পঙ্খীমূড়া পাড়া যুবক উন্নয়ন ক্লাব

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পঙ্খীমূড়া পাড়া যুবক উন্নয়ন ক্লাব

পঙ্খীমূড়া পাড়া যুবক উন্নয়ন ক্লাব 🌿𝐑𝐞𝐚𝐥𝐥𝐲 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐈𝐬 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐮𝐫🌿
🌻𝐍𝐨𝐭 𝐘𝐨𝐮 𝐅𝐚𝐜𝐞🌻 𝓑𝓲𝓽𝓸𝓷 𝓙𝓸𝔂 𝓣𝓻𝓲𝓹𝓾𝓻𝓪

07/10/2024
ধর্ষণকারীর শাস্তি চাওয়ার অধিকারও কি আমাদের নেই❓পাহাড়ে চোর ধরলেও পাহাড়িদের দোষ, ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি চাইলেও পাহাড...
04/10/2024

ধর্ষণকারীর শাস্তি চাওয়ার অধিকারও কি আমাদের নেই❓
পাহাড়ে চোর ধরলেও পাহাড়িদের দোষ, ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি চাইলেও পাহাড়িদের দোষ এবং তাতেই শেষ নয়! সাম্প্রদায়িক হামলা , ঘর বাড়ি জ্বালাও পোড়াও , দোকানপাট লুটপাত , পাহাড়িদের উপর হামলা ………..কত কী!
📍পাহাড়ি নারীরা কী নারী নয়? ভেবে দেখুন আজকে ঐ জায়গায় আপনার বোনও থাকতে পারতো। তখন কী আপনি ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি চাইতেন না? উপযুক্ত শাস্তি চাওয়ার দাবিতে যদি আপনার উপর হামলা করা হয় তাহলে আপনার কেমন লাগবে বলুন!

Welcome to Bangladesh 2.0

04/10/2024

একটি জরুরী বিজ্ঞপ্তি-
এতদ্বারা বাংলাদেশে বসবাসরত সকল ত্রিপুরা জনগোষ্ঠীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৪ ইং পালনের ক্ষেত্রে বাংলাদেশের বতর্মান পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে পাহাড়ের ঘটে যাওয়া পরিস্থিতি বিবেচনা করে সতর্কতা সহিত নিম্নোক্ত নির্দেশনা গুলো যথাযথভাবে প্রতিপালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলোঃ
১। নিজ নিজ এলাকার পূজা মন্ডপে প্রার্থনা,পুষ্পাঞ্জলি ও পূজা পার্বণ করবেন,
২। পূজা মন্ডপে কিংবা গাড়িতে কোনভাবে অযথা হৈ"হু ল্লা করবেন না।
৩। সন্ধ্যার পর দূরবর্তী কোন পূজা মন্ডপে অবস্থান করবেন না,
৪। সন্ধ্যার আগে পূজা মন্ডপ ত্যাগ করে নিজ বাড়িতে অবস্থান করবেন,
৫। পূজা মন্ডপে যাওয়ার সময় কেউ একা না গিয়ে দলবদ্ধ হয়ে যাবেন এবং পথে কোন সমস্যা তৈরি হলে বা কেউ সমস্যা সৃষ্টি করতে চাইলে অভিভাবক কিংবা মৌরব্বী মহলকে সাথে সাথে কল দিয়ে জানাবেন,
৬। পূজা মন্ডপ এলাকায় কেউ বিরক্ত করলে বা করতে চেষ্টা করলে পূজা উদযাপন কমিটি বা দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানাবেন,

৭। মেয়ে/মহিলা অবশ্যই মা-বাবা অথবা অভিভাবকের সঙ্গে পূজা মন্ডপে যাবেন,
৮। কোন ব্যক্তি(ছোট-বড় যাদের অভ্যাস আছে) মদ্য পান করে পূজা মন্ডপে যাবেন না,
৯।। এই বিষয় ছাড়াও যে কোন সমস্যা হতে দূরে থাকার জন্য সতর্কতা অবলম্বন করবেন।

এতদ্বসঙ্গে সচেতন মৌরুব্বী মহল, সচেতন যুব সমাজ ও ছাত্র-ছাত্রী সহ ছোট বড় সকলকে উপরোক্ত নির্দেশনা পালন এবং নিজ নিজ পাড়া, মহল্লা ও এলাকায় জনসচেতন করার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হল।

সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে নাকি ত্রিপুরারা ত্রিপুরা রাজ্য থেকে এসেছে 😄😄😄অথচ তারা হয়তো জানেই না পুরো পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদ...
04/10/2024

পার্বত্য চট্টগ্রামে নাকি ত্রিপুরারা ত্রিপুরা রাজ্য থেকে এসেছে 😄😄😄

অথচ তারা হয়তো জানেই না পুরো পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের বেশিরভাগ অংশই একটা সময় স্বাধীন ত্রিপুরার অংশ ছিলো।

আরো একটা তথ্য দিই, ১৯০১ সালে খাগড়াছড়ি বা রামগড় মহকুমা বা পূর্ব ত্রিপুরার জনসংখ্যা:
(নোট: ১৯০৫ এর পূর্বে খাগড়াছড়ি ও লুসাই পাহাড় অঞ্চল মিলে এর নাম ছিল পূর্ব ত্রিপুরা অঞ্চল, ১৯০৫ হতে খাগড়াছড়ি অঞ্চলের নাম রামগড় মহকুমা)

১) ত্রিপুরা: ২৮,৫১১ জন
২) মারমা: ৬,৭০৪ জন
৩) চাকমা: ৬,১৮০ জন
৪) বাঙ্গালী: ১২২ জন(তারাও আবার ভ্রাম্যমান ব্যবসায়ী)

এই অঞ্চলের প্রকৃত ভূমি পুত্রকেই যদি তকমা লাগান ত্রিপুরারা ত্রিপুরা রাজ্য থেকে এসেছে তাহলে এইটা কেমন জানি বেশি হাস্যকর হয়।

আমার কথা হচ্ছে, আপনি আপনার অধিকারের কথা বলেন সমস্যা নাই, তাই বলে আরেক জাতির জাগ্রত ইতিহাসকে অস্বীকার করবেন?

বিঃদ্রঃ আমি কোন জাতি বা অংশের বিরুদ্ধে নয়, সকল জাতিকে আমি সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা ও সম্মান করি। তবে আমার ইতিহাসে যদি আঘাত লাগে তাহলে আমি কলম চালাতে বাধ্য।

04/10/2024

I gained 6 followers, created 13 posts and received 3 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

ছোট্টো উঁচু একটা পাহাড়ের চূড়ায় ছোট্টো একটা জুমঘর! বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে ঘরটি। গা ঘেঁষে রয়েছে লম্বা একটা গাছ। গ...
04/10/2024

ছোট্টো উঁচু একটা পাহাড়ের চূড়ায় ছোট্টো একটা জুমঘর! বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে ঘরটি। গা ঘেঁষে রয়েছে লম্বা একটা গাছ। গাছটির সুউচ্চ মাথা ছাড়া পুরোটাই অনাবৃত। বাড়ির চারপাশের পাহাড় জুড়ে রয়েছে জুমিয়া ধানের ক্ষেত। ঘরটির 'ইজোর' (মাঁচা) থেকে মাটিতে গাছের যে সিঁড়িটি নিচে নেমে গিয়েছে, সেখান থেকে যে পথটি শুরু হয়েছে সেটি গিয়ে পৌঁছেছে একদম নিচে বয়ে চলা ছোট্ট পাহাড়ি ছড়ায়।ছড়ার চারিধারে রয়েছে অসংখ্য বুনো শাক আর বুনো ফুলের ঝোঁপ। সূর্যের তীক্ষ্ণ আলোটা ছড়ার যেখানে তীর্যকভাবে পড়েছে, সেখানটা মুক্তোর মতো ঝকঝকে আলো ছড়াচ্ছে। অনেক দূরের পাহাড়ে থাকা আরেকটি জুমঘর থেকে এক মেয়ে হাতে কলসি নিয়ে নাচতে নাচতে ছড়ার দিকে নামছে। দূর থেকে তার অস্পষ্ট মুখমন্ডলে যেন হাজার বছরের চেনা একজনকে খুঁজে পেলাম। জানিনা,হয়তো আমি তাকেই খুঁজছিলাম। শরীরে লাল-কালো রঙের পিনোন জড়ানো সেই মেয়েটি কি পায়ে "ঠেঙত্ খারু"(নূপুর) পরেছে? পাহাড় বেয়ে নাচতে নাচতে নামার সময় সেগুলো কি খুব শব্দ করছে? সে শব্দ কি মিশে যাচ্ছে বয়ে চলা শান্ত শীতল ছড়ার কলকল ধ্বনির সাথে কিংবা ওই লম্বা গাছের মগডালে ডাকা ঘুঘুটির নিঃসঙ্গ ডাকের সাথে? না... কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছি না, এতদূর থেকে শোনাও যাচ্ছে না! আচ্ছা, ওর নাম কি? রাঙাবী? সোনাবী? জুম্মবী? নোনাবী? আমি কি তাকে আগে কোথাও দেখেছি? কোনো রৌদ্রতপ্ত দুপুরে জুমে ধান কাটতে? নাকি কোনো স্বপনের পাড়ায় ?

04/10/2024

Assam District Gazetters (Sylot) Vol.2 বইটি থেকে প্রমাণ পাওয়া যায় সিলটী জাতি মূলত বরো-কাছাড়ি জাতিগুলোর বংশধর। এমনকি গারো-মান্দাই জাতির সাথেও সিলটী জাতির যোগসূত্র আছে। ✅

👉 বাঙালি জাতির সাথে সিলটী জাতির কোনো সম্পর্ক নেই।
কারণ: বাঙালিরা শ্রীলঙ্কার সমতল দ্বীপের ভেদা উপজাতির বংশধর। ভেদারা ভাল খাদ্য এবং বাসস্থানের খোঁজে শ্রীলঙ্কা থেকে বঙ্গে অভিবাসন করেছিল।
👉 বঙ্গের আসল মালিক হল সাঁওতাল এবং মুন্ডা জাতিগুলো কারণ তারাই বঙ্গের প্রধান এবং প্রথম ভূমিপুত্র আদিবাসী জাতি। তাদের পূর্বে বঙ্গে অন্য কোনো জাতির বসবাস ছিল না।
👉 পরবর্তীতে ভেদা জাতির সাথে সাঁওতাল এবং মুন্ডা জাতির মিশ্রণ ঘটে চান্ডাল নামক একটি মিশ্র শংকর জাতির জন্ম হয়েছিল। সেই চান্ডাল জাতিই আজ বাঙালি জাতি নামে পরিচিতি লাভ করেছে।
👉 বঙ্গে আসা ভেদারা পাখির মতো কিচির মিচির করে কথা বলত।

👉 ঋকবেদে উল্লেখ আছে গঙ্গা আর ভগরথীর মধ্যেবত্যি স্থান কে বলা হত বঙ্গ। এই বঙ্গ নামক জনপদে সেই সময় চাণ্ডাল নামে এক জাতির বাসস্থান ছিল।
👉 কথিত আছে সেখানে না কি কোন মুনিঋষি যেতেন না। গেলে তাহারা অপবিত্র হতেন।

👉 এই চান্ডাল জাতিই হল বর্তমান বাঙালি জাতির পূর্বপুরুষ।
তাছাড়া বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল মোঘল যুগে।
কিন্তু পাল যুগেই চাটগাঁইয়া, সিলটীয়া, অসমীয়া, ওড়িয়া, ভোজপুরী, মৈথীলি ভাষাগুলোতে চর্যাপদ রচিত হয়েছিল। ✅

Sylot Syloti

আদিবাসী নারীদের নিরাপত্তার সংকট! সাবধানে চলাফেরা করুন ⚠️~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~আজকে সন্ধ্যা ৭ টার দিকে তবলছড়ি থেকে ব...
04/10/2024

আদিবাসী নারীদের নিরাপত্তার সংকট! সাবধানে চলাফেরা করুন ⚠️
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজকে সন্ধ্যা ৭ টার দিকে তবলছড়ি থেকে বনরূপা আসার জন্য সিএনজির অপেক্ষা করতেছিলাম। একটা সিএনজি দাঁড়ালো।
জিজ্ঞেস করলাম, বনরূপা?
বললো, উঠেন।
গাড়ির চালকের বয়স আনুমানিক ৪০-৪৫ হবে, পিঁছনে একজন যাত্রী ছিলো যার বয়স ৩০-৩৫ হবে।ওরা খুব সম্ভবত একজন আরেকজনের পূর্ব পরিচিত ছিলো। গাড়ি চলা শুরু করলো, এরমধ্যে চালক বলে উঠলেন (আঞ্চলিক ভাষায় বলছেন,আমি শুদ্ধ ভাষায় লিখতেছি), 'চু*নির চাকমা মেয়েগুলা একটাও বাঙালির গাড়িতে উঠতেছেনা। সব চাকমার গাড়ি দেখলে তারপরেই উঠে'।
পেঁছনের যাত্রী বলে উঠলো, 'চু*নির ঝিঁ গুলাকে গাড়িতে তুলে পর্যর্টন কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত।
এটা দিয়ে কি বুঝাইছে আমি শুরুতে বুঝিনি।একটু সামনে একটা আদিবাসী তরুণী মেয়ে আর তার সাথে একটা ১০/১২ বছরের বাচ্চা গাড়ির জন্য দাঁড়ায় ছিলো। ওদের দেখে চালক দাঁড়াইলো।
জিজ্ঞেস করলো, 'বনরূপা?'
মেয়েটা না বললো। তারপর একটু সামনে যেতেই গাড়ির চালক পিঁছনের যাত্রীর দিকে তাকিয়ে একটা হাসি দিলো। পিঁছনের যাত্রীটা বলে উঠলো, 'চু*নির ঝিঁ গুলা গাড়িতে উঠলে এই ভাইকে (আমাকে বলছে) আরেকটি গাড়িতে তুলে দিয়ে পর্যটন কেন্দ্রে নিয়ে গিয়ে হেছকাই (এটার শুদ্ধভাষা কি হবে জানিনা) চু*তাম'।

আমি ভাবতেছিলাম, আমার কোনো ফ্রেন্ড কিংবা বোনকে আমি কখনো এমন গাড়িতে উঠতে দিতাম? এদের কাছে ধর্ষণ ব্যাপারটা এতই সহজ?
কখনো কি ভেবে দেখতে ইচ্ছে করেনা ওদের মা/মেয়ে/বোনকে নিয়ে কেউ এসব কথা বললে ওদের কেমন লাগত!?

লিখেছেন: Imtiaj Ahsan

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when পঙ্খীমূড়া পাড়া যুবক উন্নয়ন ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পঙ্খীমূড়া পাড়া যুবক উন্নয়ন ক্লাব:

Shortcuts

Share