11/10/2025
সাকসেস মেথড একাডেমি পরিদর্শন করেন আশার আলো মানবিক ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আশার আলো মানবিক ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাকসেস মেথড একাডেমি পরিদর্শন করেন।
এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও মানবিক ব্যক্তিত্ব জনাব কামরুল ইসলাম, ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা জনাব রুহুল আমীন সালমান, এবং সভাপতি মানবিক ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।
তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা করেন, উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়াও সাকসেস মেথড একাডেমির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মানবিক উদ্যোগে তাঁদের প্রশংসা করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটি চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন।