Ghashful Paran Rahman School

Ghashful Paran Rahman School Play to Class Eight

17/09/2026
প্লাস্টিক বর্জন করে সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার: ঘাসফুল পরান রহমান স্কুলের শিক্ষার্থীদের ১০০ কেজি প্লাস্টিক বর্জ্য রিসা...
17/09/2026

প্লাস্টিক বর্জন করে সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার: ঘাসফুল পরান রহমান স্কুলের শিক্ষার্থীদের ১০০ কেজি প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার উদ্যোগ
প্লাস্টিকমুক্ত পরিবেশ গঠনে এবং নগরীকে সবুজায়ন করার প্রতিশ্রুতি নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার -ঘাসফুল
অদ্য সকাল সাড়ে ১১টায় পশ্চিম মাদারবাড়ী ঘাসফুল পরাণ রহমান স্কুলে "প্লাস্টিক বর্জন করুন, সুন্দর পৃথিবী গঠন করুন"এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঘাসফুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের সকলকে এখনই সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, তরুণ সমাজই পারে সমাজ ও দেশকে একটি সুস্থ পরিবেশ উপহার দিতে। স্কুল পর্যায় থেকেই যদি শিক্ষার্থীরা সিঙ্গেল-ইউজ বা একবার ব্যবহার্য প্লাস্টিক পরিহার করার মানসিকতা গড়ে তোলে, তবেই আগামী দিনে একটি সুন্দর ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীদের মাঝে এই বার্তা পৌঁছে দিতে তারা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ঘাসফুল পরান রহমান স্কুলের অধ্যক্ষ মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোলন রোজারিও। এছাড়া উপস্থিত ছিলেন ঘাসফুলের শাখা ব্যবস্থাপক রুপনা মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঘাসফুলের প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম।
স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ঘাসফুলের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ নেয়।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল শিক্ষার্থীদের একটি যুগান্তকারী উদ্যোগ। পরিবেশ রক্ষায় নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংগৃহীত ১০০ কেজি প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিকট হস্তান্তর করেন। শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরিশেষে, উপস্থিত সবাই আগামী দিনে প্লাস্টিকমুক্ত পরিবেশ গঠনে এবং নগরীকে সবুজায়ন করার প্রতিশ্রুতি নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চট্টগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে ঘা...
31/08/2026

চট্টগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে ঘাসফুল এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়ী ঘাসফুল পরাণ রহমান স্কুলে দিনব্যাপী এক মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের উপ-পরিচালক সাদিয়া রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল একটি মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোলান রোজারিও এবং ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশগুপ্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঘাসফুলের প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম।
ঘাসফুল পরাণ রহমান স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক জান্নাতুল ফেরদাউস এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ৮ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান দিশা। অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নাজমা আকতার।
ঘাসফুল ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় যুব সংগঠনের সদস্য, অভিভাবক এবং বিপুলসংখ্যক তরুণ শিক্ষার্থী অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল সচেতনতামূলক আলোচনা সভা, সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনা এবং মাদকবিরোধী শপথ গ্রহণ।
বক্তারা মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার জোরালো আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ১০০ জন শিক্ষার্থী ও অভিভাবকের হাতে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা উপহার তুলে দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঘাসফুল পরাণ রহমান স্কুলে নানা কর্মসূচি পালনজুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঘাসফুল পরাণ রহমান স্কুলে নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ ঘাসফুল পরাণ রহমান স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা ও সৃজনশীলতার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।

এ উপলক্ষে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়, যাতে তারা দেশের ইতিহাস, জুলাইয়ের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।

জ্ঞান, সৃজনশীলতা ও দেশপ্রেমে সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তুলতে ঘাসফুল পরাণ রহমান স্কুলের এ ধরনের শিক্ষামূলক ও মূল্যবোধভিত্তিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

08/07/2026

০৮/০৭/২০২৬
ঘাসফুল পরাণ রহমান স্কুল

জরুরি নোটিশ

আসসালামু আলাইকুম। এতদ্বারা ঘাসফুল পরাণ রহমান স্কুলের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান বৈরী আবহাওয়া ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ৮ ও ৯ জুলাই ২০২৬ বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান বন্ধ থাকবে।
১২ জুলাই ২০২৬ (রবিবার) থেকে বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান পূর্বের সময়সূচি অনুযায়ী যথারীতি পরিচালিত হবে।
সকলকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং নিরাপদে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আদেশক্রমে
প্রিন্সিপাল
ঘাসফুল পরাণ রহমান স্কুল

30/06/2026
শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬-এর ...
30/06/2026

শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬-এর বিশেষ অনুষ্ঠানে ঘাসফুল পরাণ রহমান স্কুল ও ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্র-এর শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

রঙ-তুলির আঁচড়ে শিশুরা ফুটিয়ে তোলে তাদের স্বপ্ন, সুন্দর শৈশবের প্রত্যাশা এবং শিশুশ্রমমুক্ত সমাজ গড়ার বার্তা। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা অনুষ্ঠানটিকে আরও আনন্দমুখর করে তোলে।

আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা। মহান আল্লাহ তাদের সুন্দর ভবিষ্যৎ ও উজ্জ্বল জীবন দান করুন।

Eid Mubarak.
28/05/2026

Eid Mubarak.

Address

1321/1/1401, D. T. Road, West Madarbari
Chittagong
4000

Telephone

+8801777780795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghashful Paran Rahman School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ghashful Paran Rahman School:

Shortcuts

Share

Category