Asian Abashik School & College

Asian Abashik School & College Education

 #দোয়া ও শুভেচ্ছা রইলো
13/07/2026

#দোয়া ও শুভেচ্ছা রইলো

13/07/2026
আলহামদুলিল্লাহ! 🌸অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জুলকারনাইন আজফার মাত্র ২০% কোটার মধ্যেও বৃত্তি অ...
12/07/2026

আলহামদুলিল্লাহ! 🌸
অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জুলকারনাইন আজফার মাত্র ২০% কোটার মধ্যেও বৃত্তি অর্জন করেছে।
এ সাফল্য তার অধ্যবসায়, পরিশ্রম ও মেধার এক উজ্জ্বল স্বীকৃতি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি যেন তার জ্ঞান, আমল ও উত্তম চরিত্রে আরও বরকত দান করেন।
জুলকারনাইন আজফারের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা—আল্লাহ তাআলা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, সুস্বাস্থ্য, নেক হায়াত এবং দীনের ও দুনিয়ার কল্যাণে সমৃদ্ধ একটি উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আমীন।
অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা! 🌹

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ভিটামিন-এ ক্যাম্পেইন পালিতজাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরী...
28/06/2026

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ভিটামিন-এ ক্যাম্পেইন পালিত

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
গতকাল (২৮ জুন ) রোববার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন। তিনি বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন-এ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার, চিফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আজম, শিক্ষিকা নুমাইয়াতুল জান্নাত, মহিমা চৌধুরী ও সানজিদা ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিচালিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপদে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় উপস্থিত অভিভাবকরাও জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের এমন উদ্যোগকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি

২য় দিনের প্রশিক্ষণ ------------------------------এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের আন্তর্জাতিকমানের ‘এআই এসেনশ...
28/06/2026

২য় দিনের প্রশিক্ষণ
------------------------------
এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের আন্তর্জাতিকমানের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ গ্রহণ

প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস (AI Essentials)’ প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৭ জুন) ব্রাক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষকদের এআই-ভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী শিক্ষা প্রদান সম্ভব হবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বণিক। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এর কার্যকর প্রয়োগ, আধুনিক ডিজিটাল টুলসের ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের মো. এমদাদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আজম, তাসনোভা তাহরিন, নজরাতুল মামুর, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ ইউনুস, জয়নাব বেগম, মো. আব্দুস শুকুর, হাফেজ মো. হাসানুলবান্নাহ, মোসায়েফ শিফাত তুহিন, মো. কুতুব উদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, অর্ণব দত্ত, মহিমা চৌধুরী, শানজিদা ইসলাম, ওয়াহেদা ইয়াসমিন আঁখি, জেসমিন, সোহেল উদ্দিন, আরশাদুল করিম, হুমাইরা বেন্থা সালিম, মো. শাহিন আলম, ইরিন আক্তার, রিফাত ফারজানা, তুনারজিনা, মোহাম্মদ কাইসার আহমেদ এবং তানেকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আরও সৃজনশীল, প্রযুক্তিবান্ধব ও ভবিষ্যতমুখী শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তারা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

14/06/2026

এসএসসি পরীক্ষার্থী চলে যাওয়ায় আবাসিকে কিছু সংখ্যক সিট খালি হয়েছে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবক যোগাযোগ করতে পারেন।
01841- 44 22 55

সবার কাছে আমাদের ক্রিকেট টিমের জন্য দোয়া চাই
06/06/2026

সবার কাছে আমাদের ক্রিকেট টিমের জন্য দোয়া চাই

আলহামদুলিল্লাহ! জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সহজ জয় ✌️
04/06/2026

আলহামদুলিল্লাহ!
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সহজ জয় ✌️

আলহামদুলিল্লাহ!জাতীয় স্কুল ক্রিকেট টুনার্মেন্টে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সহজ জয়...
04/06/2026

আলহামদুলিল্লাহ!
জাতীয় স্কুল ক্রিকেট টুনার্মেন্টে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সহজ জয়...

Address

Bahaddarhat CDA New Chandgoan R/A
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Asian Abashik School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Asian Abashik School & College:

Shortcuts

Share

Category