Islamic minds

Islamic minds Its a islamic Page.

09/06/2025

"সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন, আমাদের প্রয়োজন পূর্ণ করেছেন এবং আমাদেরকে আশ্রয় দিয়েছেন। কেননা, এমন বহু লোক আছে যাদের প্রয়োজনপূর্ণকারী কেউ নেই এবং যাদের আশ্রয়দানকারীও কেউ নেই।" (মুসলিম ৪/২০৮৫, নং ২৭১৫)

09/06/2025

খুব চমৎকার একটি কথা বলেছেন আল্লামা জালালুদ্দীন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন, শিশুদের মাঝে এমন পাঁচটি গুণ ও স্বভাব আছে, সেগুলো বড়রা আয়ত্ত করতে পারলে তারা আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন।

১. শিশুরা খাবার-দাবার নিয়ে অত চিন্তা করে না।
২. অসুস্থ হলে তারা তাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে না।
৩. সংঘবদ্ধভাবে খাবার খেতে তারা পছন্দ করে।
৪. ভয় পেলে তাদের চক্ষু বেয়ে অশ্রু ঝরতে থাকে।
৫. পরস্পরের মাঝে ঝগড়া-বিবাদ হলে পরক্ষণেই তারা আবার একে অপরের বন্ধু হয়ে যেতে পারে।

(হুসনুল মুহাযারা ফি আখবারি মিসর ওয়াল কাহিরা, সুযুতি, ১/১৭৪)

ত্যাগ ও নিষ্ঠার এই পবিত্র দিনে, আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করুন। এই দিনটি আমাদের ত্যাগের প্রকৃত অর্থ স্মরণ করিয়ে দি...
07/06/2025

ত্যাগ ও নিষ্ঠার এই পবিত্র দিনে, আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করুন। এই দিনটি আমাদের ত্যাগের প্রকৃত অর্থ স্মরণ করিয়ে দিক এবং সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক। সবাইকে বরকতময় ঈদ উল আযহার শুভেচ্ছা ! 🌙 ঈদ মোবারক 🌙
ঈদ মোবারাক 🌙 تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ 'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকআমল তথা ভাল কাজগুলো কবুল করুন। '

06/06/2025

ছোট প্রাণী কিনতে লজ্জা পাবেন না,

সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে প্রতারিত হবেন না!!

এটা বাধ্যতামূলক নয় যে আপনার পশুটি অন্যদের চেয়ে বড় এবং সুন্দর দেখাবে।

এমন একটি প্রাণী কিনুন যা আপনার বাজেটের মধ্যে থাকে।

অন্যদের প্রভাবিত করার দরকার নেই, আপনাকে কেবল আল্লাহকে প্রভাবিত করতে হবে।

আপনার উদ্দেশ্য দেখুন, এটি সত্যিই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে গুরুত্বপূর্ণ।

"সূরা আল-হজ্জ"-এ পাওয়া কোরবানির উল্লেখটি পড়ুন যেখানে আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) বলেছেন, "তাদের মাংস বা রক্ত ​​আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।" (২২:৩৭)।

05/06/2025

📌আরাফার আমল টাস্ক।

যারা এখনো বুঝতে পারছেন না কিভাবে আমল শুরু করবেন বা কি কি পড়বেন তাদের জন্য।

✅১। আস্তাগফিরুলাহ্ ১০০০ বার।
✅২। দরুদ শরীফ ৫০০ বার।
✅৩। দরুদে ইব্রাহীম ২০ বার।
✅৪। সুরা ইখলাস ৫০ বার।

✅৫। ''লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদীর। - ১০০ বার
সকাল ও সন্ধায়। (মুখস্ত না থাকলে খাতায় লিখে নিন।দেখে দেখে পড়বেন।)

✅৬। ইয়া জাল যালালি ওয়াল ইকরাম। ১০০ বার।

✅৭। পাচঁ ওয়াক্ত নামাজ সময় হওয়ার সাথে সাথে পড়ে নিবেন।নামাজের শেষে কান্না করে দোয়া করবেন। কান্না না আসলেও অন্তত চেষ্টা করবেন।

✅৮। নামাজের সিজদাতে ৩ বার "সুবহানা রাব্বিয়াল আলা" বলার পর আপনার মনের সেই দোয়াটা বলুন যা আপনি পুরন করাতে চান।

✅৯। প্রতি ওয়াক্ত আজানের জবাব দিন, এবং আজানের ফাকে ফাকে মোয়াজ্জিন যখন থামে তখন আপনার মনের সেই কথা টা বলুন যা আপনি পুরন করাতে চান।

✅১০। ফজরের ৩০ মিনিট বা ১ ঘন্টা আগে উঠে দুই রাকআত তাহাজ্জুদের নামাজ পড়ুন। (তাহাজ্জুদ পড়তে চাইলে অবশ্যই আজকে রাতের ৩টার এলার্ম সেট করুন। ৩.৪২ এ তাহাজ্জুদের সময় শেষ হবে।)

✅১১। নামাজের সিজদায় দোয়া করুন, যা আপনি কবুল করাতে চান। তাহাজ্জুদের দোয়া তীরের মত কাজ করে।এই সুযোগ হাতছাড়া করবেন না।

✅১২। তাহাজ্জুদের নামাজ শেষ করে কমপক্ষে ৫০০ বার এস্তেগফার করতে থাকুন যতক্ষন আজান না দেয়। তারপর আজান দিলে ফজরের নামাজ পড়ে নিন।

✅১৩। যথাসম্ভব কিছু না কিছু দান/ সদকা করুন। (হাতে কোন পয়সা না থাকলে বা এখন দান করার মত কোন উপায় না থাকলে অন্তত একটি ডিম আলাদা করে রাখুন, যখন কোন ফকির বা সাহায্যের জন্য কেও আসবে তখন তাকে দিয়ে দিবেন।)

✅১৪। আরাফার দিনের রোজা রাখুন।
আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার।

✅১৫। শুধু নিজের জন্য না অন্যের জন্য দোয়া করুন। দোয়া করুন এভাবেঃ

🌸 আল্লাহ্ আপনি আমাকে উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন।
আমার ওমুক ছোট বোনেরও উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন।
🌸 আল্লাহ আপনি আমাকে নেক্কার সন্তান দান করুন, আমার ওমুক বোনকেও নেক্কার সন্তান দান করুন।
🌸 আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমার ওমুক ভাইকেও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন।
🌸 আমার ওমুক এক দাদী বা ওমুক এক প্রতিবেশী আমাকে খুব স্নেহ করতো কিন্তু আজ তিনি পৃথিবীতে নাই আপনি তাকে মাফ করে দিন আল্লাহ্।
🌸 আমার ওমুক এক আত্তীয় বা প্রতিবেশী আমাকে একসময় কষ

কিছু বলার নাই।আমি ও অনেকটা একমত।অন্তত আমাদের উচিত হবে সৌদি যেয়ে টাকা কম খরচ করা।যাতে আমাদের উছিলায় তারা আরো বেশি ধনী ন...
31/05/2025

কিছু বলার নাই।
আমি ও অনেকটা একমত।
অন্তত আমাদের উচিত হবে সৌদি যেয়ে টাকা কম খরচ করা।যাতে আমাদের উছিলায় তারা আরো বেশি ধনী না হয়ে যায়।

27/05/2025

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ তথা আরাফাত দিবস এবং ৬ই জুন, জুমাবার— ঈদুল আযহা।

আল্লাহ তাআলা সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করুন।

27/05/2025

আল্লাহর শপথ! আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম হাসতে, বেশি কাঁদতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না। বাড়ি-ঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে, আল্লাহ তাআলার সামনে কাকুতি-মিনতি করতে। (ইবনে মাজাহ, ৪১৯১)

22/05/2025

আপনার আদরের সন্তানের উপর দুষ্ট'জ্বিনের ছায়া পরেছে কিনা কিভাবে বুঝবেন। যদি ইতিমধ্যে আক্রান্ত হয়ে পরে সেক্ষেত্রে কিভাবে চিকিৎসা করবেন।

বেশিরভাগ ছোট বাচ্চারা জ্বীন-যাদুতে আক্রান্ত হয়ে থাকে মা-বাবার যদি জ্বীন-যাদুর সমস্যা থাকে সেখান থেকে সমস্যায় আক্রান্ত হয় "মাউরুস" বংশপরম্পরায় আসা প্যারানরমাল সমস্যা।
অন্যন্য ৮/১০ টি বাচ্চাদের মত আপনার সন্তানটিও ছিল উৎফুল্ল,হাসিখুশি মিষ্টি। মাশা-আল্লাহ, চক্ষুশীতলকারী সন্তান ছিল। বারাকাল্লাহ

★ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠা অথবা কান্না করে উঠা ঘুম থেকে।

★আযান শোনলে ভয় পাওয়া কান্না করা।

★খাওয়াদাওয়া কমে যাওয়া একেবারে খেতে না চাওয়া।

★ দিনদিন বেয়াদবের মত আচরণ করা বড়দের কথা না শোনা।
★অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া।

★ একা এক রুম থেকে অন্যরুমে যেতে ভয় পাওয়া।

★ বিশেষ করে মায়ের কথা না শোনা (মায়ের সমস্যা থাকলে এরকম হয়) মাকে অতিরিক্ত বিরক্ত করা, যার কারণে ঘড়ের কাজকর্ম করতে না পারা।

★ সালাতে(নামাজে) দাড়ালে বাচ্চার যেকোনো বাহানায় বিরক্ত করা।

★ আজেবাজে স্বপ্ন দেখে ঘুম ভেংগে যাওয়া।

★ অস্বাভাবিক আচরণ করা বিহেভিয়ার করা।

---------------------------------------------------------------------------
চিকিৎসা যেভাবে করবেন।

৫/১০ লিটার পানি নিবেন,অলিভয়েল তেল নিবেন একটি সাথে মধু, কালোজিরা নিবেন।

দুরুদ শরীফ পড়বেন ৩ বার

সুরা ফাতেহা পড়বেন ৭ বার।
সুরা বাকারা পড়বেন ১ - ৫ আয়াত পর্যন্ত।
সুরা তাকাসুর পরবেন ৩ বার।
সুরা ইখলাস ৩ বার।
সুরা ফালাক ৩ বার।
সুরা নাস ৩ বার।
দুরুদ শরীফ ৩ বার।


১১ বার পড়বেন।

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণঃ বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুর্‌রু মা‘আ ইসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা- ফিস সামা-ই, ওয়া হুআস সামীউল আলীম।

অর্থঃ “আল্লাহর নামে (আরম্ভ করছি), যাঁর নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না।”

পানি+তেল+মধু+কালোজিরা মধ্যে ফু দিবেন তারপর এগুলা ব্যবহার করাবেন।

পানি খাওয়াবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে।
মধু+কালোজিরা সকালে খাওয়াবেন।

তেল রাতে এবং গোসলের আগে শরীরে দিয়ে দিবেন।
এভাবে ১১ দিন করবেন।
ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।

21/05/2025

বর্তমান সোশ্যাল মিডিয়ায় টাকা উপার্জন অনেকের জন্যই সহজ। খুব সহজে লাখ টাকা উপার্জন করতে পারলেও কেউ চিন্তা করে না সেই টাকা হালাল নাকি হারাম উপায়ে আসছে!

অধিক টাকা আর জনপ্রিয়তা (ভাইরাল) হবার লোভ সামলানো সহজ নয়। কিছু বিষয় তুলে ধরলাম, যা হারাম উপার্জনের তালিকাভুক্তঃ

অশ্লীলতা বা শরীর প্রদর্শন করে কনটেন্ট বানানো,

বেহায়া নাচ বা অঙ্গভঙ্গি,

ভুয়া বা মিথ্যা গল্প বানিয়ে মানুষকে ধোঁকা দেওয়া,

মিথ্যা থাম্বনেইল বা ক্লিকবেইট দিয়ে ভিউ বাড়ানো,

হারাম পণ্যের (যেমন মদ, সুদের প্রতিষ্ঠান, জুয়ার অ্যাপস) বিজ্ঞাপন চালানো,

ইসলামবিরোধী বা গোনাহের কনটেন্ট মনিটাইজ করা,

অন্যের কনটেন্ট বা গান চুরি করে ব্যবহার করা (কপিরাইট লঙ্ঘন),

গালি বা অশালীন কথাবার্তাসহ কনটেন্ট বানানো,

ইবাদত বা দান সদকার ভিডিও করে লোক দেখানো ও নিজের খ্যাতি বাড়ানো,

ভাইরাল চ্যালেঞ্জে অন্যকে টেনে এনে গোনাহের পথে উৎসাহিত করা,

এসব উপায়ে উপার্জন করা স্পষ্ট হারাম।

নিজের হাতে কামাই করে অল্প টাকায় কষ্ট করে বেঁচে থাকুন, পরকাল সুন্দর থাকবে। হারাম উপার্জনে দুনিয়াতে অনেক ভালো লাইফ লিড করতে পারলেও মৃত্যুর পরের জীবন ভয়ানক।

আল্লাহ্‌র রসূল (সঃ) বলেছেনঃ

“নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন...” তারপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফর করেছে, ধুলোবালি ও কষ্টে জর্জরিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে: ‘হে রব! হে রব!’ অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, এবং হারামে লালিত—তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে?” (সহিহ মুসলিম, হাদিস: ১০১৫)

“যে শরীর হারাম উপার্জনে লালিত হয়েছে, তার জন্য আগুনই উপযুক্ত স্থান।” (তিরমিজি, হাদিস:৬১৪)

21/05/2025

❝শাসকদের মধ্যে উত্তম হলো তারা, যারা আলিমদের ভালোবাসে। আর আলিমদের মধ্যে নিকৃষ্ট হলো তারা, যারা শাসকদের ভালোবাসে।❞

~কাজী সালামাহ ইবনু দীনার (রহিমাহুল্লাহ)

—হাফিজ যাহাবী, সিয়ারু আলামিন নুবালা : ৬/১০১

21/05/2025

আপনি যত বড় পাপিষ্ঠই হন না কেন, আপনার জন্য আল্লাহর দরজা সব সময় খোলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কখনো বলেননি পাপ করলে হিদায়েত /(ফেরার)এর পথ বন্ধ ____

আল্লাহ বলেছেন,
(হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলুন, (আল্লাহ বলেন) হে আমার বান্দারা! যারা নিজেদের সত্তার প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন; নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’
(সুরা জুমার, আয়াত: ৫৩)।

শুধু এটাই নয়_____
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

আল্লাহ তা’আলা বলেন,
আমাকে আমার বান্দা যেভাবে ধারণা করে আমি (তার জন্য) সে রকম। যখন সে আমাকে মনে করে সে সময় আমি তার সঙ্গেই থাকি। সুতরাং সে আমাকে মনে মনে স্মরণ করলে তাকে আমিও মনে মনে স্মরণ করি। আমাকে সে মাজলিসে স্মরণ করলে আমিও তাকে তাদের চাইতে ভাল মজলিসে (ফেরেশতাদের মাজলিসে) মনে করি।
______সে আমার দিকে এক বিঘত এগিয়ে এলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, তবে তার দিকে আমি এক বাহু এগিয়ে যাই। সে আমার দিকে হেটে অগ্রসর হলে আমি তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই।
সহীহঃ ইবনু মাজাহ (৩৮২২)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Islamic minds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category