Civil Engineering Common Knowledge

Civil Engineering Common Knowledge This is only civil Engineering group.This group is help civil Engineering students,basic knowledge of Civil Engineering.

Concrete grade
28/12/2023

Concrete grade

Slump test
27/11/2023

Slump test

টাইলসের (Tiles) এর বিস্তারিতঃনিজেই নিজের টাইলসের হিসাব করুন, একটা টাইলসও নষ্ট হবে না, একটা টাইলস বেশিও কিনতে হবে না!সিভি...
21/11/2023

টাইলসের (Tiles) এর বিস্তারিতঃ
নিজেই নিজের টাইলসের হিসাব করুন, একটা টাইলসও নষ্ট হবে না, একটা টাইলস বেশিও কিনতে হবে না!

সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম ফিনিশিং আইটেম, টাইলস নিয়ে থাকছে এই পোস্ট এ।
কি কি থাকছে ?
১.টাইলস কি
২.টাইলস এর প্রকার
৩.ওয়াল টাইলস এর কাজ
৪.ফ্লোর টাইলস এর কাজ
৫.টাইলস কত পিস লাগবে তার হিসাব
৬.টাইলস এর জন্য মালামালের হিসাব

👷👷👷👷 #টাইলস কি ? 👷👷👷👷

সিভিল কাজে টাইলস একটা ফিনিশিং আইটেম।
আগে ফ্লোরে নেট সিমেন্ট ফিনিসিং করতো আর এক্সপেনসিভ আইটেম বড়জোর মোজাইক আর এখন টাইলস অন্যতম ফিনিশিং আইটেম ।টাইলস হল সর্বাধুনিক ফ্লোর ফিনিসড এটা স্থাপনে জটিলতা নেই দেখতে সুন্দর এটা ফ্লোর ওয়াল দুজায়গাতেই করা হয়।টাইলস সাধারনত ফ্লোর,বাথরুম,কিচেনের ভেতর ই কমনলি লাগানো হয়।

👷👷👷👷 #টাইলস এর প্রকার 👷👷👷👷

আমরা এখন অনেক প্রকার টাইলস ব্যবহার করেঃ
থাকি যেমন:-
১। ফ্লোর ও ওয়াল টাইলস
২। রাস্টিক টাইলস
৩। পেভম্যান্ট টাইলস
৫। সিরামিক্স টাইলস
৪। সিটি-৫ টাইলস বা বির্ক
বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যাই ফ্লোর
১২"x১২, ১৬"x১৬", ২০"x২০"
২৪"x২৪",৩২"x৩২",২৪"x৪৮" ইত্যাদি
ওয়াল ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮",
১২"x২০", ১২"x২৪", ১২"x৪৮" এছাড়া চায়না অনেক
প্রকার ওয়াল টাইলস পাওয়া যায়।

একজন প্রকৌশলীকে টাইলসের কাজ করার আগে থেকেই প্রস্তুতি নিতে হয়
নিচে ধাপ গুলো দেয়া হল।

👷👷👷👷 ওয়াল টাইলস 👷👷👷👷

🏠 টাইলস ওয়ালের হলে সর্ব প্রথম টাইলস গুলো পানিতে ভেজান ১২ ঘন্টা কারন ইটের মত এগুলো ও পানি শোষন করে ।

🏠 ওয়াল ভেজান প্রয়োজন মত যেন ওয়াল টাইলসের মসলার পানি শোষন করতে না পারে

🏠 দেয়ালের বাড়তি ইট গুলো ভেংগে নিন আর রাফ হিসাব করে দেখেন পূর্ন টাইলস কোথায় পড়বে আর শর্ট পিস কোথায় পড়বে

🏠 শর্ট পিস সব সময় দরজার পিছনে দেবেন যাতে দরজা খুললে ঢাকা পড়ে যায়

🏠 স্যনিটারি লাইন পানি দিয়ে চেক করুন লিকেজ আছে কিনা বা প্রেসার কেমন না হলে পরে টাইলস ভাংগা লাগবে।

🏠 মসলা তৈরী করতে হবে ১:৪ ক্ষেত্র বিশেষে ১:৩ ও করা হয় এর পর দেয়ালে পায়া বা লেভেল করুন আর টাইলস লাগানো শুরু করুন।

🏠 খেয়াল রাখবেন সব টাইলস যেন সমান হয় আর ২ টাইলস এর মাঝে ১ সুতা ফাকা থাকে

🏠 টাইলস এর নীচে মসলা ঠিক মত মানে পুরো টাইলসএই যেন মসলা লাগানো হয় অন্যথা শুকালে আওয়াজ করবে আর অল্প আঘাতেই ওই অংশ ভেঙ্গে পড়বে।

🏠 টাইলস সময়ই মার্কিন কাপড় দিয়ে অবশ্যই পরিস্কার করে নেবেন সাথে সাথে না হলে করার পরে উঠবেনা বা অতিরিক্ত ঘষাঘষিতে টাইলস ডিসকালার বা ক্ষতিগ্রস্ত হবে।

🏠 শর্টপিস করার সময় টাইলস কার্টার দিয়ে খুব সাবধানে কাটতে হবে অন্যথা টাইলসের নিকেল উঠে যাবে।

🏠 মসলার থিকনেস ১/২" থেকে ক্ষেত্র বিশেষে ১" পর্যন্ত এলাও তবে সব নির্ভর করবে ওয়ালের লেভেলের উপর।

🏠 টাইলস করার ১২ ঘন্টা পর থেকে কিউরিং করবেন।

🏠 ৫/৭ দিন পর টাইলস ধুয়ে শুকিয়ে ফাঁকা জায়গাগুলোতে ফুটিং করবেন এর পূর্বে করলে মসলার ভেতরকার গ্যাস বের হতে নানা পারলে টাইলস ফেটে যাবে।

🏠ওয়াল টাইলস সব সময় উপর থেকে নীচের দিকে করে আসলে টেকনিক্যলি সুবিধা পাওয়া যায়।

🏠 টাইলস নির্বাচনের সময় অবশ্যই সমান মাপের টাইলস নির্বাচন করবেন এবং একই রকমের টাইলস একবারে কিনে ফেলবেন।

👷👷👷👷 ফ্লোর টাইলস 👷👷👷👷

🏠 ফ্লোর টাইলস অনেকটা সহজ আবার কঠীন ও প্রথমে ফ্লোর চিপিং কর এবং ধুয়ে পরিস্কার করে পাতলা সিমেন্ট গ্রাউটিং করতে হবে পুরোনো ফ্লোর হলে।

🏠 যদি হোমোজিনিয়াস টাইলস হয় তবে টাইলস ভেজানোর দরকার নেই

🏠 শুকনা মশলা ১:৩ রেশিওতে বানাতে হয় কারন ফ্লোরে অনেক কিছুর লোড পড়ে ও ব্যবহার হয় বেশী ।

🏠 যথারিতি স্যনিটারী লাইন যদি নীচ দিয়ে যায় তবে লিকেজ ও প্রেসার চেক কর এর পর লেভেল পায়া কর।

🏠 দরজার নীচে যেন ১/২" ক্লিয়ার থাকে সে মত পায়া হবে এর পর শুকনা মশলা ফ্লোরে ছড়িয়ে দিয়ে এর উপর টাইলস বসিয়ে লেভেল কর প্রয়োজন মত উঠানো, নামানো, সরানো যা প্রয়োজন করবে এর পর লেভেল ওকে হলে টাইলস সরিয়ে সিমেন্ট পানি মিশ্রিত গ্রাউটিং শুকনা মসলার উপর দিয়ে ঢেলে ভেজা বানাইয়ে নিয়ে মাঝে মাঝে কর্নি দিয়ে উক্ত মসলা কেটে কেটে রাফ করে দিবে এর পর টাইলস বসাতে হবে, প্রয়োজন মত রাবার হেমার দিয়ে হালকা হিট কর এবং লেভেল ফাইনাল কর ঠিক আগের নিয়মে ফাকা,পরিস্কার, কিউরিংকরতে হবে।

🏠 সব টাইলস যেন এক লাইনে থাকে শর্টপিস যেন দৃষ্টি কটু না লাগে এরুপ ব্যবহার করবে আর বাথরুম হলে স্লোপ দিতে হবে খুব ক্লোজ করে ধর ৫ ' এ ১"।

🏠 ফ্লোর টাইলস এর মসলার পুরুত্ব ফ্লোর লেভেলের উপর নির্ভর করবে তাই ছাদ ঢালাইয়ের সময় ই ছাদের টপ লেভেল সমান রাখতে হবে নতুবা টাইলস করার সময় মসলার পুরুত্ব বেড়ে যাবে এতে লোড ও নির্মান ব্যয় বেড়ে যাবে

🏠 ১ থেকে ১.৫" পুরুত্ব ফ্লোরের ক্ষেত্রে এলাওবেল।

🏠 বাথরুম কিচেনের বেলায় কমোডের অংশ,ওয়েষ্ট ওয়াটার পাইপের জায়গা,ফিটিংসের,ও হাউস, বার্নার স্ল্যাব এর জায়গায় টাইলস লাগাতে বিশেষ সতর্ক থাকতে হবে আর কোনার টাইলস জয়েন্টে দুটো টাইলস আর সাইড গুলো V শেইপে কেটে নেবে একে মুখোমুখি মিলে যাবে একে টাইলসের চোজ করা বলে।

👷👷👷👷 টাইলস হিসাব 👷👷👷👷

🏠 🏠 কত পিচ টাইলস লাগবে?
-----------------------------------------
#ফ্লোর
১৫০০ বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে তাহলে ৮% ওয়েস্টেজ সহ মোট পরিমান ১৬২০
বর্গফুটটাইলসের সাইজ ১২"x১২" হলে একটি টাইলসের এরিয়া
(১২"x১২")÷১৪৪ = ১ বর্গফুট
টাইলসের সংখ্যা= ১৬২০÷১= ১৬২০ পিচ.টাইলস
#ওয়াল
ওয়াল টাইলসে আমরা ১০% ওয়েজস্টেজ ধরি
তাহলে টাইলসের পরিমান
= ১৫০০x১.১০
= ১৬৫০ বর্গফুট

টাইলসের সংখ্যা= ১৬৫০÷১= ১৬৫০ পিচ.টাইলস

🏠 🏠 টাইলস এর জন্যে মসলার হিসাব
------------------------------------------
ওয়ালে আমরা ১" পুরুত্ব মসলা ধরে থাকি। ওয়ালে মসলার অনুপাত (১:২)। আর ফ্লোরে আমরা ১.৫" পুরুত্ব মসলা ধরে থাকি। ফ্লোরে মসলার অনুপাত (১:৩)।

🏛️ টাইলস তো হলো, এখন চলেন মসলার পরিমাণ বের করি। আমরা, ১৫০০ বর্গফুট ওয়াল টাইলসের মালামাল বের করবোঃ

প্লাষ্টারের ভেজা মসলার পরিমান
= ১৫০০x(১"÷১২)
= ১২৫ ঘনফুট
শুকনা মসলার পরিমান = ১২৫x১.৫
= ১৮৭.৫০ ঘনফুট
অনুপাতের যোগফল = (১+২)=৩
মালামাল
সিমেন্ট = (১৮৭.৫০x১÷৩)x০.৮
= ৫০.০০ ব্যাগ
বালি = (১৮৭.৫০x২÷৩)
= ১২৫.০০ ঘনফুট

05/11/2023

#প্রয়োজনে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন পরবর্তী উপকারে আসবে।
✅✅পাইলের (Piles) খরচ বের করার নিয়ম এবং পাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য! যা জেনে রাখা উচিত।
--------------------------------------------------

পাইলিং কি এবং কেন করা হয় ?
-----------------------------------------------
‘পাইলিং’ হচ্ছে বিল্ডিং বা স্থাপনার এক ধরনের ফাউন্ডেশন যা স্থাপনার নিচে মাটির গভীরে লোড স্থানান্তর করে স্থাপনাকে দৃঢ় ভিত্তি প্রদান করে। এটা সাধারণত করা হয়ে থাকে যেসব জমিতে মাটির ভারবহন ক্ষমতা কম কিন্তু স্থাপনাটি বহুতলভিত্তিক। এটাকে স্থাপনার কলামের সাথে তুলনা করা যায় যা মাটির গভীরে স্থাপিত হয়।

পাইলিং কয়েক ধরনের হতে পারে। যেমনঃ
------------------------------------------------------
*কাস্ট-ইন-সিটু পাইল
*স্যান্ড পাইল
*প্রি-কাস্ট পাইল
*শোর পাইল
*টিম্বার পাইল

★কাস্ট ইন সিটু পাইল
------------------------------------------------------
এগুলোর মধ্যে কাস্ট-ইন-সিটু পাইল সবচেয়ে বেশী প্রচলিত। এটা সাধারনত সিলিন্ডারাকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে এটা আরো বেশি হতে পারে। আর দৈর্ঘ্য নির্ভর করে মাটির লেয়ারের উপর যা সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যায়। বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয়েছে।

★স্যান্ড পাইল
------------------------------------------------------
স্যন্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর। সাধারনত কম তলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যন্ড পাইল করে সেটা বৃদ্ধি করা যায়। তবে অনেক তলাবিশিষ্ট ভবনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যায় না।

★প্রি কাস্ট পাইল
------------------------------------------------------
প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে সম্পুর্ন পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধামত স্থানে (মাটির অভ্যন্তরে নয়) । তারপর এট মেশিনের সাহায্যে বা হ্যমারিং করে সাইটের ভুমিতে যথাস্থানে ঢোকানো হয়।

★শোর পাইল
------------------------------------------------------
শোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য। যেই সমস্ত স্থাপনায় বেসমেন্ট থাকে, কিংবা অন্য কোন কারনে মাটি কাটতে হয়, সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই ব্যবস্থা করা হয়। এটার সাথে শেয়ার ওয়ালের তুলনা করা যায়। এটা প্রি কাস্ট বা কাস্ট ইন সিটু বা টিম্বার পাইল হতে পারে।

★টিম্বার পাইল
------------------------------------------------------
টিম্বার পাইল হলো গাছকে (সাধারণত শাল গাছের কান্ড) পাইল হিসেবে ব্যবহার করা। এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে।

পাইলের এস্টিমেট
-----------------------------------------

# Estimate for Cast-
in-Situ Pile (1:1.5:3).
পাইলটির ব্যাস 18",
গভীরতা 60'-0".
পাইলটিতে উপর থেকে নীচ পর্যন্ত মোট 8 টি 16mm ব্যাসের রড ব্যাবহার করা হয়েছে।
কাট অফ লেভেল আরোও 2'-0" ধরা আছে।
10mm রড দিয়ে স্পাইরাল এর কাজ করা আছে।
প্রথম L/4 এবং শেষ L/4 এ স্পাইরালের স্পেসিং 4"C/C. বাকিটা 6"C/C ধরতে হবে।
কভারিং আদর্শ পরিমান ধরে নিতে হবে।

# Estimate-

Estimate for 18"Dia Boring.
-------------------------------------------
= 1x62'-0" = 62.00 Rft.

Estimate for RCC (1:1.5:3).
-------------------------------------------
= 1x{(πx1'-6"x1'-6")/4}x62'-0" = 109.56 Cft.

Estimate for Reinforcement.
-------------------------------------------
For 16mm Dia Main Rod.
= 8x62'-0" = 496.00 Rft. = 238.57 Kg.
Lap = 8x2'-0" = 16.00 Rft. = 7.69 Kg.

For 10mm Dia Spiral.
= Nπ{(D+d)+8d}
= 152π{(1'-0"+0.032)+(8x0.032)}
= 152π(1.032+0.256) = 615.04 Rft. = 115.01 Kg.
Lap = 15x1'-0" = 15.00 Rft = 2.80 Kg.

# Total Rod = 364.00 Kg. = 3.64 qntl.

# পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত
-------------------------------------------------
১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।

২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।

৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।

৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।

৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।

৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।

৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।

৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।

৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।

১০। ভালভাবে কিউরিং করতে হবে।

১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

পাইল ক্যাপ চেক লিষ্ট
-------------------------------------------
• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন

• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে

• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে

• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়

• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে

• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে

• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে

• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে
• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।

• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে

• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।
-------------------------------------------------------------

26/10/2023

#সিভিল_ইঞ্জিনিয়ারিং
প্রয়োজনীয় টিপস্.....

◑ কনস্ট্রাকশন সিকোয়েন্সঃ
☞ কোন কাজ কখন শুরু হবে তা নির্ধারণের জন্য আসলে একটি নির্মানক্রমের প্রয়োজন হয়।
এই নির্মানক্রম কে ইংরেজিতে প্রকৌশলীরা 'কনস্ট্রাকশন সিকোয়েন্স' বলে থাকেন। বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়।
একটিকে কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ।
অন্যটিকে সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ বলা হয়ে থাকে। এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা যেতে পারেঃ-
✪ কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজঃ
পর্যায় ১- সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন।
পর্যায় ২- ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা।
পর্যায় ৩-আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।
পর্যায় ৪- ভবনের লে-আউট ও লেভেল দেয়া।
পর্যায় ৫- পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা।
পর্যায় ৬- ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন
কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা।
পর্যায় ৭- ফাউন্ডেশন ঢালাই।
পর্যায় ৮- কলাম ঢালাই।
পর্যায় ৯- বীম ও ছাদ ঢালাই।
পর্যায় ১০- মেঝেতে ইটের লে-আউট দেয়া।
পর্যায় ১১- ইটের গাঁথুনী করা।

#সিভিল_ইঞ্জিনিয়ারিং

✪সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজঃ
পর্যায় ১- দরজার চৌকাঠ লাগানো।
পর্যায় ২- জানালার গ্রীল লাগানো।
পর্যায় ৩- বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা।
পর্যায় ৪- বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের
ভিতরের অংশ লাগানো।
পর্যায় ৫- ভিতরের প্লাষ্টার করা।
পর্যায় ৬- বাইরের দিকের প্লাষ্টার করা।
পর্যায় ৭-কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো।
পর্যায় ৮- থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো (গ্লাস সহ)।
পর্যায় ৯- বাথরূম ও কিচেনের দেওয়ালের
টাইলস লাগানো।
পর্যায় ১০- সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটি সহ)।
পর্যায় ১১- ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে
ও সিড়িতে বা লিফটের দেওয়ালে টাইলস বা
মার্বেল লাগানো।
সিভিল ইঞ্জিনিয়ারিং
পর্যায় ১২- বৈদ্যুতিক তার টানা।
পর্যায় ১৩- বাইরের ও ভিতরের দেওয়ালের
রং এর ১ম কোট দেয়া।
পর্যায় ১৪- দরজার পাল্লা ফিটিং করা।
পর্যায় ১৫- বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো।
পর্যায় ১৬- বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো।
পর্যায় ১৭- টাইলসের পয়েন্টিং করা।
পর্যায় ১৮- ছাদের উপরের বাগান মাটি ভরা
ও সুইমিং পুলের টাইলস লাগনো।
পর্যায় ১৯- বেজমেন্ট বা ছাদের উপর পেটেন
স্টোন করা।
পর্যায় ২০-কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রঙ করা।

➡ 𝙂𝙧𝙖𝙙𝙚 𝙊𝙛 𝘾𝙤𝙣𝙘𝙧𝙚𝙩𝙚 আমরা দেখি M10, M20  Grade Concrete বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়।  কিন্তু গ্রেড দিয়ে কি বোঝায় এ বিষয়...
13/10/2023

➡ 𝙂𝙧𝙖𝙙𝙚 𝙊𝙛 𝘾𝙤𝙣𝙘𝙧𝙚𝙩𝙚

আমরা দেখি M10, M20 Grade Concrete বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু গ্রেড দিয়ে কি বোঝায় এ বিষয়ে আমরা ঠিক ভালোভাবে জানিনা।মূলত M দ্বারা কংক্রিট মিক্স এর অনুপাত বোঝানো হয় এবং 10 নাম্বার দিয়ে বোঝানো হয় কংক্রিটের 28 দিনে 150 mm কিউব এর Ultimate Compressive Strength 10 Mpa.

Grade Concrete Mix
M10 1ঃ3ঃ6
M15 1ঃ2ঃ4
M20 1ঃ1.5ঃ3
M25 1ঃ1ঃ2 or 1ঃ4ঃ8
M30 1ঃ5ঃ10 or 1ঃ6ঃ12 M35 prestressed concrete(post tensioned)
M40 Prestressed concrete(pre tensioned)
1 Mpa= 145 Psi
সুতরাং কংক্রিট গ্রেড বাড়লে এর Compressive Strength ও বেড়ে যায়।

ধন্যবাদ,

Important notr for Civil Engineer
12/10/2023

Important notr for Civil Engineer

সকল সিভিল ইঞ্জিনিয়ার দের  জবের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। #১৬টি_প্রশ্নের_উত্তর_দিলাম_আশাবাদী_নবীনদের কাজে লাগবে:১💕প্...
11/10/2023

সকল সিভিল ইঞ্জিনিয়ার দের জবের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়।
#১৬টি_প্রশ্নের_উত্তর_দিলাম_আশাবাদী_নবীনদের কাজে লাগবে:
১💕প্রশ্নঃ রাত্রে সাইটে মালামাল আসলে সকালে সাইটে প্রবেশ করে ইঞ্জিনিয়ারের কি করা উচিৎ?
উত্তরঃ মালামাল আসলে তার গুনগত মান ঠিক আছে কি না চালানের সাথে মিল করে দেখা, প্রতিদিন কি পরিমান মালামাল আসে এবং কি পরিমান ব্যবহার করা হচ্ছে সাইট মেজারমেন্ট বইতে তুলে রাখতে হবে, মালামাল কম আসে কিনা সে দিকে নজর রাখতে হবে, কোন সমস্যা থাকলে অফিসে জানাতে হবে।

২💕প্রশ্নঃ সাইটে বালি আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ ট্রাক সাইটে আসার পর ট্রাকের উপরে উঠে দেখতে হবে মাল সমান আছে কিনা, সমান না থাকলে সমান করতে হবে তারপর ট্রাকের দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে হবে আর 10 মিমি রড দিয়ে উচ্চতা মাপতে হবে। লােকাল গাড়ীর মাপ সাধারনত = 14'-6"X7'6"X1'-10" = 199.01 ঘনফুট।

৩💕প্রশ্নঃ সাইটে সিমেন্ট আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইটে সিমেন্ট আসলে গাড়ীতে কত ব্যাগ সিমেন্ট আছে সেটা আগে জানতে হবে। আর সাইটে 12 টা করে ইস্টাক দিয়ে দুইটা ইস্ট্রাক মিলে তার উপর এক বস্তা দিলে মােট 25 (12+12+1) এই ভাবে সিমেন্ট রিসিভ করতে হয়।

৪💕প্রশ্নঃ সাইটে রড আসলে কিভাবে রিসিপ করা হয়?
উত্তরঃ রড বান্ডিল হিসাবে আসে তাই বান্ডিল হিসাবে বুঝে নেওয়া হয়। তাছাড়া মােট রডের দৈর্ঘ্য বা rft বের করে কেজিতে হিসাব করা হয়।

৫💕প্রশ্নঃ সাইডে ইট কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ ইট গাড়ীতে গুনে নেওয়া ভাল, না হলে সাইটে ইস্টাক দিয়ে বুঝে নেওয়া যায়। গাড়ীতে উঠে এক সারিতে কয়টা আর কয়টা সারি আছে গুনে ইট বুঝে নিতে হয়। যেমন দৈর্ঘ্য বরাবর এক সারিতে 50 টা প্রস্থ বরাবর এক সারিতে 10 টা আর উচ্চতা বরাবর এক সারিতে আছে 6টা তাহলে মােট = 50X10X6 = 3000 পিচ।

৬💕প্রশ্নঃ সাইটে কাঠ আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ সাটারিং কাঠ সাইটে আসলে প্রথমে সাইজ অনুযায়ী সাজাতে হয়। তারপর গুনে হিসাব করতে হয়। যেমন (5' - 0" X 0' - 5" X 0' - 1.25" X 200) - 144 = 43.40 ঘনফুট (6' - 0" X 0' - 6" X 0' - 1.25" X 250) - 144 = 78.13 ঘনফুট (6' - 0" X 0' - 3" X 0' - 2" X 300) - 144 = 75.00 ঘনফুট মােট 196.52 ঘনফুট

৭💕প্রশ্নঃ সাইটে স্যানিটারী মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ 8" 6" 4" 2" ইউপিভিসি পাইপ 20' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই এবং 2" 1.5" 1.25" 1" 3/4" 1/2" জি.আই. পাইপ 10' লম্বা হয় আমরা পিচ হিসাবে বুঝিয়া নেই। অন্যান্য মালামাল পিচ হিসাবে আসলে ভাল ভাবে গুনে ডায়া অনুয়ায়ী বুঝিয়া রাখতে হবে।

৮💕প্রশ্নঃ সাইটে ইলেকট্রিক মালামাল আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ তার কয়েল হিসাবে আর.এম, আর.ই অনুযায়ী গুনে আলাদা ভাবে বুঝে নিতে হয়। 1.25" 1" 3/4" 1/2" পিভিসি পাইপ 10' লম্বা হয়। সকেট, বেন, ফ্যান হুক, সার্কুলার বক্স পিচ হিসাবে বুঝে নিতে হয়।

৯💕প্রশ্নঃ সাইটে রং আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ রং ড্যাম হিসাবে, চক পাউডার বস্তা হিসাবে, ইস্পিট গ্যালন হিসাবে, গালা কেজি হিসাবে কাগজ পিচ হিসাবে বুঝিয়ে নিতে হয়।

১০💕প্রশ্নঃ সাইটে টাইলস আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ টাইলস বর্গফুট হিসাবে বা পিচ হিসাবে কোড নম্বর মিলিয়ে বুঝে রাখতে হবে।

১১💕প্রশ্নঃ সাইটে গ্রীল আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ সাইজ সহ পিচ হিসেবে বুঝে নিতে হয়।

১২💕প্রশ্নঃ সাইটে চৌকাঠ, পাল্লা আসলে কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ চোকাঠ, পাল্লা সাইজ অনুযায়ী পিচ হিসাবে বুঝে নিতে হয়।

১৩💕প্রশ্নঃ সাইটে থাই আসলে কিভাবে রিসিভ করবেন?
উত্তরঃ থাই বর্গফুট হিসাবে বুঝে নিতে হবে।

১৪💕প্রশ্নঃ সাইটে হার্ডওয়ার মালামাল কিভাবে রিসিভ করা হয়?
উত্তরঃ হার্ডওয়ার তালা, হ্যান্ডেল, ছিটকানী, কজা বা হিন্স ইত্যাদি গুনে বুঝে নিতে হয়। এছাড়া আরও অনেক পদের মালামাল সাইটে রিসিপ করতে হয়।

১৫💕প্রশ্নঃ এক পিচ রডের দৈর্ঘ্য কয়ফুট থাকে?
উত্তরঃ 39'-6"।

১৬💕প্রশ্নঃ তােমার সাইটে গাড়ি পাথর এসেছে, কিভাবে পরিমাপ করবে?
উত্তরঃ দৈঘ্য x প্রস্থ x উচ্চতা গুণ করলে cft বের করতে হবে। যেমন: ধরুন 14.5'x7.5'X1.83' = 199 cft (দৈর্ঘ্য, 14'-6" প্রস্থ 7'- 6" এবং উচ্চতা = 1'10")
Copy from:
MD Mostafa Kamal
Diploma in Civil
BSC in Civil Engineering
Project Engineer- Queens Real Estate Ltd.
Modaretor&Group Editor
Civil Engineering Skill Development Program.
©

Basic knowledge
04/07/2023

Basic knowledge

Important for Civil
10/03/2023

Important for Civil

Land measurement
28/02/2023

Land measurement

Important for all civilian
27/02/2023

Important for all civilian

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering Common Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Civil Engineering Common Knowledge:

Shortcuts

Share

Category