উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়

উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় North Dharmapur High School is a renowned educational institution of Chottogram.

উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী  ১।তাজরিয়ান বিনতে হায়দার ষষ্ঠ শ্রেণী(ট্যালেন্ট পুল)২।ফাতেমাতুজ জাহরা সামিয়া অ...
09/06/2026

উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী
১।তাজরিয়ান বিনতে হায়দার
ষষ্ঠ শ্রেণী(ট্যালেন্ট পুল)
২।ফাতেমাতুজ জাহরা সামিয়া
অষ্টম শ্রেণি ট্যালেন্ট পুল
৩।তাহুরা জান্নাত
অষ্টম শ্রেণি ট্যালেন্ট পুল
৪।তানজিলা নুর জান্নাত
সপ্তম শ্রেণী সাধারণ গ্রেড
৫।জান্নাতুন নাহাত ছোটন
অষ্টম শ্রেণি সাধারণ গ্রেড
আল্লামা হাশেমী মেধাবৃত্তি-২০২৬ খ্রি. এ ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

27/05/2026
12/05/2026

উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণির শিক্ষার্থী
১।মারোয়া আলম পৌষী
অষ্টম শ্রেণির শিক্ষার্থী
১।ফাতেমাতুজ জাহরা সামিয়া
২।জান্নাতুন নাহাত ছোটন
৩।তাহুরা জান্নাত
আল্লামা নূরী মেধাবৃত্তি-২০২৬ খ্রি. এ সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

স্কুলে প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশ শিক্ষার্থীদের শৃঙ্খলা, সময়নিষ্ঠা ও নৈতিকতা শেখায়।তারিখ :০৪/০৫/২০২৬
04/05/2026

স্কুলে প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশ শিক্ষার্থীদের শৃঙ্খলা, সময়নিষ্ঠা ও নৈতিকতা শেখায়।

তারিখ :০৪/০৫/২০২৬

উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মি. মো. জাবিদ হাসান সাহেব গত ১৬/০৪/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার ...
23/04/2026

উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মি. মো. জাবিদ হাসান সাহেব গত ১৬/০৪/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার শহর থেকে স্কুলে আসার পথে ওনার গাড়ির যাবতীয় ডকুমেন্টস এবং ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে। গাড়ির নং - "চট্ট মেট্রো - ল, ১৮ - ৬৬৯১"। কোন সহৃদয়বান ব্যক্তি যদি ডকুমেন্টস গুলো পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক নিচের দেয়া ফোন নম্বরে যোগাযোগ করুন।

ফোন নং - ০১৮১৭৭৯২৯৪৭
মি. জাবিদ হাসান।

অদ্য ১৬/০৪/২০২৬ তারিখে উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও এসএসসি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় ...
16/04/2026

অদ্য ১৬/০৪/২০২৬ তারিখে উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও এসএসসি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মি. জাবিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, এডভোকেট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মোস্তাফা করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রকাশ বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক বরুণ কান্তি দাশ, জনাব নজরুল ইসলাম,সহকারী শিক্ষক (বাংলা) রোকসানা আকতার, জনাব মোহাম্মদ হাসানউল্লাহ , অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ রফিকুল আলম, অন্যান্য অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব মোহাম্মদ নুর উদ্দিন এবং সহকারী শিক্ষক জনাব মো: রবিউল ইসলাম । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের সুনাম ও ধারাবাহিক সাফল্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ ধারণ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন—যেমন পরীক্ষার প্রস্তুতি গ্রহণের কৌশল, সময় ব্যবস্থাপনা, প্রশ্নপত্র বুঝে উত্তর প্রদান, পরীক্ষার হলে করণীয় ও বর্জনীয় বিষয়াদি।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন সাদিয়া জাহান নিফসি, অপ্সরা তাসনিম নিবরা এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সর্বশেষে সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ নাসির দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

15/04/2026

এতদ্বারা উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ ও এসএসসি পরীক্ষা-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল অভিভাবকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।আপনাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করবে।

স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ
তারিখ: ১৬/০৪/২০২৬
সময়: সকাল ১০:০০ টা

ধন্যবাদান্তে,

প্রধান শিক্ষক
মি: জাবিদ হাসান
উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দের শুভক্ষণেউত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়, আমতলী বাজার, ধর্মপুর, ফটিকছড়ি-এর পক্ষ থেকে সকলকে জানাই ...
14/04/2026

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দের শুভক্ষণে
উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়, আমতলী বাজার, ধর্মপুর, ফটিকছড়ি-এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য।
পুরোনো সকল গ্লানি মুছে গিয়ে নতুনের আলোয় উদ্ভাসিত হোক আমাদের জীবন ও সমাজ।

আসুন, আমরা সবাই মিলে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করি এবং নতুন বছরকে বরণ করে নেই উৎসবের আমেজে।

শুভ নববর্ষ ১৪৩৩

Address

Nanupur-Santirhat-Dharmapur-Kiram Road
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category