26/12/2025
সুলতানুল হিন্দ, আতা-এ-রসুল(দঃ), বন্দে-ই-নেওয়াজ, গরীব-এ-নেওয়াজ, খাজা-এ-খাজেগান হজরত শেখ সৈয়দ খাজা মঈন উদ্দিন হাসান চিশতি আজমেরী (কঃ)-এর ৮১৪তম পবিত্র উরস শরীফ
প্রেম, ক্ষমা আর খোদাভীতির আলো যিনি ছড়িয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে—
যার দরবারে এসে রাজা-ফকির এক কাতারে দাঁড়ায়,
যার দোয়ায় ভেঙে যায় অহংকার, নরম হয় পাথরের মতো হৃদয়।
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) আজমির শরিফে অবস্থানকালে প্রতিদিন দরিদ্র, মুসাফির ও অসহায় মানুষদের খাওয়াতেন। উনার খানকাহ কখনোই কারো জন্য বন্ধ থাকত না।
একদিন ওনার দরবারে এক বৃদ্ধ ভিক্ষুক (হযরত খোঁয়ায়েজ খিজির (রঃ)) এলেন। তিনি বললেন,
“হে আল্লাহর ওলি, আমি খুব ক্ষুধার্ত।”
খাজা বাবা সঙ্গে সঙ্গে নিজের জন্য রাখা শেষ খাবারটুকুও ওনাকে (হযরত খোঁয়ায়েজ খিজির (রঃ)) দিয়ে দিলেন। নিজে সেদিন উপবাস রইলেন।
রাতে ইবাদতের সময় তিনি অন্তরে এক বিশেষ নূরানি কণ্ঠ শুনতে পেলেন—
“হে মঈনুদ্দিন, তুমি আমার বান্দাদের দুঃখ লাঘব করছো।
আজ থেকে তোমার উপাধি হলো—
‘গরিবে নেওয়াজ’ (গরিবদের উপকারক)।”
এই ঘটনার পর থেকেই তিনি খাজা গরিবে নেওয়াজ নামে বিশ্বজুড়ে পরিচিত হন।
আজকের এই বরকতময় দিনে আমরা স্মরণ করি সেই মহান ওলীর পথ—
যেখানে আছে নিঃস্বার্থ ভালোবাসা, খিদমতে খালক
আর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল।
দোয়া (ওসীলা সহ):
ইয়া আল্লাহ! হযরত খাজা গরীব নেওয়াজ (রহঃ)-এর পবিত্র উসিলায় আমাদের অন্তরকে পাক করে দাও,
আমাদের দোয়া কবুল করে নাও,
আমাদের জীবনের দুঃখ-কষ্ট দূর করে দাও।
যারা ভাঙা হৃদয় নিয়ে তোমার দরবারে আসে,
তাদের হৃদয় ভরে দাও নূর ও রহমতে।
যারা পথ হারিয়েছে,
তাদের সঠিক পথে ফিরিয়ে নাও।
খাজা পিয়া, গরীব নেওয়াজ (রহঃ),
আপনার দরবারের সদকা যেন আমাদের দুনিয়া ও আখিরাত সহজ করে দেয়।
🤍 আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤍