26/03/2026
আসসালামু আলাইকুম
যারা ফাইনাল মডেল টেস্ট দিতে চাও,
আজকে অথবা আগামীকাল এক্সামের আগে ভর্তি হতে পারবা
ফি:২৫০০/=
ব্যাচ টাইম
ব্যাচ-০১ সকাল ৭.৩০
ব্যাচ-০২ দুপুর ১২.০০
ব্যাচ-০৩ বিকাল ৪.০০
শুক্রবার
ব্যাচ-১ সকাল ৭.৩০
ব্যাচ-০২ বিকাল ৪.০০
যেকোনো ব্যাচে পরীক্ষা দিতে পারবেন।
18/03/2026
তোমার ও কি একই প্রশ্ন?
আচ্ছা সৌদি আরবের সময় বাংলাদেশ থেকে প্রায় ২–৩ ঘন্টা পিছিয়ে, তাহলে বাংলাদেশে কেন একদিন পর চাঁদ দেখা যায়?
আচ্ছা আরেকটা প্রশ্ন একই দিনে বাংলাদেশ ও সৌদি আরবে চাঁদ দেখা কি সম্ভব?
আসো খুব সহজ এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই...
আকাশে চাঁদ উঠার পর আমরা সেটা দেখবো কিনা তা মূলত নির্ভর করে চাঁদের বয়সের উপর। চাঁদ উদিত হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয় এবং একটা নির্দিষ্ট সময় পর তা আমাদের চোখে স্পষ্ট দেখা সম্ভব হয়।
এখন সমস্যাটা হলো দিনের আলোতে আমরা সেই চাঁদকে দেখবো না, দেখতে হলে আলো কম থাকতে হবে, মানে সূর্যাস্ত হতে হবে।
এখন সূর্যাস্তের সময় ওই চাঁদের বয়স কত তার উপর নির্ভর করে সেটা দেখা যাবে কিনা।
এই জায়গাতেই মেইন টুইস্ট।
আমি বুঝার সুবিধার্থে আনুমানিক ডেটা দিয়ে ব্যাখ্যা করি:
বি:দ্র: চাঁদ দেখা আরো অনেকগুলা ফ্যাক্টর এর উপর নির্ভর করে,আমি সহজের জন্য শুধু বয়সকে মুখ্য ধরছি। আরেকটা কথা চাঁদেএ বয়স আনুমানিক ১৫-১৬ ঘন্টা হলে সেটি দৃশ্যমান হয়, আমি উদাহরণ এর সুবিধার্থে ৬ ঘন্টা ধরে নিচ্ছি।
চলে ব্যাখায় চলে যাই:
ধরো New Moon (নতুন চাঁদ) হলো দুপুর ২টায় (বাংলাদেশ সময়)
বাংলাদেশে সূর্যাস্ত ≈ সন্ধ্যা ৬টা, ওই সময় চাঁদের বয়স ≈ ৪ ঘন্টা
এত কম বয়সে চাঁদ সাধারণত দেখা যায় না
উদাহরণের সুবিধার্থে ধরে নিচ্ছি ৪ ঘন্টায় না দেখা গেলেও ৬ ঘন্টার চাঁদকে দেখা যায়।
এবার আসি সৌদি আরবে, সেখানে সূর্যাস্ত ≈ বাংলাদেশ সময় রাত ৮টা এবং তখন চাঁদের বয়স ≈ ৬ ঘন্টা
ফলে সৌদি আরব্ব চাঁদ দেখা গেলো কিন্তু বাংলাদেশে দেখা গেলোনা, পরের দিন আবার সূর্যাস্তের সময় পর্যাপ্ত বয়স হওয়ায় বাংলাদেশ চাঁদ দেখবে।
ফলে সৌদি আরবের একদিন পর আমরা চাঁদ দেখলাম।
এবার আসি একই দিনে বাংলাদেশ ও সৌদি আরবে চাঁদ দেখা কি সম্ভব?
উত্তর: হ্যাঁ, সম্ভব
আসো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি,
ধরো New Moon হলো সকাল ৮টায়
🇧🇩 বাংলাদেশে সূর্যাস্ত ≈ ৬টা,তখন চাঁদের বয়স ≈ ১০ ঘন্টা ✔️
🇸🇦 সৌদি আরবে সূর্যাস্ত ≈ ৮টা (BD time), তখন চাঁদের বয়স ≈ ১২ ঘন্টা ✔️
ফলে দুই জায়গাতেই চাঁদ দেখা সম্ভব এবং একই দিনে ঈদ 🎉
কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে স্বভাবতই বাংলাদেশে একদিন পর ঈদ হয়।
এখন বলো পুরা পৃথিবীতে একই দিনে ঈদ হওয়া সম্ভব? কমেন্টে জানিয়ে দাও
17/03/2026
৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত মডুলাসিয়ানদের জন্য মডুলাসের পক্ষ থেকে সংবর্ধনা।
সবাইকে অভিনন্দন এবং ভবিষ্যতে যেনো আরো ভালো করতে পারো এই প্রত্যাশায় কাজ করে যাবে মডুলাস❤️
16/03/2026
মডুলাস একাডেমিক কেয়ার
ইফতার মাহফিল ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫
তারিখ: ১৩ মার্চ ২০২৬, শুক্রবার
বিশেষ আয়োজন:
মডুলাস একাডেমিক কেয়ার এর উদ্যোগে আয়োজিত “মডুলাসকে নিয়ে কবিতা লেখা” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিক ধন্যবাদ। তাদের সৃজনশীলতা, কল্পনা ও ভালোবাসায় মডুলাস একাডেমিক কেয়ারের প্রতি যে অনুভূতি প্রকাশ পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
এই পবিত্র ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কবিতা প্রতিযোগিতার ফলাফল আমরা আনন্দের সাথে ঘোষণা করছি।
🌟 কবিতা প্রতিযোগিতার ফলাফল 🌟
🥇 প্রথম স্থান :
নাম: দীপায়ন দে ( নবম শ্রেণি, রোল:- ২৮২৩৭৩)।
🥈 দ্বিতীয় স্থান :
নাম: তাজরিয়ান আহসান ( দশম শ্রেণি, রোল:- ২৭২৩৩২)।
নাম: তাসনিম সাফা ( নবম শ্রেণি, রোল:- ২৮২১০২)।
নাম: সুমি দাশ ( নবম শ্রেণি, ( রোল:- ২৮২৩৭৫)।
নাম: প্রপিতা দেওয়ানজী শ্যামা ( দশম শ্রেণি, রোল:- ২৭২৭৬৪)।
🥉 তৃতীয় স্থান :
নাম: মো: আনিসুল ইসলাম চৌধুরী ( দশম শ্রেণি, রোল:- ২৭২২৫৪)।
নাম:সিদরাতুল মুনতাহা ( নবম শ্রেণি, রোল:- ২৮২১২১)।
মডুলাস একাডেমিক কেয়ার সবসময় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আজকের এই ছোট্ট প্রচেষ্টা আগামী দিনের বড় স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে।
সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে আমাদের এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করার জন্য।
— মডুলাস একাডেমিক কেয়ার--
15/03/2026
দশম শ্রেণীর
ফেব্রুয়ারী মাসের ক্লাস টেস্ট- ০৫ (ইংরেজি ২য় পত্র ) এর -১ম,২য়,৩য় স্থান অধিকারী শিক্ষার্থীবৃন্দ ।