Hometutorsite

Hometutorsite হোম টিউশন করাতে আগ্রহী হলে এই পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন। Let's teach and learn.

07/08/2024
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!🌙রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।বিশুদ্ধ হোক জরাজীর্ণ প্রাণ,উন্মোচিত হোক মানবতার দ্বা...
02/04/2022

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!🌙

রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।বিশুদ্ধ হোক জরাজীর্ণ প্রাণ,উন্মোচিত হোক মানবতার দ্বার।💚

Bye-Legends.😢😢😢Cricket  will surely miss your presence.You will remain in prayers of all   and many well-wishers.       ...
04/03/2022

Bye-Legends.😢😢😢
Cricket will surely miss your presence.You will remain in prayers of all and many well-wishers.

১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথ ভেসেছিল রফিক, শফিক, সালাম, বরকত এবং জব্বারের মত আরও বহু তরুণের রক্তে। এবং তাঁদের র...
21/02/2022

১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথ ভেসেছিল রফিক, শফিক, সালাম, বরকত এবং জব্বারের মত আরও বহু তরুণের রক্তে। এবং তাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষা "বাংলা"।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টিম hometutorssite.com এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের জানাই গভীর শ্রদ্ধা।

আজ ২১ শে ফেব্রুয়ারী..মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঅ,আ বুলির জন্য জীবন দেয়া সকল শহীদানের প্রতি বিনম্র শ্রদ্ধান্ঞ্জলি।🙏❤️
21/02/2022

আজ ২১ শে ফেব্রুয়ারী..
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অ,আ বুলির জন্য জীবন দেয়া সকল শহীদানের প্রতি বিনম্র শ্রদ্ধান্ঞ্জলি।🙏❤️

দুই বুয়েটিয়ানের MIT-র স্বপ্নযাত্রা ❤️ 👉
17/02/2022

দুই বুয়েটিয়ানের MIT-র স্বপ্নযাত্রা ❤️
👉

দুই বুয়েটিয়ানের এমআইটির স্বপ্নযাত্রা!দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বসেরা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)...
17/02/2022

দুই বুয়েটিয়ানের এমআইটির স্বপ্নযাত্রা!

দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বসেরা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি প্রোগ্রামে যাচ্ছেন দুই বুয়েটিয়ান, যারা বর্তমানে বুয়েটেই প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পৌনঃপুনিক '১৫ ব্যাচের এই দুই বন্ধু হলেন শাশ্বত সৌম্য ও মাহমুদুল ইসলাম।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে স্কুল ও কলেজ জীবন শেষ করে বুয়েট ভর্তি পরীক্ষায় ২৬তম স্থান অধিকার করেন মাহমুদুল ইসলাম। ভর্তি পরীক্ষায় শুরুর দিকে স্থান থাকা সত্ত্বেও নিজের একান্ত ভালোলাগা থেকেই বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হন তিনি।

অন্যদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শাশ্বত সৌম্য সপ্তম শ্রেণিতে গণিতে অনেক কম নম্বর পাওয়ার পর পড়াশোনার প্রতি মনোযোগী হতে শুরু করেন। আইডিয়াল থেকে স্কুলজীবন ও নটরডেম কলেজে থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকেই গবেষণায় মনোযোগী হওয়া মাহমুদুল ইসলামের কাছে বুয়েট জীবনের সুন্দর কোনো স্মৃতি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষে আমি একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পেয়েছিলাম, যা সেইসময়ে কম্পোজিট পার্ট বি নামের স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছিল, যেটা আমার কাছে ছিল স্বপ্নের মতো ।' শাশ্বত সৌম্য বলেন, 'সম্প্রতি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমাদের টিম রিকম্ব নামে একটি আন্তর্জাতিক জার্নালে থিসিস পেপার উপস্থাপনের সুযোগ পেয়েছে, যেটা অনেক আনন্দের।'

একদম ছোটবেলা থেকেই সংগীতের ভুবনে বিচরণ করা শাশ্বত সৌম্য বুয়েটে কাটানো সময় নিয়ে বলতে গেলেই ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান গাওয়ার স্মৃতিগুলো রোমন্থন করেন। তিনি নটরডেম 'কালচারাল ক্লাব' এবং 'বুয়েট-মূর্ছনার' হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। পড়াশুনার বাইরে এসব কাজে যুক্ত থেকেও তিনি নিজ ব্যাচে তৃতীয় হয়ে স্নাতক শেষ করেন। অন্যদিকে মাহমুদুল ইসলাম তার যন্ত্রকৌশল বিভাগে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে এই দুই বন্ধুই বুয়েটে প্রভাষক হিসেবে কর্মরত।

বাংলাদেশ থেকে আইভি লীগ কিংবা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কম শিক্ষার্থীই পিএইচডি করার সুযোগ পায়। এর কারণ জানতে চাইলে তারা বললেন, 'প্রথমত, আত্মবিশ্বাসের অভাব থাকে সবারই। আর ভালো নেটওয়ার্কিং এবং নিজেদের কাজগুলোকে সুন্দর করে উপস্থাপন করাটা অনেক জরুরি, যেটাতে আমরা এখনো অনেক পিছিয়ে।'

এমআইটির সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়— কার্নেগী মেলন ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকেও অফার পাওয়া শাশ্বত সৌম্য বলেন, 'বিশ্বের সেরা এইসব বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক রেজাল্ট কিংবা গবেষণাই নয়, তারা লেটার অব রেকমেন্ডেশন, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), চাকরির অভিজ্ঞতা কিংবা ভাষার দক্ষতা— সবকিছু মিলিয়েই তারা আবেদনগুলোকে যাচাই করে। তাই সবার উচিত প্রতিটি অংশে নিজের সর্বোচ্চটাই দেওয়া।'

ছোটবেলা থেকে নাম শুনে আসা, সিনেমায় দেখা সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারা আর পছন্দের বিষয়ের বিশ্ববিখ্যাত মানুষগুলোর সাথে কাজ করতে পারার অনুভূতি অবর্ণনীয়, বলছিলেন মাহমুদুল। আর অন্যদিকে শাশ্বত সৌম্য বললেন, 'বুয়েট সিএসই থেকে প্রথমবারের মতো এমআইটি, কার্নেগী মেলন ও প্রিন্সটন- তিন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় থেকে অফার পাওয়াটা স্বপ্নের মতো সুন্দর একটা অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।'

17/02/2022

কৃষি,কৃষক-দেশপ্রেম
মা,মাটি-মানুষ👌❤️
শাকসবজি দিয়ে ১ লাখ বর্গফুটের জাতীয় পতাকা🇧🇩🇧❤️👇

13/02/2022

God is great,Super great.You have to be faithfull to him.☝️🤲❤️

13/02/2022

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।

পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

গ্লোবাল নলেজ ইনডেক্স:দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ।এ বছরের বৈশ্বিক জ্ঞান সূচকের (গ্লোবাল নলেজ ইনডেক্সের) তালিক...
10/02/2022

গ্লোবাল নলেজ ইনডেক্স:
দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ।

এ বছরের বৈশ্বিক জ্ঞান সূচকের (গ্লোবাল নলেজ ইনডেক্সের) তালিকায় বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে বাংলাদেশ। আর টানা চতুর্থবারের মতো এই তালিকায় শীর্ষে আছে সুইজারল্যান্ড।

সূচকটি তৈরিতে শিক্ষার অবস্থা, প্রযুক্তি, উন্নয়ন, উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।

গ্লোবাল নলেজ ইনডেক্সের সবার ওপরের দেশ সুইজারল্যান্ডের পয়েন্ট ৭৩ দশমিক ৬। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের দেশের পয়েন্ট ৭১ দশমিক ১। তৃতীয় স্থানে থাক ফিনল্যান্ডের পয়েন্ট ৭০ দশমিক ৮।

দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে ভারত। দেশটির স্কোর ৪৪ দশমিক ৪। আর সূচকে ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার সবার নিচের অবস্থানে বাংলাদেশ। তালিকায় ভারত আছে ৭৫তম অবস্থানে। এরপর ৮৭তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, স্কোর ৪২ দশমিক ১। এ ছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪০ দশমিক ৯ স্কোর নিয়ে ভুটান তৃতীয়, ৩৬ দশমিক ২ স্কোর নিয়ে নেপাল চতুর্থ ও ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান।

Address

No #47, Compact Bayazid Square(1st Floor), Bayazid R/A, Bayazid Bostami
Chittagong
4210

Alerts

Be the first to know and let us send you an email when Hometutorsite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hometutorsite:

Shortcuts

Share