Shafiul Azam

Shafiul Azam "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
আমার জন্য আল্লাহ'ই যথেষ্ট।

07/07/2023

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার এই আয়াতকে স্মরণ করুন, আল্লাহ তা'আলা বলেন:

"হে মানুষ! তোমাদের প্রতিপালককে ভয় কর, আর ভয় কর সে দিনের, যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না। সন্তানও পিতার কোনই উপকার করতে পারবে না। আল্লাহর ও‘য়াদা সত্য, কাজেই পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক (শইত্বান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ্ সম্পর্কে প্রতারিত না করে।"

[সূরা লোকমান আয়াত: ৩৩]

আলহামদুলিল্লাহ,  চাঁদ দেখা গেছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
21/04/2023

আলহামদুলিল্লাহ,
চাঁদ দেখা গেছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

27/08/2022

আমি যেখানই শান্তি খুঁজে পাই, সেখান থেকেই মানসিক যন্ত্রনা নিয়ে ফিরে আসি ।

যার কাছে মানসিক শান্তি খুঁজতে যাই অদ্ভুত ভাবে সেই মানসিক যন্ত্রণা দিয়ে চলে যাই।

21/07/2022

জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!

হে রব!
আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেনআপনি এবং আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হে রব!
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন। যে হবে আপনার রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আপনার রঙে।

ওগো রব!
বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী দান করুন, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আপনার পথে হাঁটতে শেখাবে।

হে অন্তরের মালিক!

ইলমহীন অন্তর একদম শূন্য। যেকোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে। এমন একজন জীবনসঙ্গী আমাকে দান করুন, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না তার থেকে আমাকে হেফাজত করুন!
এমন একজনকে দান করুন, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ পাবন্দি।

হে কা'বার মালিক!

ফিতনা ভরা যোগে একাকী ঈমান আগলে বাঁচা কঠিন।
হে পরওয়ারদিগার! এমন কাউকে দান করুন, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।
আমি যে একাকী আর ফিতনার সাথে লড়তে পারছি না মালিক!
আমাকে আপনার পছন্দের কাউকে মিলিয়ে দিন, যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আপনাকেও ভালোবাসতে শেখাবে। রব আমি যে আপনাকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আপনার সিজদায় মন ভরে কাঁদতে।

হে আরশের অধিপতি!
এমন কাউকে দান করুন, যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার!

হে মালিক!
আমাদের এমন সন্তান দান করুন! যে জন্ম দেবে আপনার ঘর মসজিদে আকসা উদ্ধারকারী সন্তান। যে হবে গজওয়াতুল হিন্দের অংশীদার।

হে রব!
দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ! আমি জিতেছি, চাওয়া জিনিসটা থেকেও আপনার কাছে ভীষণ বেশি পেয়েছি।

~আদিব সালেহ।

01/07/2022

''যে ব্যক্তি পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্রই রাখেন। যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না, আল্লাহ তাকে স্বাবলম্বী করে তোলেন। যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চাইতে উত্তম ও প্রশস্ত আর কোন জিনিস কাওকে দেয়া হয়নি।"

-বুখারী;১৪৬৯

07/06/2022

আপনার নামে অন্যের কুৎসা রটনা,অপবাদ, মিথ্যে বলা দেখে মনে খারাপ করবেন না। এটার বিনিময়ে সবর করলে আপনি খুব ভালো ধরনের পুরস্কারে পুরস্কৃত হতে যাচ্ছেন। চিন্তা করুন, আপনি কোন পরিশ্রমই করছেন না অথচ আপনার আমলনামায় অটো নেক আমল জমা হয়ে যাচ্ছে সুবহানআল্লাহ! এর চাইতে বড় পরিশ্রমহীন ইবাদাত কি হতে পারে?

আর যারা পেছনে এসব মন্দ বলে বেড়ায়, তারা সবসময় পেছনের সারিতেই অবস্থান করবে। মনে রাখবেন, যারা আপনার গীবত করে, তারা কখনো আপনাকে সামনাসামনি আঘাত করতে পারবেন না। আর বিপরীতে তাকিয়ে দেখেন, তারা নিজেরাই নিজেদেরই আঘাতে জর্জরিত হচ্ছে।

08/05/2022
22/04/2022

শেষ দশকের দশটি সুন্নাতি আমল : শাইখ সালাহউদ্দীন মাক্কী

🕌 মসজিদে ইতিকাফ

🔍 লাইলাতুল ক্বদর অন্বেষণ

🌙 সারা রাত জেগে ইবাদাত করা

👪 পরিবারের সদস্যদের ইবাদাতের জন্য জাগিয়ে দেয়া

❤️ কোমড় বেঁধে (দৃঢ় হয়ে) ইবাদাতে মনোনিবেশ করা

📗 কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন

💰 দান-সদাকা করা

🍲 সদাকাতুল ফিতর যথাসময়ে আদায় করা

📈 বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা

🙌 সকল ভালো কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করা

Address

Chittagong

Telephone

+8801816234229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiul Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shafiul Azam:

Shortcuts

Share

Category