16/05/2026
আজ জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড ২০২৬ এর কুইজ প্রতিযোগিতায় মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আইসিটি অধিদপ্তর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
07/05/2026
আজ মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠিত হয়েছে সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড ও নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে এক্টিভেশন ক্যাম্পেইন।
উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জনাব তনালিতা সরকার এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক - শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাইবার ক্রাইম ও সাইবার ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য করণীয় দিক গুলো জানানো হয়।
29/04/2026
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আজ মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক্টিভেশন ক্যাম্পেইন প্রোগ্রাম।
তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহায়তায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার জনাব তনালিতা সরকার, এবং উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর হাই স্কুলের শিক্ষার্থীরা এবং শ্রদ্ধেয় শিক্ষক জনাব মৌলানা মনজুরুল ইসলাম ও আইসিটি শিক্ষক জনাব সাজেদা ফেরদৌসী শিফা।
আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের আইসিটি শিক্ষক জনাব নুরে সামিদ তানভির।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইসিটি শিক্ষক জনাব সাদিকা সাবরীন ও অনিক চক্রবর্তী।
অনুষ্ঠান শেষে আইসিটি অফিসার বিদ্যালয়ের আইসিটি ল্যাব এবং রোবটিক্স কর্ণার পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সাফল্য কামনা করেন।
16/04/2026
আজ মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোছাম্মৎ দিলরুবা আক্তার কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
নৃত্যের ঝংকার, কবিতা ও গানে মুখরিত ছিল আজকের দিনটি।
29/03/2026
আজ মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল অত্র বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব স্বপ্না রাণী নাথ (বি.পি.এড) মহোদয়ের শোকসভা।
উক্ত অনুষ্ঠানে প্রিয় শিক্ষকের শোকে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তার স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা।
অত্র বিদ্যালয়ে তিনি দীর্ঘ ২২ বছর শিক্ষকতা করেছিলেন।
29/03/2026
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সতর্কীকরণ বিজ্ঞপ্তি 👇👇
26/03/2026
আজ মহান স্বাধীনতা দিবস ২০২৬।
মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
আমরা এই মহান দিনে আমাদের ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা করছি যে, স্বাধীনতার চেতনায় আরও উন্নত হবে সমৃদ্ধ সোনার বাংলা।
28/02/2026
মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক জনাব স্বপ্না রানী নাথ এর মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
শোকার্তে--
মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক - কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ