BFI Institute

BFI Institute সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড।

আবারও শুরু করব ইনশাআল্লাহ
08/08/2025

আবারও শুরু করব ইনশাআল্লাহ

আরবি ভাষা ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম!

স্বপ্নের প্রতিষ্ঠান!
06/08/2025

স্বপ্নের প্রতিষ্ঠান!

বিএফআই ইন্সটিটিউট এর যে সকল কোর্সে ভর্তি চলছে। (ক) অষ্টম শ্রেণির আরবি প্রথমপত্র -ক্লাস নিবেন মোহাম্মদ জুনাইদ (খ) নব....

23/05/2025

কুরআন মাজিদ : তাহকিক, তারকিব, তাফসির
কুরআন মাজিদ হল মানবজাতির সংবিধান। সকল মানুষের আবশ্যিক দায়িত্ব হল আল্লাহ তাআলা কুরআন মাজিদে মানবজাতিকে কি কি নির্দেশনা দিয়েছেন, সেগুলো জেনে আমল করা।
কুরআন মাজিদ আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। সাধারণত যেকোন গ্রন্থকে ব্যাকরণের আলোকে বুঝতে হয়। এজন্য প্রাথমিকভাবে কুরআন মাজিদকে আরবি ব্যাকরণ তথা ছরফ ও নাহু এর আলোকে শেখা প্রয়োজন। ছরফ ও নাহু এর আলোকে কুরআন মাজিদের প্রতিটি আয়াত শেখার পর তাফসির শিখলে আল্লাহর বাণীকে গভীর থেকে শেখা হবে ইনশাআল্লাহ।
এজন্য বিএফআই ইন্সটিটিউট এর নতুন উদ্যোগ হল কুরআন মাজিদ : তাহকিক, তারকিব ও তাফসির।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগকে কামিয়াব করুন এবং আমাদের উভয় জগতের কল্যাণের উসিলা করুক।

17/03/2025

"Spoken English for Entrepreneurs" – আপনার স্বপ্নের উদ্যোগের ভাষা শিখুন!

আপনার এলাকাকে সামনে রেখে এমন একটি স্পোকেন ইংলিশ কোর্স তৈরি করা হচ্ছে, যা শুধু ভাষা শেখাবে না, বরং প্রযুক্তি ও ব্যবসার দক্ষতা বাড়িয়ে উদ্যোক্তা হয়ে ওঠার পথও তৈরি করবে।

আমাদের কোর্সের বিশেষ দিক:

✅ প্রফেশনাল স্পোকেন ইংলিশ – আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা
✅ প্র্যাকটিক্যাল বিজনেস ইংলিশ – ব্যবসায়িক মিটিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং, মার্কেটিং কমিউনিকেশন
✅ ডিজিটাল স্কিলস – ই-কমার্স, কনটেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং
✅ উদ্যোক্তা ভিত্তিক ইংলিশ ট্রেনিং – লবণ ভিত্তিক কসমেটিক্স, হস্তশিল্প, ফিশ প্রসেসিং, টমেটো প্রসেসিং
✅ রিয়েল-লাইফ প্রজেক্ট ও মার্কেটিং কৌশল

কারা এই কোর্স করতে পারবেন?

✔️ যারা নিজের উদ্যোগ গড়ে তুলতে চায়
✔️ যারা ফ্রিল্যান্সিং বা ই-কমার্স করতে চায়
✔️ যারা স্থানীয় পর্যায়ে ব্যবসা করতে চায় কিন্তু আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে চায়
✔️ যারা কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে ক্যারিয়ার গড়তে চায়

কেন আমাদের কোর্স করবেন?

✅ বাস্তবভিত্তিক শেখার পরিবেশ
✅ মার্কেট-ভিত্তিক স্পোকেন ইংলিশ
✅ অনলাইন ও অফলাইন ক্লাসের সুযোগ
✅ সফল উদ্যোক্তাদের গাইডলাইন
সফল উদ্যোক্তা হতে চাইলে এই কোর্সই হতে পারে আপনার প্রথম ধাপ! আপনি কবে থেকে শুরু করতে চান?

16/03/2025

🟢 বিএফআই ইন্সটিটিউট

"আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ ও আদর্শ মানব গঠনের প্রত্যয়ে"

📚 আমাদের কোর্সসমূহ

🔹 একাডেমিক কোর্স (Academic Courses)

📌 English Excellence Program
➡️ পঞ্চম থেকে নবম শ্রেণির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের বিশেষ কোর্স
📌 Arabic Special Course
➡️ দাখিল (নবম-দশম) ও আলিম (প্রথম-দ্বিতীয় বর্ষ) এর আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের বিশেষ কোর্স

🔹 দক্ষতা উন্নয়ন কোর্স (Skill Development Courses)

📌 Spoken English Masterclass
➡️ ✅ যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত স্পোকেন ইংলিশ কোর্স

🔹 আমাদের বিশেষ সুবিধাসমূহ

✅ অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক
✅ প্র্যাকটিক্যাল ও এক্সাম-ভিত্তিক শেখার ব্যবস্থা
✅ অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই শেখার সুযোগ
✅ ব্যক্তিগত গাইডলাইন

📞 যোগাযোগ -

📌 মোবাইল: ০১৮৭৭৪১৮৪৩১
📌 ঠিকানা: নতুন বাজার, উত্তর সরল
📌 ই-মেইল: [email protected]
🔹 ভর্তি চলছে! আসন সংখ্যা সীমিত, আজই যোগাযোগ করুন।

15/03/2025

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ সাধারণত ঈদুল ফিতরের পর থেকেই শুরু হয়। প্রতি বছর এই সময় এলেই এক নতুন উচ্ছ্বাস কাজ করে। বিশেষ করে দরসে নিজামীর প্রতিটি কিতাব আবারও পড়ার আকাঙ্ক্ষা যেন নতুন করে প্রাণ পায়। বহুদিন ধরে এই ইচ্ছা মনের গভীরে লালিত হয়ে আসছে, কিন্তু প্রতি শিক্ষাবর্ষের সূচনাতেই এটি আরও প্রবল হয়ে ওঠে। নতুন শিক্ষাবর্ষ যেন এক নতুন অধ্যায়ের সূচনা, জ্ঞানের রাজ্যে আবারও নিমগ্ন হওয়ার সুযোগ।
ইনশাআল্লাহ, এই বছর ইয়াজদাহুমের উর্দু কা নয়া কায়েদা, দাহুমের আজিজুল মুবতাদি, নুহুমের মিজান-মুনশায়িব, হাশতুমের নাহুমীর, হাফতুমের হেদায়াতুন্নাহু এবং শাশুমের কাফিয়া মোট ছয়টি কিতাবের ইবুক, অনুবাদ ও ভিডিও টিউটোরিয়াল তৈরি করব।
প্রতি মাসে প্রতি কিতাবের চারটি টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ।
দোয়া ও পরামর্শ কামনা করছি।

03/01/2025
22/11/2024

আলহামদুলিল্লাহ।

20/11/2024

বাংলাদেশের প্রতি শিশুর জন্য প্রথমে মাতৃভাষা বাংলা শেখা প্রয়োজন। এরপর আরবি। তারপর ইংরেজি।
এই তিনটি ভাষায় নিজের মনোভাব প্রকাশ করা এবং অপরের মনোভাব বুঝতে পারার যোগ্যতা শৈশবকালেই অর্জন করা উচিত। তবে এটা শিশু বুঝবে না। বরং শিশুর অভিভাবক এবং শিক্ষককে এই দায়িত্ব আদায় করতে হবে।

18/11/2024

মক্তব মিশনের টার্গেট :
০১/ এক হাজার মানুষের কুরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করা।
০২/ একশজন শিশুকে হিফজের উপযোগী করা।
০৩/ দশটি মসজিদে মক্তব কার্যকর করা।
০৪/ বিশজন শিশুর বাংলা ও ইংরেজির প্রাক-প্রাথমিক বাংলা ও ইংরেজি শেষ করে বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে সহজ সহজ বিষয়ে বক্তব্য প্রদানে যোগ্য করে গড়া।

সময় : ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থেকে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।

মিশন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা :
০১/ শিশু উপযোগী কায়েদা ও আমপারা সংকলন।
(চলমান)
০২/ শিশু উপযোগী প্রাক-প্রাথমিক বাংলা ও ইংরেজি বই সংকলন।
(চলমান)
০৩/ কায়েদা, আমপারা ও প্রাক-প্রাথমিক বাংলা ও ইংরেজি বই শিশুর মা-বাবা, ভাই-বোন বা আপনজন বা শিক্ষক শিশুদেরকে শেখানোর পদ্ধতি ও কৌশল শেখার জন্য প্রতি পাঠ নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি।
(এখনো প্রাক প্রস্তুতিতে। )
০৪/ দশটি মসজিদের কর্তৃপক্ষের সাথে মক্তব নিয়ে আলাপ-আলোচনা।
(এখনো শুরু হয় নি)

আল্লাহ তাআলাই একমাত্র তাওফিকদাতা এবং সর্বোত্তম কর্মবিধায়ক।

17/11/2024

মক্তব মিশনের প্রথম বই কায়েদা সম্পাদনা শেষ পর্যায়ে।
ইনশাআল্লাহ, এই মাসের মধ্যে কায়েদা প্রিন্ট ও বাইন্ডিং শেষ করে আমাদের হাতে আসবে।
দোয়া চাই।

Address

Anowara
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when BFI Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BFI Institute:

Shortcuts

Share