Educab

Educab It is an Education based page. Published any Education related post like images, videos, text, etc.

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ হল কিভাবে?প্রাচীনকাল হতে যে সময় হতে সভ্যতার সূচনা হতে লাগল তখন মানুষ তাদের দৈনন্দিন ঘ...
21/06/2023

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ হল কিভাবে?

প্রাচীনকাল হতে যে সময় হতে সভ্যতার সূচনা হতে লাগল তখন মানুষ তাদের দৈনন্দিন ঘটনা বা হিসবসমূহ বিভিন্ন গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে বাখত। একটা সময় গিয়ে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করল এবং জীবনধারণের জন্য কৃষিকাজ শুরু করল। ফসল ও মজুদের হিসাব রাখার জন্য ঘরে দাগ এবং রশিতে গিঁট দিতে শুরু করল। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে , বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসায়- বাণিজ্য শুরু হয়। ক্রয়- বিক্রয়, জমা- খরচ, দেনা- পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়।
কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়- বাণিজ্যের অগ্রগতি হয় এবংএরই ফলে হিসাববিজ্ঞানেরও উন্নতি হয়। বর্তমানে প্রায়ই প্রতিটিক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি , বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফবভাগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের বাবহার পরিলক্ষিত হয়।
একবিংশ শতাব্দীতে এসে হিসাববিজ্ঞান অনেকটাই সময় ও শ্রম লাঘব হয়েছে প্রযুক্তির কল্যাণে। খুব সহজেই লেনদেনসমূহ লিপিবদ্ধ এবং রির্পোট তৈরি করা যাচ্ছে কম্পিউটার নির্ভর বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। এরকম ব্যবহৃত প্রোগ্রাম হল Tally, QuickBooks, FreshBooks, Xero ইত্যাদি।
হিসাববিজ্ঞানের যে জয়জয়কার তার বীজবপন করে গিয়েছেন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি। তিনি ১৪৯৪ খ্রিষ্টাব্দে ‘ সুম্মা ডি এরিথমেটিকা জিওমিট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাবরক্ষণের মূল নীতি “দুতরফা দাখিলা” ব্যাখা করেন। তার এই অসামান্য অবদানের জন্য তাকে হিসাববিজ্ঞানের জনক বলা হয়।

19/06/2023

১. হিসাববিজ্ঞান কী?
উত্তর: হিসাববিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া, যেখানে সংঘটিত আর্থিক ঘটানসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়।

২. হিসাবজ্ঞিানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা:
ক. হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
খ. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই নিরূপণ এর মাধ্যমগুলো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ইত্যাদিসমূহ।

৩. হিসাববিজ্ঞানের এর ব্যবহার কোন ধরণের প্রতিষ্টানের ক্ষেত্রে ব্যবহূত হয়ে থাকে?
মুনাফাভোগী ও অমুনাফাভোগী সব ধরণের প্রতিষ্টানের ক্ষেত্রে।

Address

Raozan
Chittagong
4343

Telephone

+8801616256464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Educab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Educab:

Shortcuts

Share