03/09/2026
ADHD কি??
ADHD = Attention Deficit Hyperactivity Disorder.
সহজ ভাষায়: ব্রেনের মনোযোগ আর কন্ট্রোল সিস্টেমের সমস্যা।
এটা কোনো "দুষ্টামি" বা "বেয়াদবি" না। ব্রেনের কেমিক্যাল আর কাজের ধরনের পার্থক্য।
এর ৩টা ধরন আছে:
Inattentive টাইপ = মনোযোগের অভাব।
কথা শুনেও শোনে না, ভুলে যায়।
জিনিসপত্র হারায়, অগোছালো।
সহজে অন্যমনস্ক হয়ে যায়।
Hyperactive-Impulsive টাইপ = অতি চঞ্চলতা।
এক জায়গায় বসতে পারে না, দৌড়াদৌড়ি করে।
কথা বলার সময় থামে না, অন্যের কথা কেটে দেয়।
অপেক্ষা করতে পারে না।
বিপদজনক কাজে ঝাঁপ দেয়।
Combined টাইপ = দুইটাই আছে
এটাই সবচেয়ে কমন।
#কেন হয়
১টা কারণ না। কয়েকটা মিলে হয়:
ব্রেনের কেমিক্যাল - Dopamine, Norepinephrine কম-বেশি।
জেনেটিক - বাবা-মায়ের থাকলে বাচ্চার হওয়ার চান্স বেশি।
প্রেগন্যান্সির সময় ধূমপান/অ্যালকোহল/স্ট্রেস বেশি থাকলে।
অকাল প্রসব / ওজন কম নিয়ে জন্মানো।
অতিরিক্ত মোবাইল টিভি দেখার কারনে।
ভুল চিকিৎসার কারনে।
#চিকিৎসা কি?
১০০% পুরোপুরি ভালো না হলেও ৭০-৮০ % নিয়ন্ত্রণ সম্ভব, কন্ট্রোল করা যায়।
অকুপেশনাল থেরাপি / বিহেভিয়ার থেরাপি - রুটিন, টাইম ম্যানেজমেন্ট শেখানোর মাধ্যমে।
ওষুধ - কিছু ঔষধ ব্রেনের ফোকাস বাড়ায়। এইসব ডাক্তার প্রেসক্রাইব করবেন। তবে শুধু মেডিসিন দিয়ে কখনোই ঠিক করা সম্ভব নই।
লাইফস্টাইল - রেগুলার ঘুম, এক্সারসাইজ, স্ক্রিন টাইম কমানো, ছোট ছোট টাস্কে ভাগ করা।
স্কুল সাপোর্ট - টিচারকে জানানো, বাচ্চাকে এক্সট্রা সময় দেওয়া। অস্থিরতা কমানোর জন্য সঠিক থেরাপি দিতে হবে। শুরুতেই আলাদা করে স্পিচ থেরাপি দেওয়া যাবে না।
অনেক ADHD মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, বিজনেসম্যান হয়। কারণ ওদের ক্রিয়েটিভিটি আর এনার্জি অনেক বেশি থাকে।