Kindergarten Education Association - kea

Kindergarten Education Association - kea "আজকের আলোকিত শিশু আগামীর আলোকিত মানু?

চট্টগ্রাম মডেল স্কুল'র নিউজটি আজকের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত--  সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট সাংবাদিক মহোদয়ের প্রতি আ...
25/08/2026

চট্টগ্রাম মডেল স্কুল'র নিউজটি আজকের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত--
সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট সাংবাদিক মহোদয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা...

চট্টগ্রাম মডেল স্কুল -এ পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি সম্পন্নবিশেষ প্রতিনিধি:এম. নজরুল ইসলাম খা...
25/08/2026

চট্টগ্রাম মডেল স্কুল -এ পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:এম. নজরুল ইসলাম খান

চট্টগ্রাম, ২৫ আগস্ট ২০২৬: চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধী) টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও টিকাদান কর্মীবৃন্দ দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন।

কর্মসূচির সূচনা করেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ও পরিচালক ইয়াসমিন ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইলিয়াছ। এছাড়া উপস্থিত ছিলেন স্নিগ্ধা সিংহ, আবু তাহের, রুমানা পারভীন, কণিকা দাস, মেহেদী হাসান, লাকি দাস, সুপন দেবনাথ, মোমিনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল ও মিম খাতুন প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান বলেন, সরকারি টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি গুজব পরিহার করে নির্ধারিত সময়ে সকল যোগ্য শিক্ষার্থীকে টিকা গ্রহণে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আজকের (২৪ আগস্ট ২০২৬)  দৈনিক পত্রিকা থেকে ও এম নজরুল ইসলাম খানের  #শিক্ষা_পরীক্ষা_মূল্যায়ন বিষয়ক বিশেষ লেখা...
24/08/2026

আজকের (২৪ আগস্ট ২০২৬) দৈনিক পত্রিকা থেকে ও এম নজরুল ইসলাম খানের #শিক্ষা_পরীক্ষা_মূল্যায়ন বিষয়ক বিশেষ লেখা...

★ #গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশনা | বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিশেষভাবে প্রযোজ্যপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৯ আগস...
20/08/2026

★ #গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশনা | বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিশেষভাবে প্রযোজ্য

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৯ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনা

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

★নির্দেশনায় বলা হয়েছে, IPEMIS Software-এর আওতায় NGPSR (Non-Government Primary School Registration) মডিউল ব্যবহার করে Online-এ আবেদনের পাশাপাশি Offline-এ আবেদন গ্রহণ ও নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

★বিশেষভাবে গুরুত্বপূর্ণ:
যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি/নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়নি, তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবে—চিঠিতে এ বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

★সময়সীমা:
অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

👉 তাই সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/কর্তৃপক্ষের এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

*অনলাইনে আবেদন করতে হবে।
*প্রয়োজনীয় ক্ষেত্রে অফলাইন আবেদন/ফাইলও গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলবে।
* সংশ্লিষ্ট সকল কাগজপত্র ও প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
*নির্ধারিত সময়ের মধ্যে পাঠদান অনুমতি/নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণ নিশ্চিত করতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সকল বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ—নির্দেশনাটি গুরুত্বসহকারে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করুন।
নিবেদনে --
--এম নজরুল ইসলাম খান

(প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৯ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনাটি সংযুক্ত করা হলো।)

আজকের পত্রিকা (১৯ আগস্ট ২০২৬)
19/08/2026

আজকের পত্রিকা (১৯ আগস্ট ২০২৬)

19/08/2026

চট্টগ্রাম-রাউজানে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন (কেয়া)-এর সম্মানিত চেয়ারম্যান মইনুদ্দিন কাদের লাভলু।

শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতে আয়োজিত এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত—ভিডিও ও পত্রিকার কাটিং

দৈনিক আমাদের বার্তা, দৈনিক আলোকিত সকাল, দৈনিক সোনালী খবর,দৈনিক আজকের জনবানী দৈনিক,দৈনিক আজকের মানব সময়
19/08/2026

দৈনিক আমাদের বার্তা, দৈনিক আলোকিত সকাল, দৈনিক সোনালী খবর,দৈনিক আজকের জনবানী দৈনিক,দৈনিক আজকের মানব সময়

Address

Panchlish
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kindergarten Education Association - kea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category