16/04/2026
#রাঙ্গুনিয়া রাজানগর রহমআলী বুজুরুছ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত-২০২৬ইং।
____________________________
#চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রাজানগর রহম আলী বুজুরুছ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।
#বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবদুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ নাজমুল হাসান।
#বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব, সুমন শর্মা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি চৌধুরী মুহাম্মদ হাছান ইবনে কাসেম, সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপ কামাল, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি জনাব শাহেদ কামাল তালুকদার, রানীরহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব, রেজাউল করিম, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জনাব, জাহেদুল আলম চৌধুরী, রানীরহাট ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জনাব, কাজী রাকিবুল হাসান মাসুদ এবং অভিভাবক প্রতিনিধি জনাব, আইয়ুব কুসুম।
* বাবু নিপু কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব, সাইফুদ্দীন মোহাম্মদ মাহমুদ রশিদ, সিনিয়র শিক্ষক ও সাবেক শিক্ষক প্রতিনিধি জনাব, মোহাম্মদ কামরুল হাসান ও সিনিয়র শিক্ষক জনাব, মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শিলু আক্তার চৌধুরী, জনাব, সংগ্রামী দাশ গুপ্তা, জনাব, নজরুল ইসলাম তালুকদার, জনাব যতিশ কুমার বড়ুয়াসহ অন্যান্য সম্মানীত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
#বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আফিয়া আনজুম, আফিফা বিনতে সালাম ও নুসরাত জাহান সামিয়া।
#অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা, মানপত্র প্রদান ও শুভেচ্ছা জানানো হয়।
#সহয়তা অনুষ্ঠানে সার্বিক সহায়তায় নিয়োজিত ছিলো অত্র বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যবৃন্দ।
#শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।