03/05/2023
✅বর্তমান যুগে আপনার যদি একাডেমিক পড়া লেখার বাহিরে কোনো দক্ষতা না থাকে, আপনি জীবনে ততটা উন্নতি করে উঠতে পারবেন না । কারন যতই আমরা ডিজিটাল বিশ্বে এগিয়ে চলেছি , আমাদের সার্টিফিকেট এর থেকে বেশি ভ্যালু করা হচ্ছে আমাদের দক্ষতাকে ।
মূলত এই কারনেই প্রথমে আমার মাথায় চিন্তা আসে যেসব দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আমি নিজের ক্যারিয়ার গড়েছি সেগুলো যদি আমি কিছু মানুষকেও শিখিয়ে যেতে পারি , তাহলে তারাও নিজের থেকে কিছু করতে পারবে এবং তাদের বেকারত্বের অভিশাপ দূর করতে পারবে ।
আসসালামু আলাইকুম।
আমি মেহেদি হাসান রাফি, একজন ওয়েব ডিজাইনার, ফ্রিলান্সার এবং একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ।
দীর্ঘ ২ বছর যাবৎ ওয়ার্ডপ্রেস ইন্সট্রাক্টর হিসেবে কাজ করে যাচ্ছি এবং ফ্রিলান্সিং এবং টিচিং পেশায় বহু ওয়েবসাইট নিজ হাতে বানিয়েছি ।
ওয়েব ডিজাইনিং এর উপর ভালোবাসা, প্যাঁশন এবং শিখানোর ইচ্ছেকে নিয়েই সাজিয়েছি এই কোর্স টি । আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি , তা সব শিখিয়েছি এবং ধাপে ধাপে একদম বেসিক থেকে এক্সপার্ট লেভেল সব দেখিয়েছি এই কোর্স এ । এবং আমি বিশ্বাস করি, যদি আপনিও মনোযোগ দিয়ে এই কোর্স টি শেষ করতে পারেন, আপনিও খুব ভালো একটি ক্যারিয়ার, এর মাধ্যমে তৈরি করতে পারবেন।
🔥বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং স্কিল গুলোর মধ্যে WordPress এবং Web Designing একটি অন্যতম স্কিল। এবং ২০২২ সালে এসে এমন কোনো ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনফ্লোয়েন্সার নেই যাদের ওয়েবসাইট এর দরকার নেই। কিন্তু মার্কেটের চাহিদা অনুযায়ি সেই পরিমান ভালো ওয়েব ডিজাইনার নেই আমাদের দেশে। এবং এই স্কিল টির চাহিদা এবং ভ্যালু এতটাই বেশি যে, আপনাকে সর্বনিম্ন 100$
থেকে শুরু করে 3000$ পর্যন্ত পে করা হবে শুধুমাত্র একটি ওয়েবসাইট বানিয়ে বা শুধু সেটীকে ডিজাইন করে দেয়ার জন্য।
এবং WordPress Web Designing এ এক্সপার্ট হয়ে আপনি শুধু একটি নয়, বরং ৪ টি উপায়ে ইনকাম করতে পারবেন,
১। ফ্রিলান্সিং করে
২। নিজের একটি ব্লগ বা পোর্টফোলিও ওয়েববসাইট বানিয়ে
৩। বিভিন্ন ওয়েব ডিজাইন এজেন্সি তে চাকরি করে
৪। নিজস্ব ই-কমার্স ব্যবসা শুরু করে বা মেনেজ করে
কিন্তু সবার ভেতরেই একটি ভুল ধারনা কাজ করে যে, ওয়েব ডিজাইনিং শিখতে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শিখতে হবে, দিন রাত কোডিং করতে হবে এবং হাবিজাবি আরো অনেক কিছু। কিন্তু এর কোনোটি ই সঠিক নয়। কারণ আমরা ব্যবহার করবো WordPress যা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Content Management System (CMS Platform), এবং তার পাশাপাশি আমরা ব্যবহার করবো Elementor যেটা ব্যবহার করে আমরা Drag and Drop করেই আমাদের ওয়েবসাইট এর প্রত্যেকটি পার্ট ডিজাইন করতে পারবো।
এবং কোডিং এর সম্পূর্ণ কাজটা elementor আমাদের জন্য করে দিবে, আমাদের কাজ শুধু ডিজাইন করা আমাদের মনমতো।
সুতরাং আমাদেরকে আর দিন রাত কোডিং করতেও হবেনা এবং আমরা চাইলে এখন ১ ঘন্টার কাজ ১০ মিনিটেই করে ফেলতে পারবো।
এবং আমাদের যেহেতু কোডিং এর ঝামেলা আর নেই, আমরা চাইলেই ২-৩ মাস এই স্কিল টার পেছনে ব্য়য় করলেই ইনশাআল্লাহ আরনিং করা শুরু করে দিতে পারবো।
এবং এই পুরোটাই নির্ভর করবে আপনি কতটা ডেডিকেটেড আপনার কাজের প্রতি।
চলুন এক নজরে দেখে নেই কি কি শিখানো হবে আমাদের কোর্স এ-
✅ডোমেইন হোস্টিং মেনেজমেন্ট
✅ ওয়ার্ডপ্রেস মেনেজমেন্ট
✅ ওয়ার্ডপ্রেস এর একদম সম্পূর্ণ বেসিক থেকে এডভান্স পর্যন্ত সব খুটিনাটি
✅ ওয়েব ডিজাইন এর ইন্সপাইরেশন নেয়া থেকে শুরু করে ডিজাইনিং বেসিক
✅ ওয়েবসাইট এর প্রতিটা সেকশন ডিজাইন কিভাবে করতে হয় কোনো কোডিং ছাড়াই
✅ একটী ওয়েবসাইট কে মোবাইল,ট্যাব ও কম্পিউটার এর জন্য অপটিমাইজেশন
✅ ওয়েবসাইট এর থিম কাস্টোমাইজেশন
✅ পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শুরু থেকে শেষ অব্দি
✅ ব্লগিং ওয়েবসাইট বানানো, ও ব্লগ লিখার টেকনিকস
✅ ই কমার্স ওয়েবসাইট বানানো একদম শুরু থেকে শেষ অব্দি
✅ প্রডাক্ট তৈরি, পাবলিশ ও অর্ডার মেনেজমেন্ট
✅ ওয়েবসাইট সরাসরি তৈরি, প্রেকটিসের জন্য সকল টেম্পলেট ও প্রজেক্ট ফাইল
✅ ওয়ার্ডপ্রেস এর বেকাপ, রিসেট ও মাইগ্রেশন
✅ প্রফেশনাল ইমেইল একান্ট তৈরি ও সেটাপ
✅ ওয়েবসাইট এর সিকিউরিটি ও হ্যাকারদের থেকে প্রটেকশন
✅ ক্লায়েন্ট এর জন্য ওয়েবসাইট রেডি করার উপায়
✅ ক্লায়েন্ট কে ওয়েবসাইট হস্তান্তর
✅ এই স্কিল টি শিখে কি কি উপায়ে টাকা আয় করবেন, এই সকল গাইডলাইন
✅ এবং আরো অনেক অনেক কিছু ........................
👉 এবং কোর্সের মধ্যেই আপনাকে বিভিন্ন ফ্রি রিসোর্স দেয়া হবে যাতে করে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাজ গুলোকে বুঝে নিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন।
✅ এবং সাপোর্টের জন্য আমাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে এবং পাশাপাশি আমাদের সাথে ইনবক্সে সরাসরি কথা বলতে পারবেন এবং যেকোনো সময় সাপোর্ট পেতে পারবেন
🎓এবং কোর্স শেষে আপনাকে দেয়া হবে একটি সার্টিফিকেট যেটি ব্যবহার করে আপনি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন এজেন্সি তে চাইলে চাকরির জন্য এপ্লাই ও করতে পারবেন।
কিন্তু আপনার ইনকাম,আপনার ক্যারিয়ার সম্পূর্ণ টাই নির্ভর করবে আপনি এই স্কিল টিকে কতটুকু মনোযোগ সহকারে করবেন, এবং কতটা সময় এটির পেছনে ব্যয় করবেন। এবং যদি আপনি ভালোভাবে এই কোর্স টি কমপ্লিট করতে পারেন এবং নিজে নিজে সবসময় প্রেক্টিস করে যেতে পারেন, তাহলে আপনিও ইনশাআল্লাহ ভালো একটি ক্যরিয়ার , এর মাধ্যমে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন।
তো আর দেরি কিসের, আপনিও যদি ঘরে বসে নিজের ইনকাম নিজে করতে চান, এবং একজন ভালো এবং দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে নিজের ক্যরিয়ার টা গড়তে চান, তাহলে এখন ই ইনরোল করে শুরু করে দিন আপনার WordPress, Web Designing এবং E-Commerce শিখার জার্নি।