Nasir Sir

Nasir Sir

Share

শিক্ষা সংক্রান্ত নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।

17/05/2026

আলহামদুলিল্লাহ ! ১লা জুলাই ২০২৬ থেকে ৯ম পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর, 🤲আলহামদুলিল্লাহ !

14/05/2026

েকে_তবে_কি_শনিবার.....
২০২৭ সালের #এসএসসি_পরীক্ষার রুটিন (প্রস্তাবিত)

30/04/2026

📢শিক্ষকদের জন্য ৪২ দিনে প্রশিক্ষণ।

(আরও তথ্যের জন্য পেইজটা ফলো করুন)

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার! অভিজ্ঞ শিক্ষকদের (৪০+ বয়স) আধুনিক শিক্ষাদানে দক্ষ করে তুলতে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। আপনি কি যোগ্য? কীভাবে যুক্ত হবেন? জেনে নিন বিস্তারিত:

❓ কারা এই সুযোগ পাবেন?
মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের এমপিওভুক্ত ও সরকারি শিক্ষকরা।

❓ আবেদনের প্রক্রিয়া কী? (How to Apply)
এই প্রশিক্ষণের জন্য সাধারণত আলাদা কোনো অনলাইন ফর্ম পূরণ করতে হয় না। প্রক্রিয়াটি নিচের ধাপ অনুযায়ী সম্পন্ন হয়:

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস: জেলা বা উপজেলা শিক্ষা অফিস থেকে যোগ্য শিক্ষকদের তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলোতে পাঠানো হবে।

প্রধান শিক্ষকের মনোনয়ন: প্রধান শিক্ষক তাঁর বিদ্যালয়ের যোগ্য ও সিনিয়র শিক্ষকদের নাম প্রস্তাব করবেন।

PDS/EMIS ডাটাবেজ: অনেক ক্ষেত্রে সরকারি ডাটাবেজ (PDS) থেকে বয়স ও বিষয় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তালিকা তৈরি করা হয়।
পরামর্শ: আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষা অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

❓ কবে থেকে শুরু?
মাস্টার ট্রেইনারদের ট্রেনিং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER-এ চলছে। খুব শীঘ্রই উপজেলা পর্যায়ে সাধারণ শিক্ষকদের জন্য চূড়ান্ত তালিকা ও সময়সূচী প্রকাশ করা হবে।

❓ এক স্কুল থেকে কয়জন?
স্কুলের আকার ও পদের ভিত্তিতে বিষয়ভিত্তিক শিক্ষকরা পর্যায়ক্রমে সুযোগ পাবেন। তবে অভিজ্ঞ ও সিনিয়রদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

🌟 সুযোগ-সুবিধা: প্রশিক্ষণ ভাতা (TA/DA), আন্তর্জাতিক মানের সার্টিফিকেট এবং আধুনিক শিক্ষাদানের দারুণ সব কৌশল শেখার সুযোগ!

শিক্ষক দক্ষ হলে দেশ এগোবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার সহকর্মী ও পরিচিত শিক্ষকদের সাথে শেয়ার (Share) করে জানিয়ে দিন। 🤝

Photos from Nasir Sir's post 30/04/2026

উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষে) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের চলমান ভর্তি সহায়তার অনলাইন আবেদনের সময় বৃদ্ধিকরণ।

30/04/2026

আসছে বেসরকারি শিক্ষক পরীক্ষায় বড় পরিবর্তন.....

Photos from Nasir Sir's post 26/04/2026

অভিনন্দন ও শুভেচ্ছা
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান।
#এনটিআরসিএ

Photos from Nasir Sir's post 26/04/2026

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘Hour of AI’ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত।

26/04/2026

📢 প্রিয় বদলি প্রত্যাশী সহযোদ্ধারা, একটু ধৈর্য ধরুন

এমপিওভুক্ত (MPO) শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি অনলাইন বদলি সফটওয়্যার চালু করতে যাচ্ছে।
👉 ২১ এপ্রিল ২০২৬ তারিখে এটি ডেমো হিসেবে প্রদর্শিত হয়েছে
👉 ২৫ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে

এই সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন প্রক্রিয়া মোট ১৪টি ধাপে সম্পন্ন হবে—

🔹 ১. রেজিস্ট্রেশন/লগইন:
নিজস্ব ইনডেক্স নম্বর ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ।

🔹 ২. ব্যক্তিগত তথ্য যাচাই:
নাম, জন্মতারিখ, নিয়োগের ধরন ও ইনডেক্স নম্বর নিশ্চিতকরণ।

🔹 ৩. বর্তমান প্রতিষ্ঠানের তথ্য:
EIIN, উপজেলা, জেলা ও প্রতিষ্ঠানের নাম প্রদান।

🔹 ৪. প্রথম যোগদানের তারিখ:
প্রথম এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যোগদানের তারিখ (ন্যূনতম ২ বছর পূর্ণ থাকতে হবে)।

🔹 ৫. বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ:
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ।

🔹 ৬. বদলির ধরণ নির্বাচন:
নিজ জেলা / স্বামী-স্ত্রীর কর্মস্থল / বিশেষ বিবেচনা নির্বাচন।

🔹 ৭. কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের তালিকা:
যে প্রতিষ্ঠানে বদলি হতে চান, তা নির্বাচন।

🔹 ৮. শূন্য পদের তথ্য যাচাই:
সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে শূন্য পদ দেখাবে।

🔹 ৯. স্বামী/স্ত্রীর চাকরির তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে):
অগ্রাধিকার পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান।

🔹 ১০. অভিজ্ঞতা ও যোগ্যতা:
প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতা উল্লেখ।

🔹 ১১. নথিপত্র আপলোড:
প্রয়োজনীয় কাগজপত্র (যেমন—চাকরির সনদ, বিবাহ সনদ ইত্যাদি) সংযুক্ত করা।

🔹 ১২. আবেদন জমা:
সব তথ্য যাচাই করে অনলাইনে সাবমিট করা।

🔹 ১৩. প্রধান শিক্ষকের সুপারিশ:
প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন ফরওয়ার্ড।

🔹 ১৪. ভেরিফিকেশন ও অনুমোদন:
উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তার যাচাই শেষে চূড়ান্ত অনুমোদন।

📌 বিশেষ দ্রষ্টব্য:
এই প্রক্রিয়ায় মূলত যারা নিজ জেলার বাইরে কর্মরত, তারা নিজ জেলা বা স্বামী/স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগ পাবেন।
যারা ইতিমধ্যেই নিজ জেলা বা উপজেলায় কর্মরত, তারা নতুন নীতিমালায় বদলির জন্য আবেদন করতে পারবেন না।
তবে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত আসতে পারে। প্রধান শিক্ষক ও কর্মচারীদের বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে। শুরুতে শুধু শিক্ষকরাই বদলীর সুযোগ পাচ্ছেন।

🟢 ধৈর্য রাখুন, নিয়ম মেনে আবেদন করুন—ইনশাআল্লাহ সবার জন্য প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হবে।

24/04/2026

MPO শিক্ষকদের বদলি সফটওয়্যার শনিবার উদ্বোধন

23/04/2026

Photos from Nasir Sir's post 22/04/2026

৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chandpur