28/09/2024
বিশুমিয়ার হাট মাদরাসার হেফজ বিভাগ উদ্বোধন
গতকাল ২৭/৯/২০২৪ শুক্রবার বাদে জুমা মিরসরাই উপজেলার জোরার গঞ্জ থানাধীন বিশুমিয়ারহাট নুরিয়া ইসলামিয়া মাদরাসার ভবনের ২য় তালায় হেফজ বিভাগ উদ্বোধন হয়েছে, অত্র মাদরাসার কার্যকরী মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ৩জন হেফজখানার শিক্ষার্থীদের কে সবক প্রদান করা হয় , এতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অত্র মাদ্রাসার পরিচালক ও দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়ার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফিজাহুল্লাহ এর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় অতঃপর দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।