07/02/2025
একুশে পদক-২০২৫
মেহদী হাসান খান (বিজ্ঞান ও প্রযুক্তি)
এই ব্যক্তি সম্পর্কে জান্তেই হবে ...আজ অথবা কাল...
নাম-মেহদী হাসান খান।
অভ্র কি-বোর্ড তৈরি করে
সারা বিশ্বে যেখানে ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান চতুর্থ, সেখানে ভার্চ্যুয়াল জগতে বাংলা ভাষার প্রভাব একসময় ছিলই না। সে চিন্তা থেকেই উইন্ডোজে অপারেটিং সিস্টেমের জন্য ইউনিকোডভিত্তিক বাংলা লেখার অভ্রকি-বোর্ড তৈরি করে অমিক্রন ল্যাব। যার নেতৃত্ব দেন মেহদী হাসান খান। ২০০৩ সালের ২৬ মার্চ অভ্র চালু হলে অনলাইনে বাংলা লেখাটা সহজ হয়ে যায়। ‘ভাষা হোক উন্মুক্ত’ স্লোগান নিয়ে অভ্রের জনপ্রিয়তা তরুণ প্রজন্মের কাছে দ্রুতই বাড়তে থাকে। উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। মেডিকেলে পড়ার সময় বাংলা লেখার জটিলতা কাটাতে সফটওয়্যার তৈরিতে নিজে নিজেই শিখে নেন প্রোগ্রামিং। ২০১১ সালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য মেহদী হাসান খানকে বেসিস পুরস্কার দেওয়া হয়।
আর ২০২৫ এ পেয়ে গেলেন একুশে পদক।