05/12/2025
দরজাটা খোলা রাখলাম, সংকোচ করো না...
মাঝে মাঝে জীবনটা খুব কঠিন মনে হয়, তাই না? মনে হয় কেউ বোঝার নেই, কেউ শোনার নেই।
আমার প্রিয় ছাত্রছাত্রীরা,
যদি কখনো মনে হয় দেয়ালগুলো চেপে আসছে, বা মানসিক প্রেশার আর নিতে পারছো না।
প্লিজ, কোনো সংকোচ করো না। আমাকে কল দাও "স্যার কি ব্যস্ত আছেন?" বা "এখন কি কল দেওয়া ঠিক হবে?" এসব ভাবার দরকার নেই।
আমার পারমিশন ছাড়াই, যেকোনো সময় (২৪/৭) আমাকে কল দেওয়ার পূর্ণ অধিকার তোমাদের আছে। আমি প্রমিস করছি, আমি জাজ করবো না, আমি শুধু শুনবো এবং আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের পাশে থাকবো।
তোমাদের হাসিমুখগুলো ক্লাসে যেমন দেখতে চাই, ক্লাসের বাইরেও তেমনই দেখতে চাই।
আমি অপেক্ষা করবো। একা কষ্ট পেও না।
Zobaer Hossain Mufid স্যার
প্রভাষক, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।