21/04/2022
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাঃ সিরাজুল ইসলাম স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BGC Trust Medical College, College & University, Chittagong.
21/04/2022
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাঃ সিরাজুল ইসলাম স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ১ম পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
আর বাকিদের জন্য রইলো আগামীর শুভ কামনা ।
13/04/2022
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা ছিল একটি উপযুক্ত খেলার মাঠ। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দীর্ঘ প্রায় এক যুগ পর আমাদের পরম শ্রদ্ধেয় প্রিন্সিপাল প্রফেসর ডা. অরূপ দত্ত বাপ্পী স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এবং নিম্নে উল্লেখিত কমিটির সার্বিক তত্ত্বাবধানে প্রায় লক্ষাধিক টাকার বাজেটে ফ্রীডম স্কয়ার সংলগ্ন মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
=বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষক পক্ষ থেকে প্রতিনিধি হিসেবেঃ
ডা. ময়নাল হোসেন স্যার,
সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন
(আহবায়ক,গ্রাউন্ড ডেভেলপমেন্ট কমিটি)
ডা. ইমরান বিন শওকত ভাই,,
ডা:হোসন বিল্লাল খান ভাই
=বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি হিসবেঃ
মো: সালাহউদ্দিন শাহরিয়ার
ডেপুটি রেজিস্টার, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়)
মোঃসিরাজুল ইসলাম
অফিসার,বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়
= ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি হিসেবে:
-সভাপতি- ডা. মামুনুর রশীদ,(IDA-2021-22
- সাধারণ সম্পাদক - ডা. মোহাম্মদ আরিফুর রহমান (IDA-2021-22)
-ডা: আব্দুল্লাহ আল নোমান ভাই।
=ছাত্র প্রতিনিধি হিসেবে
শেখ সালমান হায়দার চৌধুরী
মাঠ সংস্কার কাজ তত্ত্বাবধান করছেন
06/04/2022
06/04/2022
সুধী,
আসসালামু আলাইকুম।
আগামী ৮ এপ্রিল ২০২২,শুক্রবার,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চিকিৎসক সমাবেশ,ইফতার ও দোয়া মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ও নির্বাহী সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ অতিথি হিসেবে জনাব আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন, সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সাধারন সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আপনাদের সকলের সানুগ্রহ উপস্তিতি একান্তভাবে কাম্য।
26/03/2022
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২১-২২) এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক র্যালী,পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
26/03/2022
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
মহান স্বাধীনতা দিবস ২০২২
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ।
26/03/2022
আজ এসেছে আবার ফিরে
২৬ শে মার্চ।
নতুন করে শপথ নিব
সজীব যেন গাছ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
এক হয়ে যাই।
স্বাধীনতার স্বাধ নিয়ে
ঘরে ঘরে বিলাই।
আজ ২৬ শে মার্চ সবাইকে জানাই ২৬ শে মার্চের শুভেচ্ছা