Chittagong University of Engineering & Technology - CUET

Chittagong University of Engineering & Technology - CUET

Share

Official Page of Chittagong University of Engineering & Technology (CUET), Chattogram-4349, Bangladesh.

Phone: 02-334490111, 02-334490102
Fax: 02-334490110, 02-334490103
E-mail:
[email protected], [email protected], [email protected]
Web: www.cuet.ac.bd History of CUET
Former Bangladesh Institute of Technology, Chittagong, abbreviated as BIT Chittagong is presently Chittagong University of Engineering & Technology (CUET). It is one of the prominent and prestigious autonomous self-degree-awarding inst

19/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয় বন্ধের অফিস আদেশ।

19/05/2026

ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারীপরিচালকের দায়িত্ব প্রদানের অফিস আদেশ।

19/05/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় সেমিফাইনালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়কে ২-০ সেটে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

Photos from Chittagong University of Engineering & Technology - CUET's post 18/05/2026

চুয়েটে সিএসই বিভাগের উদ্যোগে "জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬" সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) উদ্যোগে এবং আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর যৌথ সহযোগিতায় আয়োজিত "জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬" সম্পন্ন হয়েছে। গত ১৬ মে (শনিবার) ২০২৬ খ্রিঃ দুপুরে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আঞ্চলিক পরিচালক প্রকৌশলী শাহ নেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সমন্বয়কারী জনাব শিহাব জিশান।

এর আগে সকাল ৯.০০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬, নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ প্রতিযোগিতা ও সেমিনার। উক্ত সেমিনারে কী-নোট স্পীকার ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন এবং আলোচক ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব ও জেলা আইটি অফিসার জনাব শিমুল ভৌমিক। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এ চট্টগ্রামসহ কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সহযোগী আয়োজক ছিলো ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি।

18/05/2026

চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় সাথে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মো. ইকবাল হোসাইন, পিএসসি এর সৌজন্য সাক্ষাৎ।

Photos from Chittagong University of Engineering & Technology - CUET's post 18/05/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২৬ এ কোয়ার্টার ফাইনালে চুয়েট। গ্রুপ পর্বের ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় না আসায়, গ্রুপ চ্যাম্পিয়ন হয় চুয়েট।
আগামীকাল সকাল ৭:০০টায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাথে কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

17/05/2026

চুয়েট মেডিকেল সেন্টারের উপদেষ্টা এর দায়িত্ব প্রদানের অফিস আদেশ।

17/05/2026

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব প্রদানের অফিস আদেশ।

15/05/2026

দেশে একটি মেধাবী প্রজন্ম গড়ে তোলা আমাদের দায়িত্বঃ হুমাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী বলেছেন, তরুণদের নিয়ে বর্তমান সরকার অনেক কাজ করছে। যে কষ্টটা আমাদের প্রজন্ম করছে, আমাদের পরের প্রজন্মকে যেন সে কষ্টটা করতে না হয়। চুয়েট এর একজন ছাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত পেয়েছে শুনলে আমি সবচেয়ে গর্বিত হবো। কারণ এই এলাকার সন্তান আমি, এই চুয়েটসহ আরো অনেক প্রতিষ্ঠান স্থাপনে আমাদের পরিবারের অবদান রয়েছে। তিনি আরও বলেন, প্রচলিত রাজনৈতিক সংশ্লিষ্টতার চেয়ে মেধাবী প্রজন্ম হিসেবে নিজেদের তৈরি করার কাজকে আমি প্রাধান্য দিই, নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।
আজ ১৫ মে (শুক্রবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত চুয়েট আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র আশফাকুর রহমান এবং ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ছাত্রী উম্মে হাবিবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
এর আগে চুয়েটের সিন্ডিকেট কক্ষে প্রধান অতিথির সাথে মাননীয় উপাচার্য, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চূড়ান্ত খেলায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রথমে ব্যাটিং করে ১০ উইকেটে ৫৯ রান সংগ্রহ করে, জবাবে ৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করে এবং ১০ উইকেটে জয়ী হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাসিম রহমান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (১৯১ রান) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র নাসিম রহমান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন (৯ উইকেট) পুরকৌশল বিভাগের ছাত্র জান্নাতুল নাইম।

Photos from Chittagong University of Engineering & Technology - CUET's post 15/05/2026

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Kaptai Road, Pahartoli, Raozan, Bangladesh Chittagong Division
Chittagong
4349