28/07/2025
জরুরী নোটিশ:
ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের ২০২৫ইং সনের এস,এস,সি অকৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শীঘ্রই আগামী ০১ সেপ্টেম্বর ২৫ হতে প্রাক নির্বাচনী পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে পূনরায় অভিভাবক সহ লিখিত আবেদনের মাধ্যমে ভর্তি হয়ে ক্লাসে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।পিতা অথবা মাতা ছাড়া অন্য কেউকে অভিভাবক হিসাবে গ্রহন করা হবেনা,তবে পিতা মাতা উভয়ের অনুপস্হিতিতে অন্য কেউ অভিভাবক হতে পারবেন।আগামী প্রাক্ নির্বাচনী পরীক্ষায় তাদেরকে অবশ্যই ফেল বিষয়ে পরীক্ষা দিয়ে কৃতকার্য হতে হবে,এরপর নির্বাচনী পরীক্ষায় ঐ সকল বিষয়ে পাশ করলে আগামী এস,এস,সি তে অংশ গ্রহন করতে পারবে।
অধ্যক্ষ
ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ
উজিরপুর, পটিয়া, চট্টগ্রাম।