16/08/2026
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নাইট ডিউটি করতেছি। রাত ৪.৩০ এর দিকে মৃত অবস্থায় একটা ১১ বছরের বাচ্চা নিয়ে আসলো।
বাচ্চার সাথে থাকা মানুষকে জিজ্ঞেস করলাম এত ছোট বাচ্চার কি হয়েছে।
উত্তর শুনে আমার জবান বন্ধ হয়ে গেলো!!
মোবাইলের জন্যে মা বকা দিয়েছে তাই দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছে!!
অবাক হলাম এত ছোট বাচ্চা গলায় ফাঁস দিতে হয় সেটা জানলো কিভাবে!!
জেনারেশন কোথায় যাচ্ছে!!!
এই মোবাইলই কি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেনা!!
এই পোস্ট দেওয়ার কারণ সবাইকে সচেতন করা।
বাসার বাচ্চাদের ছোট বেলা থেকেই সেভাবে বড় করতে হবে।
Shiblu Numan