EverSoon

EverSoon Congratulations! To participate in the "EverSoon" page. Like and share our page. Stay tuned. Thanks.

Through this page we will bring you education, culture, ongoing documentaries, all worldly activities in the country and the world.

সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ সইতে না পেরে বিস্ফারিত ...
26/06/2023

সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ সইতে না পেরে বিস্ফারিত হয়েছে। এবং তার সকল আরোহী নিহত হয়েছেন।

এফিওনিডি (ফিশ)
একটি স্বচ্ছ ও নরম আঠালো প্রকৃতির মাছ। যার আকৃতি মাত্র ১০ সে.মি. (প্রায় ৪ ইঞ্চি)। সমুদ্রের ৬০০০ মিটার গভীরে বসবাস করে, প্রজনন করে ও বাচ্চা প্রতিপালন করে।

অথচ বিবর্তনবাদের দাবী, এই সৃষ্টিজগৎ কাকতালীয়ভাবে তৈরি হয়েছে।

তারা জানে না -

'এটা আল্লাহর সৃষ্টি! সুতরাং তিনি ছাড়া অন্যরা কী সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং জালিমরা স্পষ্টত: বিভ্রান্তিতে রয়েছে।'
(সুরা লোকমান, আয়াত:১১)
সংগ্রহীত

Epson is super for document print❤️
24/06/2023

Epson is super for document print❤️

'HDD' এবং 'SSD' কী?SSD বনাম HDD: পার্থক্য কি?হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) একটি স্টোরেজ ডিভাইস যা যান্ত্রিক প্ল্যাটার এবং ডেট...
04/05/2023

'HDD' এবং 'SSD' কী?
SSD বনাম HDD: পার্থক্য কি?

হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) একটি স্টোরেজ ডিভাইস যা যান্ত্রিক প্ল্যাটার এবং ডেটা অ্যাক্সেস করার জন্য একটি চলমান রিড/রাইট হেড ব্যবহার করে।

সলিড স্টেট ড্রাইভ (SSD) হল একটি নতুন, দ্রুত ধরনের ডিভাইস যা তাৎক্ষণিকভাবে অ্যাক্সেসযোগ্য মেমরি চিপগুলিতে ডেটা সঞ্চয় করে।

HDD যান্ত্রিকভাবে স্পিনিং প্ল্যাটারে ডেটা খোঁজার জন্য ছোট চলমান অংশগুলি ব্যবহার করে। বিপরীতে, এসএসডি ডেটা সঞ্চয় এবং অ্যাক্সেস করতে ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে। ফলস্বরূপ, SSD আপনার ফাইল এবং প্রোগ্রামগুলি প্রায় সাথে সাথে অ্যাক্সেস করতে পারে।

হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) খুব সস্তা, এবং আপনি আপনার বাজেটের মধ্যে বেশি স্টোরেজ পাবেন। যাইহোক, সলিড-স্টেট ড্রাইভ (SSD) দ্রুত, হালকা, টেকসই এবং কম শক্তি খরচ করে। এখন, কোন স্টোরেজ ড্রাইভ আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

SSD-এর উচ্চ গতির সুবিধা নিতে আপনার অপারেটিং সিস্টেমের জন্য 256 গিগাবাইটের মতো ছোট SSD ব্যবহার করুন এবং তারপরে আপনি একটি HDD ব্যবহার করতে পারেন যেখানে গতি তেমন গুরুত্বপূর্ণ নয়।

Ministry of Labour and Employment ।। শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়
01/05/2023

Ministry of Labour and Employment ।। শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়

কবরের বাহির টা পৃথিবী-
27/04/2023

কবরের বাহির টা পৃথিবী-

"E -951 লাচ্ছিতে পেলাম" - এর মানে কী?প্রাণ লাচ্ছি তে ব্যবহার করা E 951 অর্থ( এবং এ কে হারাম বলছে বলে যে পোস্ট এর ব্যাখ্য...
27/04/2023

"E -951 লাচ্ছিতে পেলাম" - এর মানে কী?
প্রাণ লাচ্ছি তে ব্যবহার করা E 951 অর্থ( এবং এ কে হারাম বলছে বলে যে পোস্ট এর ব্যাখ্যা)—

অ্যাসপার্টাম ( E 951) হল একটি কৃত্রিম নন-স্যাকারাইড আর্টিফিসিয়াল সুইটেনার যা সুক্রোজের চেয়ে 200 গুণ বেশি মিষ্টি এবং সাধারণত খাবার ও পানীয়গুলিতে চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। এটি অ্যাসপার্টিক অ্যাসিড/ফেনিল্যালানাইন ডিপেপটাইডের একটি মিথাইল এস্টার যার ট্রেড নাম NutraSweet, Equal, এবং Canderel। Aspartame প্রথম 1965 সালে তৈরি করা হয়েছিল এবং 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) দ্বারা খাদ্য পণ্যে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল এবং এটা ১০০% হালাল। এখানে কোনো প্রাণিজ উপাদান নেই। আর যারা বলছেন এতে এলকোহল ব্যবহার করা হয় তাই এটি হারাম। এখানে যা ব্যবহার করা হয় তা হচ্ছে এসিডিক এসিড যা ভিনেগার তৈরিতে ও ব্যবহার করা হয়।

আজকের সেরা ছবি-মজিদ চাচা
26/04/2023

আজকের সেরা ছবি-
মজিদ চাচা

কলা-কলার রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম দৈহিক শক্তি বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানও...
26/04/2023

কলা-
কলার রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম দৈহিক শক্তি বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানও। যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক। আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করে। ফলে ক্লান্তি আসবে না।

ভিটামিন সি জাতীয় ফল-
26/04/2023

ভিটামিন সি জাতীয় ফল-

বিদ্যুৎ সম্পর্কে আপনি এমন কী জানেন, যা অন্য কেউ জানে না?📛বিদ্যুৎ উপকেন্দ্রের এই নিয়মখানা আন্তর্জাতিক ভাবে প্রচলন করে IE...
26/04/2023

বিদ্যুৎ সম্পর্কে আপনি এমন কী জানেন, যা অন্য কেউ জানে না?

📛বিদ্যুৎ উপকেন্দ্রের এই নিয়মখানা আন্তর্জাতিক ভাবে প্রচলন করে IEEE (Institute of Electrical and Electronics Engineers).

এটি নিয়ে অনেক মিথ আছে যে ৫০ কেজি ভরের কম মানুষ এখানে প্রবেশ করলে বিদ্যুৎ তাকে নাকি নিজের দিকে টানবে।আসলে বিদ্যুৎ কখনো এমনটা করেনা।তবে হাই ভোল্টেজ এর জন্য ক্যাপাসিটিভ ডিসচার্জ হতে পারে।কারন মানবদেহ মাংশল ও ফাপা।ফলে এটি ক্যাপাসিটর এর ন্যায় কাজ করে।

📛এবার আসি ‍মূল কথায়-

IEEE এর গবেষনা মতে, একজন ৫০ কেজির কম ওজন বিশিষ্ট ব্যক্তি উচ্চ ভোল্টেজে অবস্থান করলে তার ক্যাপাসিটিভ ডিসচার্জ বডি কারেন্ট ১১৬ মিলি এম্পিয়ার হয়ে থাকে আর এটি ৩ সেকেন্ডেই তার দেহে প্রভাববিস্তার শুরু করতে সক্ষম। তাই এই পরিমাণ কারেন্ট তার জন্য বেশ প্রাণঘাতী হতে পারে। মূলত এই কারণেই ৫০ কেজির কম ব্যক্তিদের সাবস্টেশনে প্রবেশ নিষেধ।

©Institute of Electrical and Electronics Engineers

26/04/2023

বাংলাদেশের সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনগুলি?
বাংলাদেশের চাকরি করে সবচেয়ে বেশি বেতন পান ব্যাংকের এমডি ও সিইও’রা।

ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ২০১৭ সালে দেশের ব্যাংকিং খাতে সরকারি ও বেসরকারি মিলে ৪৮টি ব্যাংকের মধ্যে বছরে কোটি টাকার উপরে বেতন পান ৪০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা। দেড় কোটি টাকার বেশি বেতন পান ৯টি ব্যাংকের এমডি।

ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে সর্বোচ্চ বেতন পান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার। ২০১৭ সালে বেতন-ভাতা বাবদ বেসরকারি এই ব্যাংকটির কাছ থেকে তিনি নিয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা। এ হিসাবে তিনি ব্যাংকটি থেকে প্রতি মাসে পেয়েছেন গড়ে ১৭ লাখ ৯৫ হাজার টাকা। বেতন ভাতার দিক দিয়ে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে তিনিই সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।

২০১৭ সালে দেশীয় ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেতন-ভাতা পেয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আনিস এ খান। বেতন-ভাতা বাবদ ব্যাংকটি তাকে পরিশোধ করেছে ১ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকা। সে হিসেবে তিনি প্রতি মাসে গড়ে ১৫ লাখ ২৩ হাজার টাকার আর্থিক সুবিধা পেয়েছেন।

তৃতীয় সর্বোচ্চ বেতন পেয়েছেন দ্য সিটি ব্যাংকের এমডি ও সিইও সোহেল আরকে হোসেন। গত বছর বেতন-ভাতা বাবদ ব্যাংকটি পরিশোধ করেছে ১ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার টাকা। এ হিসাবে বেতন-ভাতা বাবদ ব্যাংকটি থেকে প্রতি মাসে গড়ে ১৪ লাখ ৬৬ হাজার টাকা পেয়েছেন তিনি।

এরপর চতুর্থ পর্যায়ে আছেন এনআরবি ব্যাংকের এমডি মো. মেহমুদ হোসেন। বিদায়ী বছর তিনি পেয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে বেতন-ভাতা বাবদ এনআরবি ব্যাংক তাকে পরিশোধ করেছে ১৩ লাখ ৯৭ হাজার টাকা।

বেতন-ভাতা পাওয়ার দিক দিয়ে এক্সিম ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া রয়েছেন পঞ্চম সর্বোচ্চ অবস্থানে। গত বছর বেতন-ভাতা বাবদ তিনি ব্যাংকটি থেকে পেয়েছেন ১ কোটি ৬২ লাখ ১ হাজার টাকা। এ হিসাবে প্রতি মাসে ১৩ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে ব্যাংকটি।

তালিকায় ষষ্ঠ স্থানে আছেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এমডি কাজী মসিহুর রহমান। ২০১৭ সালে বেতন-ভাতা বাবদ ব্যাংকটি থেকে তাকে দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা। অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংকটির প্রতি মাসে পরিশোধ করতে হয়েছে ১৩ লাখ ৪৫ হাজার টাকা।

Address

CEPZ
Chittagong
4223

Alerts

Be the first to know and let us send you an email when EverSoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EverSoon:

Shortcuts

Share