SR Private Home

SR Private Home first learn yourself,
then teach others. Education key to success, happiness and knowledge.

ব‌্যবসায় শিক্ষা বিষ‌য়ে Class Nine থে‌কে শুরু ক‌রে MBA শেষ করার পর  #আ‌র্থিক_প্রতিষ্ঠানগু‌লোর নি‌য়োগ পরীক্ষায় হৈম‌ন্তির...
31/08/2025

ব‌্যবসায় শিক্ষা বিষ‌য়ে Class Nine থে‌কে শুরু ক‌রে MBA শেষ করার পর #আ‌র্থিক_প্রতিষ্ঠানগু‌লোর নি‌য়োগ পরীক্ষায় হৈম‌ন্তির বি‌য়ের বয়স আর আ‌মে‌রিক‌ার 420 No. প্রেসি‌ডেন্ট এর নাম জি‌জ্ঞেস ক‌রে প্রশ্ন করার যৌ‌ক্তিকতাটা কই?????

"📢বাংলাদেশে BBA MBA শিক্ষার্থীরা সবচেয়ে অবহেলিত!

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় BBA MBA শিক্ষার্থীদের প্রতি অবিচার!

আমরা যারা চার পাঁচ বছর ধরে BBA MBA পড়ি, তারা প্রতিদিন শিখি:
📌 Accounting
📌 Finance
📌 Banking
📌 Management
📌 Marketing
📌 Business Law

অর্থাৎ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার জন্য যে জ্ঞান সবচেয়ে প্রয়োজন, সেটাই আমরা অর্জন করি।

কিন্তু দুঃখজনকভাবে—
🔴 নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে ইতিহাস, বাংলা সাহিত্য, উচ্চতর গণিত, সাধারণ জ্ঞান, আইকিউ—

⚫ অথচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল বিষয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং অপারেশন, ঝুঁকি ব্যবস্থাপনা, লোন বিশ্লেষণ—এসবকে প্রায় উপেক্ষা করা হয়। ফলে চার পাঁচ বছর ধরে প্রাসঙ্গিক পড়াশোনা করা শিক্ষার্থীরা নিজেদের মেধা প্রমাণের সুযোগই পায় না।

🔴 বৈষম্যটা কোথায়?

General Banking বা আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ পদগুলো (SO, Cash Officer, OG) সরাসরি ব্যবসা ও অর্থনীতির ওপর নির্ভরশীল।
✔ কিন্তু পরীক্ষায় Business Administration-কে অবহেলা করে এমন সব বিষয়ে প্রশ্ন দেওয়া হয়, যেগুলো আমাদের মূল পড়াশোনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
✔ অন্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সহজেই প্রতিযোগিতা করছে—কিন্তু তাদের ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞানও নেই।

🟢 আমাদের দাবি:

✅ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার অন্তত ৪০% প্রশ্ন Business Administration/Commerce থেকে আসতে হবে।
✅ অন্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করুক—কিন্তু তাদেরও Banking ও Finance-এর বেসিক জ্ঞান প্রমাণ করতে হবে।
✅ টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য আলাদা পোস্ট (IT, Engineering, Analyst) রয়েছে—আমরা সেখানে প্রতিযোগিতা করি না, তাই তারাও আমাদের মূল পদে জায়গা নেবে কেন?

✊ কেন এই দাবি যৌক্তিক?

কারণ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মানে শুধু টাকা গোনা নয়।
এখানে প্রতিদিন করতে হয়—
✔ হিসাব মিলানো
✔ ঝুঁকি ও ঋণ ব্যবস্থাপনা
✔ বিনিয়োগ পরিকল্পনা
✔ গ্রাহক সেবা
✔ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস

এসব বিষয়ে সবচেয়ে দক্ষ প্রার্থী হচ্ছেন BBA MBA পড়ুয়ারা।

🔴 তাই এটা কারও বিরুদ্ধে আন্দোলন নয়।
এটা আমাদের ন্যায্য অধিকার—যাতে পরীক্ষায় প্রাসঙ্গিক বিষয় থেকে প্রশ্ন আসে এবং প্রকৃত দক্ষ প্রার্থীরাই নির্বাচিত হয়।

✍️ BBA MBA পড়ুয়ারাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে প্রাসঙ্গিক প্রার্থী—এখন সেটাকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।

#সংগৃহীত

31/08/2025

যে একটা ভুলের কারণে লক্ষ লক্ষ প্রফেশনালদের সিভি রিজেক্ট হয়ে যাচ্ছেঃ
তা হলো, সিভি পাঠানোর সময় মেইলের বডিতে কিছু না লেখা। এর প্রধান কারণ হলো, আমরা আসলে জানিই না কি লিখা উচিৎ।

কেউ কেউ অবশ্য কভার লেটার ধরে এনে কপি পেস্ট করে মেইলের বডিতে বসিয়ে দেন, এতে রিক্রুটারের কাছে পুরো জিনিসটা পড়া বিরক্তিকর কাজ হয়ে ওঠে।

আসলে মেইলের বডিতে তিনটা বাক্য লেখা উচিৎঃ

১। আপনি মেইলের কোথা থেকে জব সার্কুলারটা সম্পর্কে জানতে পেরেছেন সেটা

২। আপনি যে মেইলের সাথে সিভি ও কভার লেটার এটাচ করেছেন সেটা জানাবেন

৩। আপনাকে যে কোন সময়ে ইন্টার্ভিউতে কল করলে আপনি যে ডিটেইল আলাপ করার জন্যে অ্যাভেইলেবেল আছে, সেটা জানাতে হবে।

আপনাদের একটা স্যাম্পল শেয়ার করছি।

Dear HR Manager,

It is with interest and enthusiasm that I respond to your job opening for the position of “Mention the Position Name” as published in ________ (newspaper/website).

I am enclosing my Resume & Cover letter along with this email for your kind Consideration. I have a Solid plan to grow your business.

If you feel me as a competent candidate for the post, Please feel free to call me (01975409548) or email me: [email protected] for an in-person interview to discuss more details through an interview.

Thanks & Best Regards,
S R Antor Dash

আশা করছি, লেখাটা সবার কাজে আসবে, লেখাটা শেয়ার করে রাখুন এবং ড্রাফটটি সেইভ করে রাখুন, যাতে এর পরে আর কখনও এই ভুল আর রিপিট না হয়।

30/08/2025

আজ ৩০ আগস্ট থেকে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। শেষ সময়সীমা ৬ সেপ্টেম্বর পর্যন্ত। যারা এখনো ফরম পূরণ করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ।
*পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

30/08/2025

প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন যোগ্যতা:

👉 যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা ডিগ্রি পাশ থাকতে হবে এবং ন্যূনতম সেকেন্ড ক্লাস অর্জন করতে হবে।
❌ শিক্ষা জীবনে (এসএসসি ও এইচএসসি পর্যায়ে) তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

🔹 এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ক্ষেত্রে (৫ স্কেল):

জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ

জিপিএ ২.০০ থেকে ২.৯৯ = দ্বিতীয় বিভাগ

জিপিএ ১.০০ থেকে ১.৯৯ = তৃতীয় বিভাগ

🔹 অনার্স/ডিগ্রি পরীক্ষার ক্ষেত্রে (৪ স্কেল):

সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ

সিজিপিএ ২.২৫ থেকে ২.৯৯ = দ্বিতীয় বিভাগ

সিজিপিএ ২.২৫ এর কম = তৃতীয় বিভাগ

⭐ এসএসসি ও এইচএসসিতে ২.০০ এর কম থাকলে আবেদন অযোগ্য।

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষাসহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক প...
29/08/2025

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয়ে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

লিখিত পরীক্ষার সময়সীমা হবে ৯০ মিনিট। এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪৫, যা মোট নম্বরের ৫০ শতাংশ। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে ৫ নম্বর পেতে হবে পাসের জন্য।

নতুন নিয়ম অনুযায়ী, আগামীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় ১৩ হাজার ৫০০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের উল্লেখযোগ্য কলেজ গুলোতে ১ম রিলিজ স্লিপের খালি থাকা আসন সংখ্যা-জেলা পর্যায়ের প্রতিটি সরকারি কলেজে আসন খুব কম-...
29/08/2025

চট্টগ্রামের উল্লেখযোগ্য কলেজ গুলোতে ১ম রিলিজ স্লিপের খালি থাকা আসন সংখ্যা-

জেলা পর্যায়ের প্রতিটি সরকারি কলেজে আসন খুব কম- তাই চিন্তা ভাবনা করে উপজেলা পর্যায়ের কলেজ গুলো কে প্রাধান্য দিয়ে আবেদন করবেন।
বিঃদ্রঃ সরকারি বেসরকারি মিলে ৫ টি কলেজে আবেদন করা যাবে।

রিলিজ স্লিপ নিয়ে কিছু জরুরী তথ্যসমূহঃপ্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?উত্তর: যে সকল শিক্ষার্থী-(i) পয়েন্ট ও নাম্বার দ্বারা চা...
29/08/2025

রিলিজ স্লিপ নিয়ে কিছু জরুরী তথ্যসমূহঃ

প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?

উত্তর: যে সকল শিক্ষার্থী-
(i) পয়েন্ট ও নাম্বার দ্বারা চান্স পায়নি
(ii) ভর্তি বাতিল করেছে
(iii) মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করার সুযোগ পাবে..(যারা পরীক্ষায় পাস করেন নি তারা পারবে না)

প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারব?
উত্তর: হ্যাঁ পারবে। তুমি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবে..

প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ শুধুমাত্র অনলাইনে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে.. এটি কলেজ থেকে দেওয়া হয় না....

প্রশ্ন-০৪: রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?
উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই.. এটি তোমার কাছে রেখে দিবে..

প্রশ্ন-০৫: আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব?
উত্তরঃ তোমার ইচ্ছানুযায়ী যেকোনো ৫টি (সর্বোচ্চ) কলেজে আবেদন করতে পারবে। ১/২ টি দিয়ে আবেদন করা যাবে না...

প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানবো?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ৫-৭ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে অথবা অনলাইনে তুমি তোমার ফলাফল জানতে পারবে..

প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম.. অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে.. তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে..

প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?
উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে। নিজে রোল আর পিন লগইন করতে পারবে। কম্পিউটার দোকানে গিয়েও করা যাবে..
প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে?
উত্তর: তোমার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে..

প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মোট ৫টা (সর্বোচ্চ) কলেজ চয়েস দেওয়া যাবে..

প্রশ্ন-১১: কোন কলেজে কোন বিষয়ে কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখাবে..

প্রশ্ন-১২: ২য় মেরিট লিস্ট-এ যে সাবজেক্ট এসেছে, সেটাতে ভর্তি হবো না, রিলিজ স্লিপ নিতে পারবো?
উত্তরঃ পারবে..

প্রশ্ন-১৩: রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে?
উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না বা মাইগ্রেশন করা যাবে না.. রিলিজ স্লিপে যে সাবজেক্ট পাবে, সে সাবজেক্টেই পড়তে হবে..

প্রশ্ন-১৪: যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়.. তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ আছে..
✪ প্রশ্ন-১৫: ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?
উত্তরঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই.. যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপের আবেদনের সুযোগ পাবে..

বি.দ্র: ১ম রিলিজ স্লিপে আবেদন ২৮/০৮/২০২৫ ইং তারিখ থেকে শুর হয়েছে- চলবে ০৯/০৯/২০২৫ ইং তারিখ পর্যন্ত।

আরো এডুকেশনাল তথ্য পেতে যুক্ত থাকুন আমার সাথে। পোস্টি শেয়ার করে অন্যজনকে জানতে সহযোগিতা করুন।

What is noun?  and what are they?
28/08/2025

What is noun? and what are they?

28/08/2025
🔥Breaking News || অনার্স ভর্তির(২০২৪-২৫) ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২৮ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হবে। চলবে ০৯ সেপ্টেম্...
28/08/2025

🔥Breaking News ||
অনার্স ভর্তির(২০২৪-২৫) ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২৮ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হবে। চলবে ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত।

◾যারা আবেদন করতে পারবেঃ যে সকল আবেদনকারী ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে,

ক) কোন মেধা তালিকায় স্থান পায়নি,
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
গ) ১ম/২য় ও কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে। তারা যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবেন।

Address

East Gomdandi
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Private Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share