পরীক্ষিত প্রতারক

পরীক্ষিত প্রতারক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পরীক্ষিত প্রতারক, Chittagong.

21/01/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

19/12/2023

আল্লাহর পবিত্র আমানত
সন্তান আল্লাহর পক্ষ থেকে শুধু দান কিংবা উপহার নয়। বরং আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানতও বটে। পরকালে আল্লাহ পিতা-মাতাকে সন্তানের বিষয়ে জিজ্ঞেস করবেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন,

‘সন্তানকে শিষ্টাচার-ভব্যতা শিক্ষা দাও। কেননা এ বিষয়ে তুমি জিজ্ঞাসিত হবে। তুমি তাকে কতটা শিষ্টাচার শিখিয়েছ এবং তাকে কী শিক্ষা দিয়েছ? আর সে জিজ্ঞাসিত হবে- তোমার প্রতি তার আনুগত্য ও সহযোগিতার বিষয়ে।’

(সুনানে বায়হাকি, হাদিস : ৪৬৯১)

সন্তানের জীবন চলার গতিপথ নির্ণয় করেন তার পিতা-মাতা। তাঁদের আচরণ-উচ্চারণ ও শিক্ষা-দীক্ষা সন্তানকে সুপথে পরিচালিত করে। অথবা বিপথে ধাবিত করে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘প্রত্যেক নবজাতক সুস্থ প্রকৃতি (সুবোধ ও সত্য গ্রহণের যোগ্যতা) নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে তার পিতা-মাতা তাকে ইহুদি, অগ্নিপূজক ও খ্রিস্টানে পরিণত করে।’ (বুখারি ও মুসলিম)

এই কারণে সন্তানের লালন-পালনে পিতা-মাতার দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুশিক্ষা ও যথাযথ প্রতিপাল এবং নির্দেশনার অভাবে অনেক পরিবার বিপন্ন হয়ে যায়। পবিত্র কোরআনে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে,

নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান ফিতনাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান।
(সুরা তাগাবুন, আয়াত : ১৫)
পরীক্ষিত প্রতারক

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরীক্ষিত প্রতারক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share