলা খুব সহজ। আমেরিকানরা সাধারণত simple past tense ব্যবহার করে সাম্প্রতিক সময়ে সম্পন্ন হওয়া কাজ বর্ণনা করে।
আমেরিকান ইংরেজি: He ate his lunch.
আমেরিকান ইংরেজি: I went to the store.
অপরপক্ষে, এসব পরিস্থিতিতে ব্রিটিশ স্পিকাররা কখনো কখনো simple past এর পরিবর্তে present perfect tense ব্যবহার করবে। Present perfect tense এর বাক্যে auxiliary verb “to have” এর পরে মূল verb এর past participle রূপ ব্যবহার করা হয়।
ব্রিটিশ ইংরেজি: He has eaten his lunch.
ব্রিটিশ ইংরেজি: I have gone to the store.
সাধারণত, present perfect tense ব্যবহার করে একটি চলমান অথবা অনির্দিষ্ট সময়ের জন্য চলতে থাকা ক্রিয়া ব্যাখ্যা করা হয়। উদাহরণস্বরূপ:
ব্রিটিশ অথবা আমেরিকান ইংরেজি: I have drawn a picture every day this week.
Preposition ব্যবহারে সতর্ক হোন! Transitive এবং Intransitive Verb এর ব্যবহার ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে ভিন্ন হয়
যেসব verb এ direct object ব্যবহৃত হয় তাদের “transitive verb” বলা হয়। অন্য কথায়, transitive verb এমন একটি কাজ বর্ণনা করে যা অন্য একটি কিছুর প্রতি বা দিকে সম্পন্ন হচ্ছে।
Transitive verb এর কিছু উদাহরণ হচ্ছে “to bring” এবং “to name.”
She will bring pasta to the party. (এখানে “Pasta” হচ্ছে direct object.)
They named the baby Charlotte. (এখানে “The baby” হচ্ছে direct object.)
অন্যদিকে “intransitive verb” এর ক্ষেত্রে কোনো direct object থাকবে না। এর মধ্যে “to smile” কিংবা “to fall” এর মতো কিছু verb অন্তর্ভুক্ত আছে। ব্রিটিশ এবং আমেরিকান উভয় প্রকার ইংরেজিতে intransitive verb এর পরে অধিকাংশ সময়ই প্রথমে preposition এবং এরপর indirect object যুক্ত হয়। আমেরিকান ইংরেজিতে ব্যবহৃত intransitive verb ব্রিটিশ ইংরেজিতে transitive হিসেবে বিবেচিত হতে পারে। তবে সেক্ষেত্রে আমেরিকান ইংরেজিতে verb এর সাথে preposition থাকলেও ব্রিটিশ ইংরেজিতে তা নাও থাকতে পারে।
She smiled at me cheerfully. (এখানে “at” হচ্ছে preposition এবং “me” হচ্ছে indirect object.)
Help! I fell off my bike! (এখানে “off” হচ্ছে preposition এবং “my bike” হচ্ছে indirect object.)
অধিকাংশ ক্ষেত্রেই, আমেরিকান ইংরেজিতে ব্যবহৃত transitive verb ব্রিটিশ ইংরেজিতে intransitive বলে গণ্য হবে। একইভাবে, অনেক সময় আমেরিকান ইংরেজির intransitive verb ব্রিটিশ ইংরেজিতে transitive হিসেবে বিবেচিত হবে। ফলে লক্ষ্য করে দেখবেন যে তাদের সাথে বিভিন্ন প্রসঙ্গ অনুসারে preposition ব্যবহার করতে হয়।
ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে ভিন্নভাবে ব্যবহৃত হয় এমন কিছু verb এর উদাহরণ লক্ষ্য করুন।
ব্রিটিশ ইংরেজি: They agree the treaty. (Transitive)
আমেরিকান ইংরেজি: They agree to the treaty. (Intransitive)
ব্রিটিশ ইংরেজি: He appealed against the decision. (Intransitive)
আমেরিকান ইংরেজি: He appealed the decision. (Transitive)
একটি verb কখন transitive হয় আবার কখন intransitive হয় তা বুঝতে প্রচুর অনুশীলন করা প্রয়োজন। এগুলো বোঝার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে যত বেশী সম্ভব ন্যাটিভ স্পিকারদের কথা মনোযোগ দিয়ে শোনা।
আমেরিকানরা Verb এর Simple Past Tense করার জন্য তার সাথে প্রায়শই “-ed” যুক্ত করে
আমরা ইতিমধ্যে জেনেছি যে simple past tense দিয়ে একটি সমাপ্ত ক্রিয়া ব্যাখ্যা করা হয়। এমন অনেক irregular verb আছে যেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। অন্যদিকে, আমেরিকান ইংরেজিতে অধিকাংশ verb কে past tense এ রূপান্তরিত করতে কেবল এর শেষে একটি “-ed” যোগ করে দিতে হয়।
to cook → cooked
কিন্তু ব্রিটিশ ইংরেজিতে প্রায়শই verb কে past tense করার জন্য এর শেষে “-ed” যোগ না করে বরং “-t” যোগ করতে হয়।
নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন।
ব্রিটিশ ইংরেজি: learnt
আমেরিকান ইংরেজি:: learned
ব্রিটিশ ইংরেজি: dreamt
আমেরিকান ইংরেজি:: dreamed
ব্রিটিশ ইংরেজি: dwelt
আমেরিকান ইংরেজি: dwelled
আপনি যেভাবেই past tense গঠন করেন না কেন, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনার কথা মানুষ বুঝতে পারে। সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ন্যাটিভ ব্রিটিশদের মতো নাকি ন্যাটিভ আমেরিকানদের মতো ইংরেজি বলতে চান। আপনাকে এ বিষয়েও নিশ্চিত হতে হবে যে আপনি স্কুলে অথবা কর্মক্ষেত্রে আমেরিকান ইংরেজিতে লেখালেখি করতে চান কিনা।
আমেরিকানরা খুব বেশি “Have Got” ব্যবহার করে না
ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে “have” এবং “have got” এর ব্যবহার ভিন্ন হয়।
নতুন শিক্ষার্থীদের জেনে রাখা উচিত যে ব্রিটিশ ইংরেজিতে “have got” দিয়ে কোনো কিছুর উপর তীব্র অধিকারের কথা বোঝানো হয়। অন্যদিকে, আমেরিকান ইংরেজিতে শুধুমাত্র “have” দিয়ে এই আবেদন এমন প্রবলভাবে প্রকাশ পায় না।
ব্রিটিশ ইংরেজি: I have got a dog.
আমেরিকান ইংরেজি: I have a dog.
এছাড়াও, ব্রিটিশ ইংরেজি স্পিকাররা “have got” দিয়ে আমেরিকান ইংরেজি স্পিকারদের চেয়েও তীব্রভাবে বাধ্যবাধকতা প্রকাশ করে।
ব্রিটিশ ইংরেজি: I have got to go home.
আমেরিকান ইংরেজি: I have to go home.
তবে খেয়াল রাখবেন যেন আপনি “have got” এর এরকম ব্যবহারের সাথে “got” এর present perfect tense রূপ have/has gotten কে মিশিয়ে না ফেলেন। এই রূপ আমেরিকান ইংরেজিতে ব্যবহৃত হয়!
চলুন ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য জেনে নিই।
ব্রিটিশ ইংরেজিতে “got” শব্দটি past participle হিসেবে ব্যবহৃত হতে পারে যেখানে আমেরিকান ইংরেজিতে “gotten” ব্যবহৃত হয়।
ব্রিটিশ ইংরেজি: My job has got better.
আমেরিকান ইংরেজি: My job has gotten better.
একথা ভেবে অবাক হতে হয় যে একটি সামান্য শব্দের অনেকগুলো ব্যাকরণগত পার্থক্য হতে পারে!
আমেরিকান এবং ব্রিটিশ স্পিকাররা আলাদা Modal Verb ব্যবহার করে
Modal verb হচ্ছে এক ধরণের “helping verb” বা “auxiliary verb” যা আপনার বাক্যের tense কিংবা ভাব পরিবর্তন করে।
কিছু প্রচলিত ইংরেজি modal verb হচ্ছে “should,” “would,” “will,” “could,” “might” এবং “must.”
ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে এসব modal verb এর ব্যবহার ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, shall এবং shan’t শুধুমাত্র ব্রিটিশ স্পিকারদের দ্বারা ব্যবহৃত হয়। অপরপক্ষে, আমেরিকান স্পিকারদের কাছে এগুলো অত্যন্ত ফরমাল মনে হবে। আমেরিকানরা বরং will এবং won’t ব্যবহার করবে।
ব্রিটিশ ইংরেজি: I shall go.
আমেরিকান ইংরেজি: I will go.
ব্রিটিশ ইংরেজি: I shan’t attend.
আমেরিকান ইংরেজি: I won’t attend.
এছাড়াও আপনি ব্রিটিশ ইংরেজি স্পিকারদের মুখে “should like to” ফ্রেজটি শুনতে পারবেন। এই ফ্রেজ ব্যবহার করে তারা তাদের কোনো পরিকল্পনা অথবা এমন কাজ প্রকাশ করে যা তারা করতে চায়। আমেরিকানরা মূলত এই ফ্রেজটি ব্যবহার করে না। এর পরিবর্তে আমেরিকানরা “would like to” অথবা “want to” ব্যবহার করবে।
এই ধারণাটি আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য কিছু উদাহরণ নিচে দেওয়া হলো।
ব্রিটিশ ইংরেজি: I should like to go on a date with you.
আমেরিকান ইংরেজি: I would like to go/want to go on a date with you.
এটা আপনার কাছে একটি সামান্য পার্থক্য মনে হতে পারে। তবে ন্যাটিভ স্পিকাররা শুধুমাত্র এরকম একটি modal verb শুনে বলে দিতে পারবে যে তার সামনের বক্তা ইংল্যান্ড থেকে এসেছে নাকি যুক্তরাষ্ট্র থেকে এসেছে।
আমেরিকান ইংরেজি গ্রামারে Adverb এর অবস্থান ভিন্ন হয়
আমেরিকান ইংরেজিতে খুব সহজেই adverb এর অবস্থান পরিবর্তিত হয়। Adverb কখনো verb এর পরে আবার কখনো verb এর আগে ব্যবহৃত হয়।
আমেরিকান ইংরেজি: She drank quickly./She quickly drank.
অন্যদিকে, ব্রিটিশ স্পিকাররা সাধারণত adverb কে verb এর পরে ব্যবহার করে।
ব্রিটিশ ইংরেজি: She drank quickly.
সাধারণভাবে এই নিয়মটি সত্যি। তবে মনে রাখবেন যে সঠিক জায়গায় adverb এর ব্যবহার আয়ত্ত করা সহজ কাজ নয়। কারণ এটা মূলত adverb এর ধরণের উপর নির্ভর করে। অন্য কথায়, এটা ভেবে দেখবেন যে adverb দ্বারা ব্যবহার, সময়কাল, সময়, নিশ্চয়তা ইত্যাদি বোঝাচ্ছে কিনা।
আরো বিস্তারিত ব্যাখ্যা পেতে, বিভিন্ন প্রকার adverb এবং তাদের ব্যবহার সম্পর্কিত এই আর্টিকেলটি দেখুন।
আমেরিকান ইংরেজিতে “Well” এর ব্যবহার খুব একটা নেই
আমেরিকান ইংরেজি গ্রামারে “good” অর্থ প্রকাশ করতেই কেবলমাত্র “well” শব্দটি একটি adverb হিসেবে ব্যবহৃত হয়।
কিন্তু, ব্রিটিশ ইংরেজিতে “very” অর্থ প্রকাশ করতেও “well” শব্দটি ব্যবহৃত হয়।
ব্রিটিশ ইংরেজি: I’m well sleepy.
আমেরিকান ইংরেজি: I’m very sleepy.
অভিনন্দন—আপনি ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজির মধ্যে আটটি উল্লেখযোগ্য ব্যাকরণগত পার্থক্য জেনেছেন। আপনি এখন ব্রিটিশ এবং আমেরিকান উভয় প্রকার ইংরেজি বোঝার জন্য প্রস্তুত হয়েছেন!
ক্যামিল টার্নার একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স লেখিকা এবং ESL শিক্ষিকা।
If you liked this post, something tells me that you'll love FluentU, the best way to learn English with real-world videos.
Experience English immersion online!
দৈনন্দিন জীবনের ইংরেজি: ৫টি নিত্যনৈমিত্তিক পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রচুর উৎস“কিভাবে আপনি ইংরেজি শিখেছেন?” অনর্গল ইংরেজিতে কথা বলার জন্য ৭টি প্রমাণিত কৌশল
Was the information on this page useful to you?*