English for better life

English for better life This page will try all time to give you the better experience about English. To learn more stay with

11/09/2024
25/05/2024

Use of Pronoun-Patt-01

 #পরনিন্দা  #পরচর্চা  #তেলাওয়াত  #তারাবি  #বিবেক
21/03/2024

#পরনিন্দা #পরচর্চা #তেলাওয়াত #তারাবি #বিবেক

25/08/2023

সন্তানদের ইংরেজীতে দক্ষ করে তোলার উপায়।

24/01/2021

►► প্রশ্নঃ বাজারজাতকরণ বলতে কি বুঝেন? বাজারজাতকরণের আওতা আলোচনা করুন।

উত্তর : বাজারজাতকরণ (Marketing) : ইংরেজী Market শব্দটি হতে Marketing শব্দের উৎপত্তি। Marketing শব্দটি ভাবগত দিক থেকে অত্যন্ত গভীর। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি Marketing বা বাজারজাতকরণ পক্রিয়াটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে উৎপাদনপূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানো এবং ভোগ বা ব্যবহারের পরবর্তী পর্যায়ের কিছু কার্যক্রমের সমষ্টিকে বাজারজাতকরণ বা Marketing বলে।

বাজারজাতকরণের আওতা (The Scope of Marketing) : বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহকে বাজারজাতকরণের আওতা বলে। সেই দৃষ্টিকোণ থেকে এর আওতাসমূহ আলোচনা করা হল।
[ পন্যদ্রব্য ► সেবা কার্যক্রম ► অভিজ্ঞতা ► ব্যক্তি ► স্থান ► সংগঠন ► সম্পত্তি ► তথ্য ► ধারণা ] (এই অংশ মুখস্ত করুন)

(১) পণ্য (Goods) : বস্তুগত দ্রব্যকে কেন্দ্র করে অধিকাংশ দেশের উৎপদান ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। শুধু যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পন্যদ্রব্য উৎপাদন হয়ে থাকে তা নয় বরং প্রাতিষ্ঠানিক পর্যায়ের সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগেও পন্য উৎপাদন হয়ে থাকে। দেশের অর্থনীতির অধিকাংশ পর্যায়ই উৎপাদনের সাথে সংশ্লিষ্ট।

(২) সেবা (Services) : সেবা কার্যক্রমও বাজারজাতকরণের আতওাভুক্ত খাত হিসাবে বিবেচিত হয়ে আসছে। পন্যদ্রব্য উৎপাদনের পাশাপাশি ভোক্তা ও সেবা গ্রহিতাকে সেবা প্রদানের মাধ্যমে সেবাখাতসমূহ বাজারজাতকরণের আতওতায় এসেছে। চিকিৎসা বিদ্যা, আইনপেশা, আদলতে আইনজীবী সহকারীর মুহুরীর কাজ, সেলুনে চুল কাটার কাজ, হোটেল সমূহের কার্যক্রম, প্রকৌশল বিদ্যা ইত্যাদি সেবামূলক কাজের উদাহরণ। বর্তমানে এগুলোতেও বাজারজাতকরণ পক্রিয়া অনুসরণ করে বাজারজাতকরণের আওতাভূক্ত হয়েছে।

(৩) অভিজ্ঞতা (Experiences) : দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সফলতা, ব্যর্থতা ইত্যাদির অভিজ্ঞতা প্রতিষ্ঠানে প্রয়োগ করে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা ও অভিজ্ঞতা ইত্যাদির নিরিখে বাজারজাতকরণ অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে থাকে।

(৪) ব্যক্তি (Persons) : ব্যক্তি বিশেষের নাম, সুনাম, জশ, খ্যাতি, আকর্ষণ ইত্যাদি গুণকে কেন্দ্র করে বাজারজাতকরণ সম্পন্ন করা হয়। বিভিন্ন নায়ক-নায়িকা, গুণী শিল্পি ইত্যাদির ব্যক্তিগত ইমেজ ব্যবহার করার মাধ্যমেও বাজারজাতকরণ সম্পন্ন হয়ে থাকে।

(৫) স্থান (Place) : শুধুমাত্র পন্য কিংবা সেবাই নয়, আজকাল বিভন্ন দর্শনীয় স্থান আকর্ষণীয়ভাবে ক্রেতাদের সামনে উপস্থাপন করে বাজারজাতকরণ সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশে পরর্যটন কর্পোরেশন, রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিসিক, পক্রিয়াজাতকরণ এলাকা, শিল্প ব্যাংক ইত্যাদি সংগঠনগুলো বর্তমানে বাজারজাতকরণের আওতাভূক্ত হয়েছে।

(৬) সম্পত্তি (Properties) : সম্পত্তি ক্রয়-বিক্রয় করা যায় এবং এর ক্রয়-বিক্রয় কার্যকম্রের সাথে বাজারজাতকরণ পক্রিয়া জড়িত রয়েছে। সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি ক্রয় বা বিক্রয়, দালানকৌঠা, গাড়ীবাড়ী ইত্যাদিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বাজারজাতকরণের আওতাভূক্ত হয়েছে।

(৭) সংগঠন (Organizations) : বিভিন্ন সংগঠনসমূহ বাজারজাতকরণে সম্পৃক্ত থেকে সামাজিক কাজে বর্তমানে প্রচুর অর্থের সমাবেশ ঘটাচ্ছে। এতে একদিকে প্রতিষ্ঠান সুনাম অর্জন করছে অপরদিকে সফলভাবে বাজারজাতকরণ প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে বাজারজাতকরণের আওতাভূক্ত থাকছে।

(৮) তথ্য (Information) : বর্তমান পৃথিবীতে তথ্য উৎপাদন ও বন্টন বাজারজাতকরণ পক্রিয়ার আওতাভূক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের গবেষণালব্ধ তথ্য উৎপাদনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবদের নিকট সেগুলো বাজারজাত করছে। ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার, আই.টি সেক্টর বিভিন্ন তথ্য উৎপাদনের মাধ্যমে সেগুলো জণসাধারণের মধ্যে ভাগাভাগি করার মাধ্যমে তথ্যকে বাজারজাতকরণের আওতাভূক্ত করছে।

(৯) ধারণা (Ideas): মানুষকে ভাল কাজে উৎসাহ প্রদান ও সচেতন করার জন্য ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরণের ধারণা বাজারজাতকরণের মাধ্যমে সামাজিক সমস্যা নিরসনে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এই ধরণের ধারণাগুলোর মধ্যে রয়েছে “Aids একটি মারাত্বক ব্যাধি, আপনার শিশুকে টিকা দিন, ধুমপানে বিষপান, গাছ লাগান পরিবেশ বাঁচান, মাস্ক পরিধান করুন, No mask no service, মাস্ক পড়ুন সেবা নিন” ইত্যাদি।

14/04/2020

lets learn a few of new words related present situation.
1) Covid-19- কোভিড-১৯
2) shaped- আকৃতি
3) cause of illness or death- অসুস্থতা বা মৃত্যুর কারণ
4) originated- উৎপত্তি হয়েছিল।
5) fatal- সর্বনাশা, প্রাণঘাতি
6) global pandemic- বৈশ্বিক মহামারি
7) contagion-ছোঁয়াচে
8) infect- সংক্রামণ
9) droplets- বিন্দু
10) sneeze- হাঁচি।

11/02/2020

ইংরেজী শেখার জন্য সবচেয়ে গুরুতাবপূর্ণ যেটি সেটি হলো লক্ষ্য স্থির করা। কেন শিখবেন? হতে পারে পরীক্ষায় পাশের জন্য কিংবা প্রাত্যহিক জীবনে এর সঠিক ব্যাবহার। সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে কাঙ্খিত ফলাফল।

► Lets know about "Alphabets" ◄ আধুুনিক ইংরেজী বর্ণমালা 26টি বর্ণের সমন্বয়ে গঠিত এবং এগুলো Latin Alphabet নামে পরিচিত। L...
29/10/2019

► Lets know about "Alphabets" ◄

আধুুনিক ইংরেজী বর্ণমালা 26টি বর্ণের সমন্বয়ে গঠিত এবং এগুলো Latin Alphabet নামে পরিচিত। Latin শব্দ " alphabetum" শব্দ থেকে Alphabet শব্দটি এসেছে। Latin শব্দ " alphabetum" শব্দটি এসেছে Greek word `alpha' and ' beta' শব্দদ্বয় হতে।

ইংরেজী Alphabets বা বর্ণমালাগুলো হলো একগুচ্ছ Letter বা Symbol এর আকৃতি। এগুলোকে বর্ণ বা সংকেতও বলা হয়ে থাকে।

The English Alphabet has 26 letters that start with 'a' and end with 'z' . Each letter of English alphabet has two forms, (a) Capital and the last one is (b) Small letters.

ইংরেজী বর্ণমালাগুলোতে 26টি বর্ণ রয়েছে যেগুলোর শুরু হয় 'a' দ্বারা এবং শেষ হয় 'z' দ্বারা। ইংরেজী বর্ণমালাগুলোর প্রত্যেকটির 2টি Form বা রূপ রয়েছে। এগুলো হলো ক) বড় অক্ষর এবং শেষেরটি হলো খ) ছোট অক্ষর । (চলবে)

27/10/2019

To do better in English one should practice with various kinds of verbs, models, use of there, tense, voice, WH question and so on.
I'm willing to share my experience if my all friends agree with me for practicing and staying with me. I'm likely to get your response.

Address

Agrabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when English for better life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category