18/08/2026
“Accounting না জানলেও সমস্যা নেই - Software শিখলেই কাজ করা যাবে।” সত্যিই কি তাই?
সোজা উত্তর - না।
Accounting & Bookkeeping একটি knowledge-based এবং challenging profession। এখানে QuickBooks Online, Xero কিংবা Wave এর Button চিনলেই কাজ শেষ হয়ে যায় না। প্রতিটি Transaction এর পেছনের Accounting Logic বুঝতে হয়।
কোন Transaction কোন Ledger এ যাবে, Debit-Credit কী হবে, Adjustment কেন প্রয়োজন, ভুল Entry Financial Statements কে কীভাবে প্রভাবিত করবে - এসব না বুঝে শুধু Software Process অনুসরণ করলে বাস্তব কাজের সময় সমস্যায় পড়তে হয়।
অনেক Training Academy প্রচার করে – Accounting এর কোনো Background না থাকলেও সরাসরি Accounting Software Training করে এই Profession এ কাজ শুরু করা সম্ভব। এমন প্রচারণা হয়তো উৎসাহব্যঞ্জক শোনায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
দিন শেষে Non-Accounting Background এর একজন Trainee যখন Real Client Data, Journal Entry, Ledger Posting, Bank Reconciliation, Accounts Receivable, Accounts Payable, Inventory, COGS, Fixed Assets কিংবা Financial Statements নিয়ে কাজ করতে যান, তখন Basic Accounting Knowledge এর ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।
Abacus Academy তে আমরা শুরুতেই পরিষ্কারভাবে বলি - আমাদের Applied Accounting Training on MS Excel, QuickBooks Online, Xero & Wave করার আগে Basic Accounting Knowledge থাকা আবশ্যক।
Attached image এ প্রয়োজনীয় Prerequisite Topics দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে -
Double Entry System, Debit-Credit Rules, Journal Entry ও Ledger Posting, Adjustments ও Financial Statements, Merchandising, Inventory ও COGS, Bank Reconciliation, Fixed Assets, Accounts Receivable এবং Accounts Payable Management.
আপনি যদি Non-Accounting Background থেকে এসে এই Career এ প্রবেশ করতে চান, আমরা আপনাকে নিরুৎসাহিত করছি না। বরং ছবিতে দেওয়া Syllabus অনুসরণ করে একজন Accounting Background এর শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে বিষয়গুলো আগে ভালোভাবে শিখে নিন। এরপর Applied Accounting Training এ অংশ নিলে Software এর প্রতিটি কাজ বুঝতে এবং বাস্তব Client Data নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে আপনার জন্য অনেক সহজ হবে।
আমরা শুধু একটি Admission এর জন্য কাউকে এমন Training এ যুক্ত করতে চাই না, যার জন্য তিনি এখনো প্রস্তুত নন। কারও সময়, অর্থ ও আত্মবিশ্বাস অনর্থক নষ্ট হোক - এটা আমরা চাই না।
আমরা বিশ্বাস করি, আকর্ষণীয় প্রতিশ্রুতির চেয়ে সঠিক দিকনির্দেশনা বেশি গুরুত্বপূর্ণ।
আমাদের ২৯তম Batch এর Training ইতিমধ্যে শুরু হয়েছে। পরবর্তী Batch এর Circular পাবলিশের আগেই যারা প্রস্তুতি নিতে চান, তাঁরা এই Syllabus ধরে Basic Accounting Knowledge শেখা শুরু করতে পারেন।
ধন্যবাদ।
Happy Learning!