17/11/2025
✪ 49th BCS English General part এর ব্যাখ্যা-বিশ্লেষণ:
01. Choose the synonym for 'Fright':
a. Placidity
b. Composure
c. Apprehension
d. Equanimity
☞ এখানে Fright শব্দটির Synonym বা সমার্থক শব্দ চাওয়া হয়েছে। এখানে,
Placidity - নিস্তরঙ্গতা, শান্তভাব।
Composure - ধৈর্য, শান্তভাব।
Apprehension - আশঙ্কা, উদ্বেগ,চেতনা।
Equanimity - সাম্য, মনের ধীরতা।
Fright- আশঙ্কা, ভয়, আতঙ্ক।
এখানে, Apprehension ও Fright হচ্ছে
পরস্পর Synonym. তাই এটির Answer হচ্ছে Apprehension.
02. After lunch we went for a leisurely stroll. Here 'Leisurely' is
a/an------
a. Adverb
b. Adjective
c. Noun
d. Conjunction
☞ এখানে, আমরা দেখতে পাচ্ছি A leisurely stroll. অর্থাৎ Article 'a' এবং
Full stop(.) এর মাঝে ২টি words আছে
নিয়মটি হচ্ছে, Article ও Full stop এর
মাঝে ২টি words থাকলে, প্রথমটি Adjective আর দ্বিতীয়টি Noun হয়।
তাই, এখানে নিয়ম অনুযায়ী প্রথম Word- 'Leisurely' হচ্ছে Adjective.
03. Pick the correctly spelt word.
a. Conscintious
b. Consientious
c. Concientious
d. Conscientious
☞Correct Spelling বা সঠিক বানান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে অর্থবোধক Word কে বেছে নিবো তাহলেই আমরা সহজেই সঠিক উত্তর পেয়ে যাবো।
এখানে, চারটি অপশনের মধ্যে শুধু Conscientious শব্দটিই অর্থপূর্ণ। এটির অর্থ হচ্ছে ন্যায়বান, ধর্মভীরু, বিবেকবান। তাই, সঠিক উত্তর হবে (d).
04. They talked about going on a vacation. Here 'going' is a/an------
a. Participle
b. Infinitive
c. Verbal noun
d. Gerund
☞ এখানে, আমরা দেখতে পাচ্ছি, They talked about going on a vacation. এ Preposition 'about' এবং on এর মাঝে ১টি word আছে। নিয়মটি হচ্ছে, ২টি
Preposition এর মাঝে ১টি word থাকলে, সেটি সর্বদা Noun হয়। আর Gerund সবসময় noun এর কাজ করে.
তাই, অপশনগুলোতে noun না থাকায়
সঠিক উত্তর Gerund হবে। কারণ, Gerund = Noun.
05. 'Someone sneezed loudly at the back of the hall'. In this sentence the verb 'sneezed' is------
a. Causative
b. Intransitive
c. Transitive
d. Factitive
☞ এখানে, Sneezed অর্থ হাঁচি দিল। এই
Verb কে 'কি বা কাকে' দ্বারা প্রশ্ন করা যায়না। কারণ এটির কোনো Object নেই। আর যার Object থাকেনা, তাকে Intransitive verb বলা হয়।