omarhafiz8

omarhafiz8 অজ্ঞতা উগ্রতার কিংবা বিভক্তি সৃষ্টি ?

10/12/2024
15/02/2023
15/02/2023
গুরাবা থেকে একটা জেকেট নিলাম।
07/12/2021

গুরাবা থেকে একটা জেকেট নিলাম।

ফাদি আবু সালাহLatiful Islam Shibli তোমাকে দেখার আগেজানা ছিল না-মানুষের পা কেড়ে নিলেতার পিঠে গজায় ডানা,আর হাঁটতে বাধা দিল...
10/05/2021

ফাদি আবু সালাহ
Latiful Islam Shibli

তোমাকে দেখার আগে
জানা ছিল না-
মানুষের পা কেড়ে নিলে
তার পিঠে গজায় ডানা,
আর হাঁটতে বাধা দিলে
মানুষ শিখে যায় উড়তে।

ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে,
তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন।

দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে
সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্ত্যের জান্নাত।

এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব,
অথচ তুমি কখনোই শিশু ছিলে না,
তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল।

আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুড়ে যেভাবে তছনছ করে দিয়েছিল,
আজ তাবৎ পৃথিবী জানে তুমিই সেই আবাবিল,
একই কায়দায় ছুড়ে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে।

তোমাকে তো ছেড়ে দেয়া যায় না-
এরপর ওরা কেড়ে নিলো তোমার তারুণ্য,
তোমাকে জেলে পুরে ওরা ভেবেছিলো
শুকনা পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন।

আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পরেছে
সাতটি সাগর মহাসাগরের কুলে উপকুলে…

আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে
জেরুজালেমের প্রাচীন দেয়াল
ঠিক তখনি ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ্য সুন্দর পা জোড়া।

সাধ্য আছে কার
কি ভাবে থামাবে ওরা তোমার চার চাকার হুইল চেয়ার,
ওরা জানত হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ্য,
সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিজাইল ছুড়তে পারে,
তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ।

ওরা জেনে গেছে তোমার প্রাণশক্তির উৎস,
ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে
কি ভাবে পরাজিত হয়েছে জালিম গোলিয়াথ–

হে ফাদি আবু সালাহ্
হে পাথর ছোড়া আবাবিল-
তাই আজ ওরা কেড়ে নিলো তোমার জীবন।

আহা, জান্নাতের সবুজ পাখি
তোমাকে দেখার আগে জানা ছিলো না
পা’হীন মানুষের পিঠে গজায় এমন উড়াল ডানা।

আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজাড় উড়াল,
আমরা প্রতীক্ষায় আছি,
ঝাঁকে ঝাঁকে
ফিরে আসো. আবাবিল
ঝাঁকে ঝাঁকে…

Picture : ছবির মানুষটাই ফিলিস্তিনের শহীদ ফাদি আবু সালাহ

07/03/2021

আমরা কখনো সুখী হতে পারি না। এই অসুখ এবং অশান্তি আমাদের নিজেদের তৈরি করা। আমরা প্রথমে চাই বেকারত্ব মুক্তি, এরপর চাই ভাল চাকরি+ ভাল পোস্টিং, এরপর প্রমোশন।
ফলে আমাদের জীবনের সবচেয়ে কাঙ্খিত বস্তু মানসিক প্রশান্তি, এটাই আমরা পাই না। অনেকেই আছে যারা বেকার ছিল, তখন চাইতো যেকোনো একটা চাকরি। এরপর বেসরকারি চাকরি করত, চাইতো সরকারি চাকরি, পেল ২য় শ্রেণীর চাকরি।

এরপরও সুখ শান্তি নাই, তার ১ম শ্রেণীর চাকরি লাগবে। এরপরও মনে সুখ নাই, তার বিসিএস ক্যাডার হতে হবে, আচ্ছা হলো। এরপরও অসুখী, তার জেনারেল ক্যাডার লাগবে বা ভাল জায়গায় পোসটিং লাগবে, তাও পেল।
এরপরও অসুখী তার প্রমোশন লাগবে, এভাবে তার অসুখ আর অশান্তির পালা চলতেই থাকে, চলতেই থাকে।
চলতে চলতে জীবনের শেষ প্রান্তে চলে আসে। তার আর শান্তিতে জীবন কাটানো আর জীবনকে উপভোগ করা হয়ে উঠে না। অথচ দেখা যায় কি, তারই কোন কোন আত্মীয় বা প্রতিবেশী তার চেয়ে কম টাকা আর ছোট পদের চাকরি করেই ছেলেমেয়ে পরিবার নিয়ে শান্তিতে জীবনটা কাটিয়ে দিল।
টাকা আর বড় পদ পদবী দিয়ে সুখী জীবনের মাপকাঠি নির্ধারিত হয়না, সুখী জীবনের মাপকাঠি হল মানসিক শান্তি।

---Niloy Sen Gupta

★ বিসিএস স্পেশাল পেইজ থেকে।

02/03/2021

আপনি যদি ভবিষ্যত নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকেন, তাহলে জেনে রাখুন আপনার ভবিষ্যত ইতিমধ্যেই লিখা হয়ে গিয়েছে। যা আপনার জন্য নির্ধারিত হয়েছে, তা আপনার কাছে সময়মত অবশ্যই পৌছে যাবে। যা আপনার জন্য লিখা হয় নি, তা কখনই আপনার হবে না। তাই এ ভেবে নিজেকে শান্ত করুন, সব কিছু ইতিমধ্যেই লিপিবদ্ধ।

তবে সেই সাথে ভুলে যাবেন না, যতক্ষন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে থাকবো, তিনি আমাদেরকে সেই অনুগ্রহ দিয়েই সিক্ত করবেন, যা আমাদের জন্য সব দিক দিয়েই কল্যানকর। যা আমাদের ক্ষতির কারন হবে, এমন কিছুই তিনি আমাদের উপর চাপাবেন না।

তাই, যেই সময়টা আপনি দুশ্চিন্তা করে নষ্ট করছেন, নামাজে দাঁড়িয়ে যান। চাইতে থাকুন তাঁরই কাছে। চিন্তিত হওয়ার মত যদি অবসর সময় আপনার থাকে, দুআ করার সময় কি নেই?

নিশ্চয়ই যিনি কাঁদান, তিনিই হাসান।

#রিযওয়ান

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when omarhafiz8 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category