আগামী কাল ০৭/০৬/২০২৬ ইং তারিখ রোজ রবিবার থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে।
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, School, West Puichhari, Banshkhali, Chittagong.
21/05/2026
টিউবওয়েলের বর্তমান অবস্থা।
আলহামদুলিল্লাহ, এখন থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সুপেয় পানির অভাব আর থাকবে না। অদ্য ২১/০৫/২০২৬ ইং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অত্র বিদ্যালয়ের দীর্ঘ দিনের পানির অভাব পূরণ হবে, ইনশাল্লাহ।
মোহাম্মদ কামরুল হুদা ছিদ্দিকী
প্রধান শিক্ষক
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
19/05/2026
ব্যবহারিক পরীক্ষার রুটিন এস এস সি -২০২৬
আলহামদুলিল্লাহ
অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল ইসলাম নাহিদ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ,
১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে যথাক্রমে ২য় ও ১ম স্থান অধিকার করে।
27/04/2026
আগামী ১৮/৪/২০২৬ ইং রোজ শনিবার সকাল ১১.০০ টা হতে দুপুর -২.০০ পর্যন্ত বিদ্যালয় অফিস হতে প্রবেশ পত্র দেওয়া হবে। বকেয়া পরিশোধ পূর্বক প্রবেশ পত্র গ্রহণ করা যাবে।সকল পরীক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।অন্যথায় বিদ্যালয কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রবেশ পত্র প্রদান
করবেন বাবু সুনীল কান্তি দেব নাথ।
জরুরি নোটিশ
এতদ্বারা পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১৬/০৪/২০২৬ ইং তারিখ রোজ
বৃহস্পতিবার সকাল ১০.০০
ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে।উক্ত অনুষ্ঠানে ৬ষ্ঠ - ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।
বিষয়টি অতীব জরুরি।
প্রধান শিক্ষ
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
জরুরী নোটিশ
এতদ্বারা পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে আগামীকাল ২৯/০৩/২০২৬ রবিবার হতে বিদ্যালয় যথারীতি খুলবে। তাই সকল শিক্ষার্থীদের কে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল। বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
বাঁশখালী,চট্টগ্রাম।
17/03/2026
জরুরী নোটিশ
*** ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট সংক্রান্ত***
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের নিয়মিত ও অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের অংশ জন্য জানানো যাচ্ছে যে , আগামী ৩০/০৩/২০২৬ সোমবার হতে চূড়ান্ত মডেল টেস্ট শুরু হবে।সকল পরীক্ষার্থীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।উল্লেখ্য যে , অনিয়মিত পরীক্ষার্থীদেরকে তাদের ফেলকৃত বিষয়ে অবশ্যই অংশগ্রহণ করতে হইবে।বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক।
07/02/2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
West Puichhari, Banshkhali
Chittagong
4390