ঈদ মুবারক ( ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি)
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🫂
Deen Forever : The Last Salvation
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deen Forever : The Last Salvation, Education, Nazirhat, Hathazari, Chittagong.
✨ স্বাগতম Deen Forever পেজ-এ!
এটি একটি ইসলামী শিক্ষামূলক পেইজ যেখানে আমরা প্রতিদিন একটি কোরআনের আয়াত এবং তাফসীর বা একটি হাদীস বা অল্প কিছু ধারাবাহিক সীরাত শেয়ার করি। আমাদের পেইজটি ফলো করলে আপনি প্রতিদিন একটি করে তাফসীর বা হাদীস জানতে পারবেন ইনশা আল্লাহ। রাসুলুল্লাহ সাঃ বলেছেন, "বাল্লিগু আন্নি ওলাও আয়াহ" ❛তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত (বাক্য) হলেও মানুষের নিকট পৌছিয়ে দাও❜ (সহীহ বুখারী)।পবিত্র কোরআ
16/03/2026
আমাদের দুভার্গ্য,,আজ বেশিরভাগ মানুষ রমজান মাসকে বিদায় দিয়ে দিবে। অধিকাংশ মসজিদে আজ খতম তারাবীহ শেষ, তাই আজকের পর আর তারাবীহতে মানুষ পাওয়া যাবেনা। আবার আজকেই লাইলাতুল কদর পেয়ে গেছে মনে করে আগামী ১/২ রাত আর ইবাদত করবেনা। অথচ এই শেষ কয়দিন যে কত গুরুত্বপূর্ণ সময় তা জানলে মানুষ দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পড়ে থাকতো।
19/02/2026
আজকের হাদীসঃ পর্ব-৩২
বইঃ সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ঈমান
পরিচ্ছেদঃ ২৪/ মুনাফিকের আলামত
হাদীস নংঃ ৩২
حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ".
অনুবাদঃ সুলায়মান আবূর রাবী’ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ মুনাফিকের আলামত তিনটিঃ ১. যখন কথা বলে মিথ্যা বলে ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খেয়ানত করে।
18/02/2026
রমাদান প্ল্যানার- ১ম রমাদান- (by Ahmadullah)
ইনশাআল্লাহ, প্রতিদিনের প্ল্যানার পোস্ট করা হবে। সবাই চেষ্টা করবো যেন এই রমাদান জীবনের সেরা রমাদান হয়।
13/02/2026
আজকের হাদীসঃ পর্ব-৩১
বইঃ সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ঈমান
পরিচ্ছেদঃ ২৩/ যুলুমের প্রকারভেদ
হাদীস নংঃ ৩১
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، ح. قَالَ وَحَدَّثَنِي بِشْرٌ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ (الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ) قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ (إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ)
অনুবাদঃ আবূল ওয়ালীদ এবং বিশ্র (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেনঃ (الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ) “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি” (৬ঃ ৮২) এ আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিগণ বললেন, ’আমাদের মধ্যে এমন কে আছে যে যুলুম করে নি?’ তখন আল্লাহ্ তা’আলা এ আয়াত নাযিল করেনঃ (إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ) “নিশ্চয়ই শির্ক চরম যুলুম।” (৩১ঃ ১৩)
13/02/2026
•══༻◉••﷽••◉༺══•
❛সূরা কাহাফের তাফসীর (পর্ব-৯০ )❜
আয়াত- ৯৪
قَالُوۡا یٰذَاالۡقَرۡنَیۡنِ اِنَّ یَاۡجُوۡجَ وَ مَاۡجُوۡجَ مُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلٰۤی اَنۡ تَجۡعَلَ بَیۡنَنَا وَ بَیۡنَهُمۡ سَدًّا ﴿۹۴﴾
অনুবাদঃ (৯৪) তারা বলল, ‘হে যুলকারনাইন![1] য়্যা’জূজ ও মা’জূজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে; [2] আমরা কি আপনাকে কর দেব এই শর্তে যে, আপনি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর গড়ে দেবেন?’
তাফসীরঃ [1] যুলকারনাইনের সাথে তাদের কথোপকথন কোন দোভাষী দ্বারা হয়েছিল। কিংবা আল্লাহ তাআলা তাঁকে যেসব বিশেষ উপকরণ ও মাধ্যম দান করেছিলেন, তার মধ্যে একটি বিভিন্ন ভাষা বুঝাও হতে পারে। সুতরাং তারা সরাসরি তাঁর সাথে কথা বলেছিল।
[2] য়্যা’জূজ ও মা’জূজ দুটি জাতি সহীহ হাদীস মোতাবেক এরা মনুষ্য জাতি। এদের সংখ্যা অন্যান্য জাতির তুলনায় অনেক বেশী হবে এবং তাদেরকে দিয়েই জাহান্নামের বেশী অংশ পূর্ণ করা হবে। (বুখারী, সূরা হাজ্জের তফসীর, মুসলিম ঈমান অধ্যায়)
তাফসীরে আহসানুল বায়ান
12/02/2026
•══༻◉••﷽••◉༺══•
❛সূরা কাহাফের তাফসীর (পর্ব-৮৯ )❜
আয়াত- ৯২
ثُمَّ اَتۡبَعَ سَبَبًا ﴿۹۲﴾
অনুবাদঃ (৯২) আবার সে এক পথ অবলম্বন করল। [1]
তাফসীরঃ [1] অর্থাৎ, এবার তিনি অন্য দিকে যেতে প্রস্তুত হলেন।
------------
আয়াত- ৯৩
حَتّٰۤی اِذَا بَلَغَ بَیۡنَ السَّدَّیۡنِ وَجَدَ مِنۡ دُوۡنِهِمَا قَوۡمًا ۙ لَّا یَكَادُوۡنَ یَفۡقَهُوۡنَ قَوۡلًا ﴿۹۳﴾
অনুবাদঃ (৯৩) চলতে চলতে সে যখন দুই পর্বত-প্রাচীরের[1] মধ্যবর্তী স্থলে পৌঁছল, তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল, যারা তার কথা প্রায় বুঝতেই পারছিল না। [2]
তাফসীরঃ [1] এর অর্থ এমন দু’টি পাহাড়, যা এক অপরের পাশাপাশি যার মাঝে ছিল রাস্তা। সে রাস্তা দিয়ে য়্যা’জূজ-মা’জূজরা বসতি এলাকায় এসে হত্যা ও লুঠতরাজ চালাত।
[2] অর্থাৎ নিজেদের ভাষা ছাড়া অন্যের ভাষা তারা বুঝত না।
তাফসীরে আহসানুল বায়ান
12/02/2026
আজকের হাদীসঃ পর্ব-৩০
বইঃ সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ঈমান
পরিচ্ছেদঃ ২২/ পাপ কাজ জাহেলী যুগের স্বভাব
হাদীস নংঃ ৩০
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ الْمَعْرُورِ، قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً، فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
অনুবাদঃ সুলায়মান ইবনু হারব (রহঃ) ... মা’রূর (রহঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি একবার রাবাযা নামক স্থানে আবূ যর (রাঃ) এর সাথে সাক্ষাৎ করলাম। তখন তাঁর পরনে ছিল এক জোড়া কাপড় (লুঙ্গি ও চাঁদর) আর তাঁর চাকরের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাঁকে এর (সমতার) কারন জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ একবার আমি এক ব্যাক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ ’আবূ যর! তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ? তুমি তো এমন ব্যাক্তি, তোমার মধ্যে এখনো জাহিলী যুগের স্বভাব রয়েছে। জেনে রেখো, তোমাদের দাস-দাসী তোমাদেরই ভাই। আল্লাহ্ তা’আলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন নিজে যা খায় তাকে তা-ই খাওয়ায় এবং নিজে যা পরে, তাকে তা-ই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না, যা তাদের জন্য খুব কষ্টকর। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সাহায্য করবে।
11/02/2026
❛রাসূলের (ﷺ) গল্প পড়ি (পর্ব- ৬৬)❜
বইঃ আর-রাহীকুল মাখতূম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী (রহঃ)
অধ্যায়-৫ঃ নুবুওয়াতী জীবন, রিসালাত ও দা‘ওয়াত।
পয়গম্বরী যুগ পবিত্র জীবনের মক্কাবস্থানকাল : দাওয়াতের সময়কাল ও স্তরঃ
আলোচনা ও অনুধাবনের সুবিধার্থে রাসূলুল্লাহ (ﷺ)-এর পয়গম্বরী জীবন কালকে আমরা দুইটি অংশে বিভক্ত করে নিয়ে আলোচনা করতে পারি। কাজকর্মের ধারা প্রক্রিয়া এবং সাফল্য। সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে এর এক অংশ থেকে ছিল ভিন্নধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যময়। অংশ দুটি হচ্ছে যথাক্রমেঃ
১. মক্কায় অবস্থান কাল প্রায় তের বছর
২. মদীনায় অবস্থান কাল দশ বছর
তারপর মক্কী ও মাদীনী উভয় জীবনকাল বৈশিষ্ট্য ও কর্ম প্রক্রিয়ার ব্যাপারে ছিল স্তর ক্রমিক এবং ভিন্নধর্মী। তাঁর পয়গম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মক্কাবস্থান কাল এবং কর্মপ্রক্রিয়াকে তিনটি আনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে। সেগুলো হচ্ছে:
১. সর্ব সাধারণের অবগতির অন্তরালে গোপন দাওয়াতী কর্মকান্ডের স্তর (তিন বছর)।
২. মক্কাবাসীগণের নিকট প্রকাশ্য দাওয়াত ও তাবলীগী কাজের স্তর (৪র্থ বছর থেকে ১০ম বছরের শেষ নাগাদ)।
৩. মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতির স্তর (১০ম নুবুওয়াতী বর্ষের শেষ ভাগ হতে হিজরত পর্যন্ত।।
মদীনার জীবন এবং মদীনায় অবস্থান কালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে।
11/02/2026
আজকের হাদীসঃ পর্ব-২৯
বইঃ সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ঈমান
পরিচ্ছেদঃ ২২/ পাপ কাজ জাহেলী যুগের স্বভাব
হাদীস নংঃ ২৯
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ. قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ " إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ "
অনুবাদঃ ’আবদুর রহমান ইবনুল মুবারক (রহঃ) ... আহনাফ ইবনু কায়স (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (সিফফীনের যুদ্ধে) এ ব্যক্তিকে [আলী (রাঃ)-কে] সাহায্য করতে যাচ্ছিলাম। আবূ বাক্রা (রাঃ)-এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেনঃ ’তুমি কোথায় যাচ্ছে?’ আমি বললাম, ’আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেনঃ ’ফিরে যাও। কারন আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, দু’জন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ’ইয়া রাসূলাল্লাহ্! এ হত্যাকারী (তো অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, (নিশ্চয়ই) সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Nazirhat, Hathazari
Chittagong
4333