Al Quran Academy - Mutafarriqa Section

Al Quran Academy - Mutafarriqa Section Learn to succeed in here and the hereafter..... In Bangladesh, students spend 4-6 years of their study-life for this great endeavor. Amin.

আসসালামু আলাইকুম।
মহামহিম আল্লাহ তা'য়ালার পবিত্র কুরআন হৃদয়ে ধারণ করা নিঃসন্দেহে একটি মহান কাজ। বাংলাদেশে প্রচলিত হিফজখানায় ছাত্ররা তাদের জীবনের ৪-৬ বছর এ মহান কাজে ব্যয় করে। এসময় স্বাভাবিকভাবে তারা সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত থাকে। ফলে তারা সাধারণ শিক্ষায় ৪-৬ বছর পিছিয়ে পড়ে।

এ সময়টুকু সমন্বয় সাধনের লক্ষ্যে আপনার হাফিজ সন্তানের জন্য, আমরা সাজিয়েছি বিশেষ কোর্স। যেখানে তারা প্রথম ৫ বছরে মাধ্যমিক/দাখিল ও পরবর্তী ২ বছরে উচ্চমাধ্যমিক/আলিম পরীক্ষায় ভাল ফলাফলের যোগ্যতা অর্জনের পাশাপাশি একজন সুনাগরিক ও প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে উঠবে।

এছাড়াও কোর্সের মধ্যে আছে নিয়মিত ২ঘন্টা কুরআন রিভিশন,দৈনন্দিন প্রিয় নবীজির সুন্নাহ শেখার বাস্তব অনুশীলন, মেধা বিকাশের জন্য স্পোর্টস এবং ডিবেট ও ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে পরিচালিত হয় বিভিন্ন সৃজনশীল প্রোগ্রাম।

আপনার সন্তানকে নৈতিকভাবে সমৃদ্ধ, আত্মমর্যাদাবোধ সম্পন্ন, প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্বের গুণাবলি সম্পন্ন , পিতা-মাতার অনুগত, চোখ জুড়ানো, অন্তর শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলতে আমাদের পরিকল্পিত পথচলা।

আমাদের বৈশিষ্ট্যঃ
১) প্রতি মাসে একবার সম্পূর্ণ কুরআন রিভিশন।
২) প্রথম ৫ বছরে মাধ্যমিক/দাখিল ও পরবর্তী ২ বছরে উচ্চ মাধ্যমিক/আলিম পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনের লক্ষ্যে বিশেষ পদ্ধতিতে পাঠদান।
৩) কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনায় অভ্যস্তকরণ।
৪) অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
৫) আরবি ও ইংরেজি ভাষা বলা ও বুঝার সক্ষমতা অর্জন।
৬) অংশগ্রহণমূলক ও পর্যালোচনা ভিত্তিক শ্রেণি কার্যক্রম।
৭) মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রেরণামূলক, সৃজনশীল কার্যক্রম।
৮) সমাজের প্রতি দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম।
৯) ক্যাডেট কলেজের আদলে এ্যাডজুটেন্ট দ্বারা নিবিড় পর্যবেক্ষণে রেখে শিক্ষার্থীদেরকে শুদ্ধ- সুশৃঙ্খল জীবনাচারে অভ্যস্থকরণ।

সুবিধাসমূহঃ
১) মাল্টিমিডিয়া ক্লাসরুম।
২) ল্যাংগুয়েজ ক্লাব, কালচারাল ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা।
৩) ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা।
৪) উন্নত আবাসিক ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা।
৫) নিজস্ব ক্যাম্পাস, খেলার মাঠ ও পার্ক।
৬) নিরাপত্তা নিশ্চিতকল্পে সকল ক্লাসরুমসহ পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ।

কোর্স শেষে আপনার সন্তানকে যেভাবে দেখবেন-ইনশা আল্লাহ
১) দৈনিক ২ ঘন্টা রিভিশনের ফলে কুরআন দৃঢ়ভাবে মুখস্থ থাকবে।২) কুরআনের পরিপূর্ণ অর্থ বোঝার যোগ্যতা অর্জন করবে।
৩) আরবী ও ইংরেজি ভাষা সাবলীলভাবে বলতে ও বুঝতে পারবে।
৪) মাধ্যমিক/দাখিল ও উচ্চমাধ্যমিক/আলিমে সর্বোচ্চ ফলাফলের পাশাপাশি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির যোগ্যতা অর্জন করবে।
৫) চোখ জুড়ানো ও হৃদয় শীতলকারী একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আপনার সন্তান গড়ে উঠবে ইনশাআল্লাহ।

ও'মা তাওফিকি ইল্লা বিল্লাহ।
মহান আল্লাহ'র কাছে প্রতিশ্রুত অঙ্গিকার রক্ষায় সামর্থ্য কামনা করছি। আমিন …।
-------------------------------------------------------------------------------------

Assalamua’likum,
Memorizing the glorious Quran of the Most Exalted Allah by heart is undoubtedly a great activity. Usually, they cannot get proper general education at this time. So they lag behind 4-6 years from general education. To fill up the gap, we’ve arranged a special course for your Hafidh children. Wherein they can accomplish Secondary/Dakhil within the first 05 years and Higher Secondary/Alim in the next 02 years with good results, along with having the quality of a good citizen and practicing Muslim. Moreover, this course offers daily 02 hours Quran revision, daily teaching of our beloved Prophet’s sunnah with exercise. It also constitutes sports, debate and language club to help their talent grow and we’ve arranged creative programs for it. Our planned journey is to bring up your children with a sense of morality, self-dignity and the quality of leading in the competitive world. They will also show obedience to parents and quality of giving pleasure to the eyes & hearts. Our Features:
• Monthly revision of the whole Quran.
• Instructions with special teaching methods to achieve the highest result in Secondary/Dakhil within first 05 years and higher Secondary/Alim in next 02 years.
• Accustoming the students to the lifestyle according to the Quran and sunnah.
• Instructions by experienced and skilled teachers.
• Ability to speak and comprehend Arabic and English.
• Participative and review-based classes.
• Providing various motivational, creative activities to flourish their talent, psyche, creativity and social responsibility.
• Proper monitoring by “Adjutant” like Cadet College to accustom the students to a pure-disciplined life. Facilities:
 Multimedia classroom.
 Own campus, playground and park.
 High accommodation and healthy food.
 Language club, cultural club and other cultural programs.
 Indoor and outdoor games
 The whole campus is controlled by CCTV cameras to ensure security. The stature of your child that you will see after the successful accomplishment of the course insha'Allah
 The memory of the Quran will be intact as he revises it for 02 hours daily.
 Ability to comprehend the meaning of the whole Quran.
 Speaking and comprehending both Arabic and English fluently.
 Highest result in Secondary/Dakhil and Higher Secondary/Alim along with gaining the ability to get admitted in the best universities both inside & outside Bangladesh.
 Pleasing to the eye and heartwarming practicing Muslim. Wama tawfiqi illa billah
May Allah grant us the ability to keep our promises.

আলহামদুলিল্লাহ, এই সপ্তাহে আমাদের প্রায় ৩০% ছাত্র মাদ্রাসার নিয়ম মেনে ১০০% আরবী ও ইংরেজিতে কথা বলেছে—আলহামদুলিল্লাহ! উক্...
20/09/2026

আলহামদুলিল্লাহ, এই সপ্তাহে আমাদের প্রায় ৩০% ছাত্র মাদ্রাসার নিয়ম মেনে ১০০% আরবী ও ইংরেজিতে কথা বলেছে—আলহামদুলিল্লাহ!

উক্ত ছাত্রদের পুরস্কার এবং অন্যদের অনুপ্রেরণা করতে আমাদের একজন সম্মানিত অভিভাবক আগামীকাল সকালে 'মাওয়া টার্ফে' উক্ত ৩০% ছাত্রদের বিনোদনের ব্যবস্হা করেছেন। আলহামদুলিল্লাহ।

আমাদের সন্তানদের এই সুন্দর পরিবর্তনের পেছনে আপনাদের দোয়া ও সহযোগিতা সবসময় কাম্য। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের দ্বীন ও দুনিয়া উভয় জাহানে কবুল করুন। আমীন।

19/09/2026

সীরাত আলোচনা
আলোচক:- মাসউদ বিন মালেক

16/09/2026

আলহামদুলিল্লাহ, আজ আমাদের গ্রেড টু-এর শিক্ষার্থীর ইলমে সরফের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব "তাইসিরুল মিযান ওয়াল মুনশাইব"-এর পুরো ৪৩টি বাব একসাথে সম্পূর্ণ মুখস্থ শুনিয়েছে।
ইলমে সরফ (আরবি ব্যাকরণ বা শব্দ রূপান্তর বিদ্যা) হলো আরবি ভাষা ও পবিত্র কুরআন-হাদীস বোঝার মূল চাবিকাঠি। এই কিতাবটি সরফ শাস্ত্রের প্রাথমিক ও বুনিয়াদি কিতাব। কিতাবে বর্ণিত '৪৩টি বাব' মূলত আরবি শব্দের গঠন, মূলাক্ষর এবং অর্থ পরিবর্তনের ৪৩টি ভিন্ন ভিন্ন চমৎকার কাঠামো বা ডাইস (Pattern)

15/09/2026

সীরাত আলোচনা
আলোচক: তানিমুল হাসান রাফি

আলহামদুলিল্লাহ, আমাদের গ্রেড ওয়ানের ছোটরাও গত সপ্তাহেও ৫০% আরবি ও ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছে! এই সপ্তাহে তাদের লক্ষ্...
14/09/2026

আলহামদুলিল্লাহ, আমাদের গ্রেড ওয়ানের ছোটরাও গত সপ্তাহেও ৫০% আরবি ও ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছে! এই সপ্তাহে তাদের লক্ষ্য ৬০%, আর তা পূরণ করতে পারলেই তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। ইনশাআল্লাহ।

14/09/2026

قصيدة حول مدح رسول الله ﷺ

দ্বীনি ইলম অর্জনের পথে আমাদের অন্যতম সুন্দর একটি আয়োজন হলো 'সাপ্তাহিক মুহাসাবা'।
13/09/2026

দ্বীনি ইলম অর্জনের পথে আমাদের অন্যতম সুন্দর একটি আয়োজন হলো 'সাপ্তাহিক মুহাসাবা'।

12/09/2026

গ্রেড-ওয়ানের শিক্ষার্থীদের কোরআনের হিফজ আরও মজবুত ও মানসম্মত করার লক্ষ্যে তাদের জন্য পৃথক কোরআন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
আগে শিক্ষার্থীরা সবাই একসঙ্গে কোরআন ক্লাস করলেও, বর্তমানে তাদের প্রয়োজন ও অগ্রগতি বিবেচনায় আলাদা করে পাঠদান ও তত্ত্বাবধানের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

10/09/2026
08/09/2026

Tala’al Badru ‘Alayna | طلع البدر علينا

Address

Kadhurkhil, Boalkhali, Chattogram
Chittagong
4368

Alerts

Be the first to know and let us send you an email when Al Quran Academy - Mutafarriqa Section posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Quran Academy - Mutafarriqa Section:

Shortcuts

Share

Category