Unknown Mystery

Unknown Mystery It is a one kind of educational page. So everyone should try to learn or gain knowledge.

হে আমার প্রিয় ভাই ও বোন আমার,আজকের যুগে সবচেয়ে বেশি ফ্রি মিক্সিং কোথায় হয়, জানো? ইনবক্সে। কী, অবাক হচ্ছো, তাই না? অবাক ...
30/04/2024

হে আমার প্রিয় ভাই ও বোন আমার,

আজকের যুগে সবচেয়ে বেশি ফ্রি মিক্সিং কোথায় হয়, জানো? ইনবক্সে। কী, অবাক হচ্ছো, তাই না? অবাক হলেও এটাই সত্য। এই জায়গায় অনেক দ্বীনদাররাও এসে ধরা খেয়ে যায়। অনেক দ্বীনদার ছেলে মেয়েরা ফিজিক্যালি ফ্রিমিক্সিং নিয়ে অনেক সচেতন। বাইরে গিয়ে একসাথে বসে আড্ডা দেওয়ার কথা তারা হয়ত চিন্তাই করছে না। কিন্তু দেখা যায় ইনবক্সে তারা ঠিকই গায়রে মাহরামদের সাথে মেসেজ আদান-প্রদান, খোশগল্প ও হাসিঠাট্টায় মেতে উঠছে। গুনাহের কোনো ফিলিংসই তাদের মধ্যে থাকছে না। দেখো, তুমি যখন ওয়ান টু ওয়ান কিংবা ওয়ান টু মেনি কোনো ছেলে মেয়ের সাথে একের পর এক কথা বলছো,খোশগল্প করছো তখন তো একপ্রকার ফ্রি মিক্সিং-ই হয়ে যাচ্ছে। পার্থক্য শুধু অফলাইন আর অনলাইন।

হে দ্বীনদার ভাই ও বোন আমার, বিশেষ করে তোমাদের বলছি, আচ্ছা তুমি চিন্তা করো তো, কোনো নন মাহরাম ছেলে বা মেয়ের পাশাপাশি বসে কি তুমি কথা বলতে পারবে? আড্ডা দিতে পারবে? পারবে না। কারণ এতে নিজেকে হিপোক্রিট মনে হবে, তাই না?কারণ তুমি জানো তোমার দ্বীন তোমাকে এ শিক্ষা দেয় না। কিন্তু তুমি কি জানো, যে কাজটা তুমি অফলাইনে করার চিন্তাই করো না, হারাম মনে করো, সেই কাজটাই কিন্তু শয়তান তোমাকে দিয়ে খুব সূক্ষভাবে ইনবক্সে তথা অনলাইনে করাচ্ছে। কী, গা শিউরে উঠছে? গা শিউরে উঠলেও এটাই তো হচ্ছে। এই বাস্তবতাকে তুমি অস্বীকার করতে পারবে না।

যে তুমি স্বশরীরে কোনো ছেলে বা মেয়ের পাশাপাশি বসে আড্ডা দিচ্ছো না সে তুমি কিন্তু ঠিকই ভার্চুয়ালি এই কাজটি অনায়াসে করে যাচ্ছো। শয়তান তোমাকে নেক সুরতে ভয়ংকর ফাঁদে ফেলছে যা তুমি হয়ত বুঝতেই পারছো না। যখন বুঝবে তখন হয়ত তোমার কিছু করারও থাকবে না। শুধু সীমাহীন আফসোস করে বলবে, হায়,এ আমি কী করলাম,কীসে নিজেকে জড়ালাম, হায়, এ আমি কেমন মানুষে পরিণত হয়ে গেলাম।

এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যিনা করো না এটা বলেন নি বরং বলেছেন যিনার ধারে কাছেও যেও না। [৯] কারণ আল্লাহ ভালো করেই জানেন তার বান্দা সচরাচর শুরুতেই যিনা করে না। প্রথমে চোখ দিয়ে দেখা, কথা বলা, তারপর দেখা-সাক্ষাৎ করার মাধ্যমে আস্তে আস্তে চূড়ান্ত যিনার দিকে আগায়। তাই যেসব কার্যকলাপ থেকে যিনার সূত্রপাত হতে পারে সেটা আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। এছাড়া হাদীসে এসেছে, কোনো পরপুরুষ ও পরনারীর একাকী অবস্থায় তৃতীয় জন হিসেবে শয়তান উপস্থিত হয়ে যায়। আর ওয়ান টু ওয়ান চ্যাটে তো একাকীই থাকা হয়। এ অবস্থায় শয়তানের উপস্থিতি তোমাকে কোন দিকে নিয়ে যাবে সেটা তো তোমার না বোঝার কথা নয়। কারণ শয়তান বলে কথা। সে তো ধ্বংসের জন্যই সবসময় ওঁৎ পেতে আছে।

কাজেই আজ থেকে আর কখনোই ইনবক্সে কোনো নন মাহরাম ছেলে বা মেয়ের সাথে কথা বলতে যেয়ো না। এমনকি কুরআন হাদীস তথা দ্বীনি কোনো আলোচনাও করো না। কথাটি আমি হাত জোর করে বলছি। তুমি জানো না এটা কত ভয়ঙ্কর এক ফিতনা। শয়তান তোমাকে বিভিন্নভাবে ফুসলাবে যে, দেখো তুমি তো তার সাথে দ্বীনি আলোচনা করতেই পারো।এটা তো ভালো কাজ। আর এভাবেই সে তোমাকে নেক সুরতে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। অতএব সাবধান প্রিয় ভাই ও বোন আমার, খুবই সাবধান থাকবে কিন্তু।

|| নেক সুরতে ফ্রি মিক্সিং -এর ধোঁকা ||

বই : হে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন আমার, তোমাকে বলছি...

লেখক : রাকিব আলী

📚📖🖋️

30/09/2023
🌺🤲
17/06/2023

🌺🤲

বিড়ালছানা 🤗
17/08/2022

বিড়ালছানা 🤗

🙂
16/08/2022

🙂

16/08/2022

প্রত্যেক মা বোন দের জন্যে নসিহত।
শায়েখ আহমাদুল্লাহ

05/08/2022

সত্যিকারের সম্পদ, ' সন্তুষ্ট হওয়া '।

01/08/2022

- দিন দিন যতোই বড় হচ্ছি 😦
- জীবন থেকে আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে😟
miss that moments🥲

Yummy 😋
13/06/2022

Yummy 😋

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unknown Mystery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share