21/05/2021
Copied From Showgatul Khan:
১৯৮৫ সালের এসএসসি পরীক্ষার জন্য স্টীল মিলস্ হাই স্কুল থেকে আমরা বারো জন ছাত্র যোগ্যতা অর্জন করেছিলাম যার মধ্যে হাসিবুর রহমান শেলী ছিল অন্যতম।
শেলীর বাবা মরহুম হাবিবুর রহমান চাচা চিটাগাং স্টীল মিলস্ লি: এর কর্মকর্তা ছিলেন। শেলীরা কলোনীর পানির ট্যাংক এর দক্ষিন- পূর্বের সি টাইপের প্রথমে নীচ তলায় পরবর্তীতে ২য় তলায় থাকত। ওরা ছয় ভাই এক বোন।
হাসিবুর রহমান শেলী বেশ পপুলার ছিল কলোনীতে । দেখতে সুন্দর, ফুটবলে গোলকিপিং এ খেলত, টিউশনি ও করত। কথা-বার্তায়, খাবার-দাবারে খুব পরিমিত ছিল শেলী।
কিন্তু কে জানে কখন তার শরীরে এমন সমস্যা দেখা দিবে। দীর্ঘদিন থাইরয়েড আর কিডনী নিয়ে ভুগছে শেলী। থাইরয়েড নিয়ন্ত্রনে আসলেও কিডনীর অবস্হা গুরুতর। তার উভয় কিডনির আকার প্রায় ৮৫% কমে গিয়ে ১৫% এ নেমে এসেছে কয়েক মাস আগের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী। সাপোর্ট ঔষধের মাধ্যমে কিডনির কাজ ম্যানেজ করা হচ্ছে।
সব কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটাই মতামত যে শেলীর কিডনি প্রতিস্হাপন বা ট্রান্সপ্ল্যান্টেশন করতে হবে তাকে বাঁচিয়ে রাখতে হলে।
কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। বর্তমান সময়ে এই চিকিৎসায় নুন্যতম ত্রিশ লক্ষ টাকা লাগবে যার ব্যবস্হা করা শেলীর পরিবারের পক্ষে একা প্রায় অসম্ভব। তাই আমরা সিএসএম পরিবার তার পাশে দাঁড়াতে চাই যেমনটি আমরা সিএসএস-এর আরো দুই/তিন জন সদস্যদের জন্য দাঁডিয়েছি।
এ উপলক্ষ্যে আমরা গতকাল যারা পেরেছি একত্রিত হয়েছি। নীচের ছবিটি আমাদের বৈঠকের।
আমরা ঠিক করেছি শেলীর নামে একটি ব্যাংক একাউন্ট খোলা হবে যেখানে দেশ বিদেশের সিএসএম সদস্যরা আর্থিক সহযোগীতা জমা/প্রেরন করবেন। শেলীর জন্য একটি ফেইজবুক পেইজ খোলা হবে। আমরা সেখানে নির্দিষ্ট এই বিষয়ে শেয়ার করব। ব্যাংক একাউন্ট সহ অন্যান্য বিষয়ের বিস্তারিত সংবাদ সবাইকে দ্রুততম সময়ে জানিয়ে দেওয়া হবে।
বিঃদ্রঃ ফেসবুক পেজ খোলা হয়েছে, সকলের মূল্যবান পরামর্শ কাম্য।এই বিষয়ে পরবর্তী সকল কার্যক্রম এই পেজ থেকে পরিচালনা করা হবে।