16/05/2026
হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় স্কাউট দল
আজ আমাদের বিদ্যালয়ের স্কাউট সদস্যদের “স্ট্যান্ডার ব্যাজ, প্রোগ্রেস ব্যাজ ও সার্ভিস ব্যাজ” পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকল পরীক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও স্কাউটিং জ্ঞান উপস্থাপন করেছে।
যারা বলেন বা ভাবেন স্কাউটসে লেখাপড়া নেই, তাদের জন্য আজকের এই পোস্টটাই যথেষ্ট।
বাচ্চারা কতটা মনোযোগ ও শৃঙ্খলার সাথে পরীক্ষা দিচ্ছে, সেটাই আজকের বাস্তব চিত্র।
স্কাউটিং শুধু মাঠের কার্যক্রম নয় — এখানে শিক্ষা, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব ও মানবসেবার বাস্তব অনুশীলন করা হয়। একজন প্রকৃত স্কাউট হতে হলে লেখাপড়ার পাশাপাশি নিজেকে সবদিক থেকে যোগ্য করে গড়ে তুলতে হয়।
একজন স্কাউট সবসময় সাহসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল হয়ে দেশের সেবায় নিজেকে প্রস্তুত করে।
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। তোমরাই আগামী দিনের আদর্শ স্কাউট ও দেশের গর্ব।
#বাংলাদেশ_স্কাউটস
#স্কাউটিং
#স্ট্যান্ডার_ব্যাজ
#প্রোগ্রেস_ব্যাজ
#সার্ভিস_ব্যাজ
#শৃঙ্খলা
#নেতৃত্ব
#মানবসেবা